৭৮। এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিল
এর অংশ ৩ এ নির্ধারিত সীমা, শর্তাবলি এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে,
কোনো করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও
অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিতভাবে কর রেয়াত প্রাপ্য
হইবেন-
(ক)
০.০৩ × ‘ক’; বা
(খ)
০.১৫ × ‘খ’; বা
(গ)
১০ (দশ) লক্ষ টাকা,
এই
তিনটির মধ্যে যাহা কম,
এইক্ষেত্রে-
‘ক’
= কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত করহার প্রযোজ্য এইরূপ আয় এবং ন্যূনতম কর
প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয়, এবং
‘খ’
= কোনো আয়বর্ষে ষষ্ঠ তফসিল এর অংশ ৩ অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ।
আয়কর রেয়াত (Income Tax
Rebate) এর পরিমাণ নির্ধারনের সূত্র
করদাতার সাধারণ কর রেয়াত নির্ণয় করতে হলে
করদাতার মোট আয়, বিনিয়োগের পরিমাণ ও ১০ লক্ষ টাকা; এই তিনটি বিষয় বিবেচনা করতে
হবে। কোন করদাতা কর রেয়াত প্রাপ্য হবে যদি-
মোট আয়ের ৩%
ষষ্ঠ তফসিলের অংশ ৩ অনুসারে করদাতার মোট
বিনিয়োগ ও অনুদানের ১৫%
১০ লক্ষ টাকা
উপরের তিনটির ভিতর যাহা কম হবে।
তবে এখানে শর্ত থাকে যে,
মোট আয় বলতে, কর অব্যাহতি প্রাপ্ত আয়,
হ্রাসকৃত করহার প্রযোজ্য এইরুপ আয় এবং নূন্যতম কর প্রযোজ্য এইরুপ আয় বাদ দিয়ে
পরিগণিত মোট আয়।
উদাহরণস্বরুপ,
একজন করদাতার মোট আয় ৬ লক্ষ টাকা, বিনিয়োগের পরিমাণ ১৫ লক্ষ টাকা। তাহলে কর
রেয়াতের পরিমাণ কত?
