বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

নতুন আয়কর আইনে সঞ্চয়পত্রের মুনাফার করসহ যেসব বিষয় থাকছে (Income Tax Act 2023).

 

নতুন আইনে থাকছে-

**বিদেশ ভ্রমণ করলে সম্পদের হিসাব দিতে হবে

**রপ্তানির নগদ সহায়তায় উৎসে কর

**নায়ক-নায়িকার আয়ে ১০% উৎসে কর

** কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা কমছে

**কাগজপত্র জমার সংখ্যাও কমছে



সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়।  আয়কর আইন, ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে কোনো কর দিতে হবে না। আপনি যখন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে যাবেন, তখন আপনার মুনাফা থেকে উৎসে কর কেটে রাখা হবে না।

নতুন আয়কর আইনের উৎসে করের ধারায় এ বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, মধ্যবিত্তকে সুরক্ষা দিতেই আইনের খসড়ায় এই বিধান যুক্ত করা হয়েছে। আইনটি সংসদে পাস হলে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ছোট সঞ্চয়কারীরা মুনাফার পুরো টাকাই হাতে পাবেন। নতুন আয়কর আইনের এই খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা বা না থাকা সাপেক্ষে সঞ্চয়পত্রে ভেদে ৫ থেকে ১৫ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান আছে। বছর দুই আগে প্রজ্ঞাপন জারি করে পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর অব্যাহতি দেওয়া হয়। নতুন আইনে এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, আমাদের বর্তমান যে ইনকাম ট্যাক্স আইন, এর মূল আইনটি ছিল ১৯২২ সালের। পরবর্তীকালে ১৯৮৪ সালে একটা অধ্যাদেশ করা হয়, সেটা দিয়েই আমরা পরিচালিত হয়ে আসছি।তিনি আরও বলেন, আমাদের বিদ্যমান আইনটি ইংরেজিতে, ওটাকে বাংলায় করা হয়েছে। এটা সহজবোধ্য করা হয়েছে। ভাষা কিছু কিছু ক্ষেত্রে সংযোজন-বিয়োজন করা হয়েছে। বিশেষ করে যেখানে জটিলতা বেশি ও অস্পষ্টতা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে।আমাদের ট্যাক্স কর্মকর্তাদের যে অবাধ ডিসক্রিশনারি পাওয়ার ছিল তা সীমিত করা হয়েছে। রিটার্ন দাখিলের ক্ষেত্রে যেসব কাগজপত্র দরকার হবে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেগুলো সহজতর করা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...