VAT লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
VAT লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৬ জুলাই, ২০২৩

What are the required Documents for VAT registration/enlistment as per VAT act 2012 in VAT online service /ভ্যাট নিবন্ধন/তালিকাভুক্তির আবেদনের সাথে অনলাইন সিস্টেমে নিন্ম লিখিত দলিলাদী দাখিল করিতে হইবে:

 

ভ্যাট নিবন্ধন/তালিকাভুক্তির আবেদনের সাথে অনলাইন সিস্টেমে নিন্ম লিখিত দলিলাদী দাখিল করিতে হইবে:
(ক) প্রযোজ্য সকল তথ্য সন্নিবেশিত করে মূল্য সংযোজন কর নিবন্ধনের
আবেদন পত্র
ফরম “মূসক—২.১’;
(খ) ট্রেড লাইসেন্স;
(গ) জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট;
(ঘ) টি,আই,এন সার্টিফিকেট;
(ঙ) আমদানিকারকের ক্ষেত্রে আই,আর,সি;
(চ) রপ্তানীকারকের ক্ষেত্রে ই,আর,সি;
(ছ) পণ্য উৎপাদনকারীর ক্ষেত্রে উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণ স¤পর্কিত ঘোষণা;
(জ) ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য;
(ঝ) লিমিটেড কোম্পানীর জন্য মেমোরান্ডাম অব আর্টিকেলস, এসোসিয়েশন
অব আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকরপোরেশন, পার্টনারশীপ
ব্যবসার ক্ষেত্রে অংশীদারীত্বের চুক্তিপত্র;
(ঞ) মূলধনী যন্ত্রপাতির তালিকা;
(ট) ফ্যাক্টরির লে—আউট প্লান বা ব্লু প্রিন্ট;
(ঠ) পুন:নিবন্ধনের ক্ষেত্রে ১১ ডিজিট বিশিষ্ট নিবন্ধন পত্রের কপি;
(ড) কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল বিক্রয় কেন্দ্রের/শাখার তালিকা।



মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) কি ?ভ্যাট চালানপত্র কত কপি তৈরি করতে হয়? কখন ভ্যাট চালানপত্র ইস্যু করতে হয়?

ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩):
ভ্যাট চালানপত্রের অর্থ হলো ক্রয়ের সপক্ষে রসিদ। ভ্যাটযোগ্য কোনো পণ্য বিক্রি বা সেবা প্রদান করতে হলে প্রতিটি বিক্রির সমর্থনে ভ্যাট চালানপত্র ইস্যু করতে হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৫১ অনুযায়ী মূসক ৬.৩ ফরমে পণ্য/সেবা বিক্রয়ের সমর্থনে পণ্য/সেবার পরিমাণ, মূল্য ও মূসকের পরিমাণ উল্লেখ করে যে রশিদ বা ক্যাশমেমো দেয়, সেটিই হলো ভ্যাট চালানপত্র । মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ চালানপত্রের একটি ফরম্যাট রয়েছে, যাকে মূসক-৬.৩ বলে। প্রতিটি নিবন্ধিত করযোগ্য সরবরাহের উপর ভ্যাট প্রদেয় হওয়ার তারিখে বা তার আগে সরবরাহকারীকে ভ্যাট চালান ইস্যু করতে হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অধীনে নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) তে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয় ।



ভ্যাট চালানপত্রে যে সাধারণ তথ্যগুলো থাকে:
ভ্যাট চালানপত্রে যে সাধারণ তথ্যগুলো থাকে, তা হলো বিক্রেতার নাম, ভ্যাট নিবন্ধন নম্বর, ঠিকানা, ক্রেতার নাম, ভ্যাট নিবন্ধন নম্বর, পণ্যের গন্তব্যস্থল, চালানপত্র নম্বর, ইস্যুর তারিখ, ইস্যুর সময়, পণ্য বা সেবার ক্রমিক নম্বর, বর্ণনা, সরবরাহের একক, পরিমাণ, একক মূল্য, মোট মূল্য, সম্পূরক শুল্কের হার, সম্পূরক শুল্কের পরিমাণ, ভ্যাটের হার ও পরিমাণ, সুনির্দিষ্ট ভ্যাট এবং সকল প্রকার শুল্ক ও করসহ মূল্য। । ভ্যাট চালানপত্রে ১১টি কলাম রয়েছে।
ভ্যাট চালানপত্র কত কপি তৈরি করতে হয়?
ভ্যাট চালানপত্র ন্যূনতম দুই কপি প্রস্তুত করতে হয়। প্রথম কপি পণ্য বা সেবা ক্রয়কারীকে দিতে হবে এবং দ্বিতীয় কপি পণ্য বা সেবা বিক্রেতা ন্যূনতম পাঁচ বছর সংরক্ষণ করতে হবে।
কখন ভ্যাট চালানপত্র ইস্যু করতে হয়?
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ -এর (ভ্যাট আইন) প্রথম তফসিলে ভ্যাটমুক্ত পণ্য ও সেবার তালিকা রয়েছে। এ তালিকায় বর্ণিত পণ্য বা সেবার ক্ষেত্রে চালান ইস্যু করতে হবে না। এর বাইরের সব পণ্য ও সেবার ক্ষেত্রে বিক্রির সময় ভ্যাট চালান ইস্যু করতে হবে।
এসআরওর মাধ্যমে যেসব পণ্য ও সেবাকে ভ্যাটমুক্ত করা হয়েছে, সেসব পণ্য বা সেবা বিক্রি করতে হলে ভ্যাট চালান ইস্যু করতে হবে না কারণ, এমন পণ্য বা সেবার ক্ষেত্রে ভ্যাট আরোপিত হবে না; তবে হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। এসআরওতে উল্লেখ রয়েছে যে হিসাবপত্র সংরক্ষণ করা না হলে এমন পণ্য বা সেবা ভ্যাটমুক্ত সুবিধা পাওয়া যাবে না।

Online Payment & verification Link. (Tax, VAT, Bond, Income Tax Return, RJSC return, VAT return)

 1.Tax Payment

5.Import/Export License
Online Filling
Income Tax Return
VAT Return
RJSC Return
Withholding Return
Online Verification
Challan
Income Tax Return
eTin Certificate
BIN Certificate
IRC/ERC License
Audit Report

১০০%_রপ্তানিকারি প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন কিভাবে দাখিল করবেন ?

 

আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মাসিক ভ্যাট রিটার্ন বা মূসক-৯.১ জমা দিয়েছেন কি..? আপনি জানেন তো সময়মত রিটার্ন জমা দানে ব্যার্থতায় ৫ হাজার টাকা জরিমানা দিতে হয়। সুতরাং জরিমানা এড়াতে সময়মত রিটার্ন দাখিল করুন, প্রয়োজনে আমাদের দক্ষ টিমের সহায়তা নিন। যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিমাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ক্রয় বিক্রয় তথ্য দিয়ে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন মূসক-৯.১ ফরমে পূরন করে অফ লাইনে বা অনলাইনে জমা দেয়ার বিধান রয়েছে, অর্থাৎ প্রতি মাসের ১৫ তারিখের ভিতর ভ্যাট রিটার্ন জমা না দিলে ৫ হাজার করে জরিমানার বিধান রয়েছে। তবে যাদের ব্যবসা বন্ধ রয়েছে কিন্তু BIN করা আছে তাদের জন্যে সুখবর এইটুকুই যে, তারা শুন্য রিটার্ন ও দাখিল করতে পারবেন। তথ্য সূত্রঃ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এর ধারা ৮৫ (উপধারা ১ এর চ)।

শনিবার, ৬ মে, ২০২৩

VAT Online Password কিভাবে পরিবর্তন করবেন?

 

ভ্যাট অনলাইন থেকে একটি ইমেইল সবাই পেয়েছেন যে, যে সকল করাদাতা বিগত ৯০ দিনের মধ্যে VAT Online একাউন্টের Password পরিবর্তন করেননি তাদেরকে VAT Online Password পরিবর্তন করে ভ্যাট অনলাইন একাউন্টে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন না করলে ভ্যাট অনলাইনে কোন কাজ করা সম্ভব হবে না।

আপনি যখন আগের পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন তখন পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হবে। নিচের ছবির মতো একটি নোটিফিকেশন আপনার কম্পিউটার স্ক্রিনে আসবে।

নোটিফিকেশনের OK বাটনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের পরবর্তী পেজে নিয়ে যাবে। যেখানে আপনার পুরাতন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড লিখে, ক্যাপচা পূরণ করে Change Password নামের সবুজ বাটনে ক্লিক করুন।

       VAT Online Password পরিবর্তন করার নিয়ম

       VAT Online Password পরিবর্তন করার সময় কয়েকটি বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে যে

       . পুরাতন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড ভিন্ন হতে হবে

       . পাসওয়ার্ডে কমপক্ষে ক্যারেক্টার থাকতে হবে

       পাসওয়ার্ড কম্বিনেশনে কমপক্ষে একটি নাম্বার, একটি অক্ষর বিশেষ ক্যারেক্টার (!”#$%&'()*+,-./:;<=>?@[\]^_`{|}~) থাকতে হবে।

       পাসওয়ার্ড পরিবতর্নে কোন সমস্যায় পড়লে ভ্যাট অনলাইন সাপোর্ট নাম্বার ১৬৫৫৫ কল করুন।



রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ব্যবসায়ী স্তরের ভ্যাট নিয়ে কিছু কথা (Trade VAT)

 ব্যবসায়ী স্তরে রেয়াত নিলে ভ্যাটের ভার কম হয়। কিন্তু বাস্তবে অল্প কিছু ব্যবসায়ী রেয়াত নেয়। বেশিরভাগ ব্যবসায়ী রেয়াত নেয় না। এখন রেয়াত আলোচনা করি। রেয়াত হলো, আপনি পণ্যটা কেনার সময় যে ভ্যাট পরিশোধ করেছেন, সেই ভ্যাট ফেরৎ নিয়ে নেয়া। আপনি যদি পণ্যটা বিক্রি করার সময় ১৫% ভ্যাট পরিশোধ করেন, তাহলে রেয়াত নিতে পারবেন।




ধরুন, একজন ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে ৪০ টাকা দিয়ে একটা সাবান কেনেন। ৪০ টাকার উপর ৬ টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছে। ব্যবসায়ী তাঁর দাখিলপত্রের মাধ্যমে ৬ টাকা নিয়ে নেবেন। ধরুন, তিনি সাবানটি ৫৫ টাকায় বিক্রি করবেন। ৫৫ টাকার ওপর ১৫% হারে ৮.২৫ টাকা ভ্যাট তিনি ক্রেতার কাছ থেকে নিয়ে সরকারকে পরিশোধ করবেন। আগের ভ্যাট ৬ টাকা তিনি রেয়াত নিয়েছেন। তাহলে এক্ষেত্রে ভ্যাট দেয়া হলো ২.২৫ টাকা। রেয়াত না নিয়ে ৫% ট্রেড ভ্যাট পরিশোধ করলে ৫৫ টাকার ওপর ভ্যাট হতো ২.৭৫ টাকা এবং পূর্বের ৬ টাকা রেয়াত পাওয়া যেতো না। অর্থাৎ ৬+২.৭৫=৮.৭৫ টাকা ভ্যাট পরিশোধ করতে হতো। তাই, বড় এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য রেয়াত নিয়ে ১৫% ভ্যাট পরিশোধ করা উত্তম। 

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

সরবরাহের উপর প্রদেয় নীট কর নিরূপণ : ( Net Tax Payable on Supply under VAT)

 

(১) যে কর মেয়াদের নীট কর হিসাব করা হবে উক্ত কর মেয়াদে ১ তারিখ হতে মাসের শেষ তারিখ পর্যন্ত ইস্যুকৃত সমুদয় কর চালানের (মূসক ৬.৩) বিপরীতে সরবরাহের উপর প্রদেয় সকল উৎপাদ কর এবং সম্পূরক শুল্ক যোগ করে তা হতে প্রাপ্ত সমুদয় উপকরণ কর রেয়াত বিয়োগ করে ও উক্ত কর মেয়াদের সকল বৃদ্ধিকারী সমন্বয় যোগ করে এবং সকল হ্রাসকারী সমন্বয় বিয়োগ করার পর যে পরিমাণ হবে তা’ই হবে উক্ত কর মেয়াদের নীট প্রদেয় কর। উক্ত নীট প্রদেয় কর হতে পূর্ববর্তী কর মেয়াদের জের যদি থাকে, তা সমন্বয় করে এবং সুদ জরিমানা বা অন্যান্য সরকারী দেনা থাকলে, তা যোগ করে উক্ত কর মেয়াদে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়ার জন্য নীট জমার পরিমাণ পাওয়া যাবে।
(2) উক্ত নীট জমা প্রদেয় কর, সংশ্লিষ্ট কর মেয়াদ শেষে পরবর্তী কর মেয়াদের ১ হতে ১৫ তারিখের মধ্যে দাখিলপত্র পেশ করার পূর্বেই নির্ধারিত অর্থনৈতিক কোডে ট্রেজারী চালান বা অনলাইনে বা অন্যকোন উপায়ে পরিশোষ করতে হবে। যদি নীট প্রদেয় শূন্য বা ঋণাত্মক হয়, তাহলে তার আর ট্রেজারি চালান করার প্রয়োজন হবে না। কিন্তু যদি নীট জমার প্রদেয় ধনাত্মক হয়, তাহলে অবশ্যই দাখিলপত্র পেশ করার আগে সমুদয় প্রদেয় কর সরকারী কোষাগারে জমা প্রদান করতে হবে।



সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

ভ্যাট কখন, কোথায় আরোপিত হয় এবং পরিশোধ করতে হয়?

 

Ans: ভ্যাট হলো ভোক্তা কর। পণ্য বা সেবার ক্রেতা ভ্যাট প্রদান করেন। ভ্যাট আরোপিত হয় মূল্য সংযোজনের ওপর। ভ্যাট আরোপিত হয় সরবরাহের সময়। ভ্যাট আরোপিত হয় বিক্রির সময় ইত্যাদি। বিশেষ করে “সরবরাহ” শব্দটা বেশ কনফিউশন তৈরি করে। আমাদের ভ্যাট আইনে এমন কিছু শব্দ রয়েছে যা কনফিউশন তৈরি করে; যেমন: পণ, ব্যক্তি, উৎপাদ কর ইত্যাদি। আমরা আলোচনা করছি কখন ভ্যাট প্রযোজ্য হবে এবং কখন ভ্যাট পরিশোধ করতে হবে। “সরবরাহ” বলতে মূলত বিক্রি বুঝায়। আমদানি করে পণ্য বিক্রি করা হয়। উৎপাদন করে পণ্য বিক্রি করা হয়। ট্রেডিং করে পণ্য বিক্রি করা হয়। সেবা প্রদান করে সেবা বিক্রি করা হয়। এই হলো মূলত ৪ ধরনের বিক্রি, অর্থাৎ ৪ ধরনের সরবরাহ। ভ্যাট আইনের ধারা ৩৩ অনুসারে, ভ্যাট প্রদেয় হবে ৪টি ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটলে। সেগুলো হলো: (১) সরবরাহ প্রদান করা; (২) চালানপত্র ইস্যু করা; (৩) মূল্য আংশিক বা সমুদয় গ্রহণ করা এবং (৪) ব্যক্তিগতভাবে ব্যবহার করা বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা। তাহলে সংক্ষেপে বলা যায় যে, মূলত আমদানি করে বিক্রি করার সময়, উৎপাদন করে বিক্রি করার সময়, ট্রেডিং করে বিক্রি করার সময় এবং সেবা প্রদান করার সময় ভ্যাট পরিশোধ করতে হয়।



সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

Value added Tax Quessionare Session (মূসক /ভ্যাট)

 1. মূসক /ভ্যাট কি (Value Added Tax) ?

মূসক / ভ্যাট হলো স্বনির্ধারণী পরোক্ষ কর।
সরবরাহকৃত পণ্য বা সেবার উপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় করে পণ্য বা সেবার মূল্য স্তরের প্রকৃত সংযোজনের উপর আরোপিত করই ঐ পণ্য বা সেবার মূল্য সংযোজন কর বা মূসক।
2. মূল্য সংযোজন করের বৈশিষ্ট (Features of Value Added Tax)
১) ভ্যাট একটি পরোক্ষ কর ব্যবস্থা।
২) এটি একটি ভোগভিত্তিক কর ব্যবস্থা।
৩) সরবরাহ মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে।
৪) এটি একটি চালানভিত্তিক কর ব্যবস্থা।
৫) রেয়াত সুবিধা।
৬) সবধরণের রপ্তানি শুন্য হার বিশিষ্ট।
৭) প্রদেয় করে চেয়ে রেয়াত বেশি হলে তা ফেরত যোগ্য।
৮) একটি হিসাব ভিত্তিক কর ব্যবস্থা।
৯) এটি একটি স্বনির্ধারণী কর ব্যবস্থা।
১০) ভ্যাট অডিট নির্ভর।

3. উৎপাদ কর কি (What is Input Tax) ?

উৎপাদ কর অর্থ কোন নিবন্ধিত ব্যাক্তি কর্তৃক নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রদেয় মূল্য সংযোজন কর , যেমন :
১) উক্ত ব্যাক্তি কর্তৃক করযোগ্য পণ্য , সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ ; বা
২) উক্ত ব্যাক্তি কর্তৃক করযোগ্য সেবা আমদানি

4. ব্যাংক ট্রান্সফার অর্থ কি (What is Bank Transfer)?
ব্যাংক ট্রান্সফার অর্থ ক্রসড চেক , মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্য যেকোন পন্থাকে বোঝায় I

5. ভ্যাটদাতার মৌলিক দায়িত্বসমূহ কি (Features of Vat Payer)?
**মূল্য সংযোজন কর সম্পর্কে বিশদভাবে জানা
**নিজের ব্যবসায়টি মূসকের আওতায় আসবে কিনা তা জানা
** নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ
**ভ্যাট অফিসে রিপোর্টিং
**ব্যবসায়ের হিসাবরক্ষণ
**পরিশোধযোগ্য করের পরিমাণ নিরূপণ ও তা পরিশোধ
**দাখিলপত্র জমা প্রদান
**মূসক সংক্রান্ত বিষয়ে হালনাগাদ তথ্য জানা ও জানানো
**আইনি দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে সম্ভাব্য দন্ড সম্পর্কে জানা ও তা মেনে চলা

6. চালানপত্র /মূসক চালানপত্র কী (What is VAT Challan)?
চালানপত্র হলো মূসক আইনের অধীনে যত ধরণের দলিল সংরক্ষণ করতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পণ্য/সেবা বিক্রয়ের সময় ক্রেতার হাতে যে ক্যাশমেমো বা ইনভয়েস দেয়া হয়, সেটাই মূসক চালানপত্র।

7. মূসক / ভ্যাট পরামর্শক লাইসেন্স (Qualification of VAT Adviser/Consultant):
মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীর যোগ্যতা
১) বাংলাদেশের নাগরিক হইতে হইবে ;
২) আবেদনের তারিখে বয়স অনুন্য ২৫ ( পঁচিশ ) বছর হইতে হইবে ;
৩) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হইতে হইবে।



8. ভ্যাট প্রদানের সময় (Time of payment of VAT):
সরবরাহের বিভিন্ন স্তরে ভ্যাট প্রদান করতে হয়।
আমদানিকৃত পণ্যের উপর যখন আমদানি শুল্ক প্রদান করা হয়, তখন একই পদ্ধতিতে ভ্যাট প্রদান করতে হয়। উৎপাদন , আমদানি,ক্রয় বা অন্যভাবে কোন পণ্য / সেবা অর্জন করার পর সরবরাহ দেয়ার সময় নিমম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে কোন ঘটনা যখন ঘটে তখন ভ্যাট প্রদান হয় :
১) যখন সরবরাহ প্রদান করা হয়।
২) যখন সরবরাহ সংক্রান্ত চালান ইসু করা হয়।
৩) যখন পণ্যের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয় এবং
৪) যখন কোন সরবরাহ ব্যাক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়।

9.উপকরণ - উৎপাদ সহগ ঘোষণা (Input - Output Coefficient)
ধারা ৩২ এর উপধারা (৫) এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যাক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফর্ম " মূসক -৪.৩" এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ - উৎপাদ সহগ ( Input - Output Coefficient ) দাখিল করিতে হইবে যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশসহ ১৫ ( পনেরো ) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে। তবে , শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরূপ ঘোষণা প্রদান করিতে হইবে না।

10. বিলম্বে মূসক দাখিলপত্র পেশ ( Delay VAT Return Submission)
নির্ধারিত সময়সীমা , শর্ত ও পদ্ধতিতে আবেদনের ভিত্তিতে কমিশনার কোন ব্যাক্তিকে বিলম্বে দাখিলপত্র পেশ করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবেন, তবে উক্ত অনুমতি কর পরিশোধের প্রকৃত তারিখকে ১ ( এক ) মাসের অধিক বর্ধিত করিবে না বা সুদ পরিশোধের দায়-দায়িত্ব পরিবর্তন করিবে না।

11. উপকরণ কী (What is Input )?
উপকরণ বলতে কোন মূসক নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক তার পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত সকল ধরণের কাঁচামাল, মোড়ক সামগ্রী, সেবা, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, যন্ত্রপাতি ও যন্ত্রাংশকে বুঝায়।
এছাড়া কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক পাইকারী বা খুচরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়ের বা বিনিময়ের উদ্দেশ্যে অথবা অন্য কোনভাবে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যই উপকরণ।
12.উপকরণ কর কী (What is Input Tax)?
নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত বা অন্য কোন নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে উপকরণ বা কাঁচা মাল ক্রয়ের ক্ষেত্রে উক্ত উপকরণের মূল্যের উপর যে মূল্য সংযোজন কর পরিশোধ করা হয়, সেটাই উপকরণ কর।


চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...