ফ্রিল্যান্সার ভাই/বোনেরা আপনারা অনেকেই হয়তো TIN Account খুলেছিলেন মার্কেটপ্লেসের রিকোয়ারমেন্ট ফিলাপ করার জন্য। বিশেষ করে মাইক্রোস্টোক মার্কেটপ্লেস (সাটারস্টোক, এডোবিস্টোক) ইত্যাদির ট্যাক্স ফর্ম পূরন করার জন্য। এই মার্কেটগুলোর ট্যাক্স ফর্ম ফিলাপ করার জন্য TIN Number সাবমিট করা বাধ্যতামূলক ছিল যদি আমি ভুল না হয়ে থাকি।
তাই আপনাকে ৩১ ডিসেম্বরের মধ্যেই জিরো রিটার্ন সাবমিট করতে হবে।
স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমি কি অনলাইনে জিরো রিটার্ন দিতে পারব?
-- হ্যা আপনি অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন
** অনলাইনে আপনি কীভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন?
১. আপনার ল্যাপটপ/ডেস্কটপ এর ব্রাউজার অপেন করে সার্চ করেন ereturn তাহলে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল সাইট পেয়ে যাবেন। আমি নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি
2. ওয়েবসাইটে ঢুকে প্রথম পেইজেই দেখতে পাবেন eReturn নামে অপশন আছে। ওই জায়গায় ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার TIN Number এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে। বায়োমেট্রিক রেজিস্ট্রার করা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনি TIN একাউন্ট যে NID দিয়ে করেছিলেন ওই NID দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রার করা থাকতে হবে।
নোট: অধিকাংশ মানুষ (যেমনটি প্রথমে আমিও করেছিলাম) এইখানে যেকোনো মোবাইল নাম্বার দিয়ে দেন। যেটা করা একদমই উচিত নয়।
পরপর ৩ বার আপনি ভুল নাম্বার দিলে আপনাকে ব্লক করে দিবে।
৩. রেজিস্ট্রার করার পর পাসওয়ার্ড সেট করে নিবেন যেটা আপনার পুনরায় লগিন করার জন্য প্রয়োজন হবে।
** লগিন করার পর আপনি ফরম ফিলাপ করে নিবেন। এখানে কোনো ভুল ইনফরমেশন দিবেন না। আপনার অথেনটিক সব ইনফরমেশন দিবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন