সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

Banking Viva Questions-Episod-1

 

1 BACH কি? Bangladesh Automated Clearing House.
2 BACH এর কয়টি অংশ? BACH এর দুটি অংশ.
3 সে গুলি কি কি? BACPS এবং BEFTN.
4 BACPS দ্বারা কি বুঝাই? Bangladesh Automated Cheque Processing System.
5 BACPS আসলে কিভাবে হয়? Cheque স্কান করে শুধু image টা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়. এটাতে দুটি অংশ থাকে, একটি হলো High Value এবং অন্যটি হলো Regular Value.
6 High Value আবার কি? High Value তে সর্বনিম্ন ৫০০,০০০ টাকার চেকগুলি ধরানো যায়, এ value স্বাধারনত: 2:30 এর আগে settlement হয়ে যায় তাই লেন দেন শেষ হওয়ার আগেই গ্রাহকের Account এ credit করা হয়, গ্রাহক ইচ্ছা করলে লেনদেন সময় শেষ হওয়ার আগেই account থেকে তুলতে পারে.
7 ব্যাংকিং সেক্টরে Money Laundering সবার নিকট খুব পরিচিত বিষয়, আপনি কি বলতে পারবেন BACH এর মাধ্যমে Money Laundering er কোন সুযোগ আছে না কি? BACH এর মাধ্যমে Layering করে Money laundering হতে পারে.
8 Layering আবার কি? Layering হলো Money Laundering এর একটি স্তর যার মাধ্যমে অবৈধ অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে জমা করা হয়, পর্যায়ক্রমে জঠিল লেনদেন এর মাধ্যমে অর্থের মু্ল উৎস গোপন করা হয়.
9 Money Laundering er স্তরকয়টি? তিনটি.
10 স্তরগুলি কি কি? 1: Placement 2: Layering 3: Integration
11 endorsement কি? যদি হস্তান্তরের উদ্দেশ্য কোন হস্তান্তরযোগ্য দলিলের পিছনে ইহার ধারক অথবা প্রতিনিধি কত্তৃক স্বাক্ষর করা হয় তবে তাকে endorsement বলে.
12 Cheque processing এর ক্ষেত্রে আপনি কি সিল মেরে endorsement করে থাকেন? 1. payees a/c credited
2. Received payment & payees a/c credited ,
3. Received Payment
4. our branch endorsement confirmed.
13 Received Payment সিল কখন দেন? যখন চেক এর Fav তে শুধুমাত্র ব্যাংকের নাম থাকে, যেমন: pay to IBBL,Local Office.
14 predicate offence কি? সম্পৃক্ত অপরাধ,
15 Egmont Group কি? বিভিন্ন দেশের Financial Intelligent Unit নিয়ে ১৯৯৫ গঠিত একটি সংস্হা যার কাজ হলো money laundering এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ.
16 এটির নাম Egmont কেন? সংস্হাটি বেলজিয়ামের Egmont Arnsberg নামক স্থান থেকে মিটিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে তাই এর নাম Egmont Group রাখা হয়েছে.
17 Egmont Group এর সদস্য সংখ্যা কত? 151
18 কবে থেকে Bangladesh এ group এর সদস্য? ২০১৩ সাল থেকে এ Group এর সদস্য.
19 BFIU এর কাজ কি কি? রিপোর্ট সংগ্রহ, তথ্য বিনিময় ,মানিলন্ডারিং চিন্হিত করা এবং প্রতিরোধ করা.
20 BFIU এর কার নিকট থেকে তথ্য পাবে? ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান,
21 Branch এ BFIU নিকট কি কোন রিপোর্ট করা হয়? হ্যা যেমন CTR & STR
22 CTR & STR আবার কি? Cash Transaction Report & ,Suspicious Transaction Report.
23 CTR কখন করবে? যদি কোন হিসাবে ১০ লক্ষ টাকা জমা বা উত্তলোন হয় তবে পরবর্তী মাসের ২১ তারিখে পূর্বে BFIU এর নিকট পাঠাতে হবে.
24 কত টাকা লেনদেন হলে STR করতে হয়? এ ক্ষেত্রে নির্দিষ্ট কোন পরিমান নায়. যে কোন লেনদেন সন্দেহ হলেই এ রিপোর্ট করতে হয়.
25 Money Laundering কি? FATF এর মতে: Money Laundering হলো অর্থের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, রুপান্তর এবং স্থানান্তর প্রক্রিয়া.
26 FATF আবার কি? Financial Action Task Force. এটা মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে কাজ করে, এর বিশেষ কিছু সুপারিশ রয়েছে যা বিশ্ব ব্যাপি Banking ক্ষেত্রে গ্রহনযোগ্যতা পেয়েছে.
27 সুপারিশ কতটি? কয়েকটির নাম বলেন. এর ৪০টি সুপারিশ রয়েছে,তার মধ্যে উল্লেখযোগ্য হলো: CDD করা, PEPs, Wire Transfer, STR করা সংক্রান্ত এবং প্রত্যেক দেশে FIU গঠন করা, ইত্যাদি.
28 বাংলাদেশে কি FIU গঠন করা হয়েছে? Bangladesh Financial Intelligent Unit.
29 Money Laundering প্রতিরোধে তফসিলি ব্যাংক গুলির করনীয় কি? নীতিমালা প্রনয়ন, CCU গঠন, ZAMLCO & BAMLCO মনোনয়ন করা.
30 CCU কি? Central Compliance Unit, এর ৫জন সদস্য থাকবে.
31 CCU এ দুইজন সদস্য নির্দিষ্ট কে কে? General Banking এবং Information Technology বিভাগ থেকে এক জন করে, ২জন.
32 CCU এর প্রধানকে কি বলা হয়? Chief Anti Money Laundering Compliance Officer.
33 BAMLCO কি? Branch Anti Money Laundering Compliance Officer
34 BAMLCO হওয়ার জন্য যোগ্যতা কি? Manager অথবা Second Officer বা GB থেকে অভিগ্য একজন কর্মকর্তাকে BAMLCO মনোনয়ন করা যাবে.
35 BAMLCO এর কাজ কি? উ: ১: গ্রাহক পরিচিতি
২: লেনদেন মনিটরিং
৩: সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা এবং রিপোর্ট করা.
৪: রেকর্ড সংরক্ষণ.
৫: প্রশিক্ষণ
36 walk in Customer কি? যে customer এর ব্যাংকে কোন Account নাই,
37 Walk in customer এর ক্ষেত্রে কি করনীয়. এ ধরনের গ্রাহকের ক্ষেত্রে ৫০০০ টাকা লেনদেন করলে তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করতে হবে এবং ৫০০০ এর বেশী হলে পুর্ণাঙ্গ তথ্য, প্রেরনের উদ্দেশ্য,অর্থের উৎস সংরক্ষন করতে হবে.
38 Wire Transfer এর ক্ষেত্রে ব্যাংকারের কি করনীয়? অভ্যান্তরীন ক্ষেত্রে অনুন্য ২৫০০০ টাকা এবং আন্তদেশীয় ক্ষেত্রে অনুন্য ১০০০ ডলার বা সমপরিমান বৈদেশিক মূদ্রা transfer এর ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষ এবং beneficiary Bank এ প্রেরণ করতে হবে.
39 Shell Bank কি?
ইহা এমন ব্যাংককে বুঝায় যে ব্যাংক যে দেশে নিবন্ধিত সে দেশে তার কোন কার্যক্রম নেয়.
40 বলেনতো public limited company এর হিসাব খোলার সময় কি কাগজ বেশী নিতে হয় যা private limited এর বেলায় লাগেনা? Certificate of commencement.
41 সেটা আবার কি? নতুন Company এর কার্যক্রম শুরু করার অনুমতি পত্র, যা RJSC কতৃক ইসু করা হয়.
42 CDD কি? Customer Due Diligence.
43 EDD কি? এটা কখন করা হয়? Enhance Due Diligence, স্যার এটা
PEPs এর ক্ষেত্রে করা হয়.
44 PEPs আবার কি? Politically Expose Persons, যেমন: মন্ত্রী, এমপি, সচিব, বিদেশী সংস্থার প্রধানগণ, ইত্যাদি.
45 PEPs এর হিসাব খুলতে procedure কি হবে? উর্দ্ধতন Management এর অনুমতি নিতে হবে, অর্থের উৎস নিশ্চিত করতে হবে, লেনদেন নিয়মিত মনিটরিং করতে হবে.
46 UCIC কি ? Unique Customer Identification Code বা একই গ্রাহকের একাধিক হিসাব থাকলে তাকে একটি ID এর দ্বারা সনাক্ত করা.
47 investment দিতে process টা কি হবে? 1.Induction of the client
2. Application process
3. Approval & Sanction
4. Documentation
5. Disbursement
48 Disbursement এর পর আর কোন কাজ থাকেনা? আরও দুটি কাজ থাকে
1. Monitoring, Supervision & Follow up,
2. Recovery & settlement.
49 Induction of the client আবার কি? পরিচিতি বা client সম্পর্কে জানা.
50 client selection এর ক্ষেত্রে 5,C সম্পর্কে কি জানেন? 5c হলো 1. character 2. Capacity 3. Capital 4. Condition 5. Collateral.
51 Collateral কি ? Collateral Security বা সহযোগী জামানত.
52 Client এর personal security কোন ধরনের জামানত? এটা primary security
53 Documentation বলতে আপনি কি বুঝেন? Documentation হলো বিনিয়োগ গ্রহিতার নিকট থেকে আইন সম্মতভাবে Document বা দলিল গ্রহন করা.
54 Documents কয় ধরনের হয়? দুই ধরনের হয়, Charge Documentএবং Mortgage Documents
55 Charge Documents কি? Documents এর মাধ্যমে invest এর উপরে আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়, যেমন: DP note, acceptance of sanction Advice, agreement ইত্যাদি.
56 আপনি কি Pari passu charge সম্পর্কে জানেন? যখন একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যৌথভাবে একজন গ্রাহককে একটি security এর বিপরিত investment দিবে তখন উক্ত জামানতের উপর ব্যাংকগুলির সেই পরিমান অধিকার প্রতিষ্ঠিত হবে যা চুক্তিতে থাকবে.
57 Provision কি? অনাদায়ী বা classified লোনের বিপরীতে যে অর্থ সংরক্ষর করা হয় তাকে বলে provision.
58 unclassified investment এর জন্য কোন provision রাখতে হয় কিনা? রাখতে হয়.
59 Off Balance sheet exposure এর বিপরীত কত provision রাখতে হয়? 1% provision রাখতে হয়.
60 Off balance sheet items কি? উ: যে সকল Item balance sheet এ উল্লেখ থাকে না, যেমন: Bills for collection, irrevocable letter of credit, acceptance & endorsement
61 ঝুকির ভিত্তিতে বিনিয়োগ গ্রাহকদের কয় ভাগে ভাগ করা হয়? ৮ ভাগে,
62 সে গুলি কি কি?
1. Superior
2. Good
3.Acceptable
4.Marginal
5.Special Mention
6.Substandard
7.Doubtful
8.Bad & Loss
63 Good হওয়ার জন্য Score কত? 85 Above
64 ইসলামী ব্যাংক investment করতে কি কি Mechanism ব্যবহার করে?
তিনটি Mechanism যেমন: Bai, Share, Ijarah Mechanism.
65 Ijarah Mechanism এ কি ধরনের বিনিয়োগ করে থাকে:
তিন ধরনের বিনিয়োগ দিয়ে থাকে, যেমন:১: স্থায়ী সম্পত্তি ভাড়া দেওয়া ২: Hire Purchase ৩: Hire Purchase under Sirkatul Milk .
66 HPSM এর procedure কি হবে?
এ ক্ষেত্রে গ্রাহক এবং ব্যাংক যৌথভাবে পূজি বিনিয়োগ করবে, সম্পত্তি ব্যবহারের উপযোগী হলে গ্রাহক কিস্তিতে ব্যাংকের মুলধন
এবং ভাড়া পরিশোধ করবে এতে গ্রাহকের মালিকানা বাড়তে থাকবে এবং ব্যাংকের মালিকানা কমে যাবে একপর্যায় গ্রাহক পূর্ণাঙ্গ সম্পত্তির মালিকানা লাভ করবে,
67 Hire purchase এবং HPSM এর মধ্যে পার্থক্য কি? Hire Purchase এ সম্পূর্ন টাকা না পরিশোধ হওয়া পর্যন্ত গ্রাহেকের মালিকানা সাবাস্ত হয় না কিন্তু HPSM এ গ্রাহক যতটুকু পরিশোধ করবে ততটুকু মালিকানা লাভ করবে.
68 Non performing Asset কি? কোন asset বা investment থেকে কোন income আসে না তাকে বলে NPI বা NPA.
69 Nonperforming Investment এর element কোন গুলি?
1: Unclassified Overdue.
2: Classified Investment.
3: Unclassified reschedule investment.
4: Written of Investment
70 Written of investment কি? যে investment টি ৫বছর ধরে bad/lossহিসাবে classified থাকবে এবং যার বিপরিতে ১০০% provision রাখা থাকে তাকে Written off investment বলে.
71 Rescheduled কখন করা হয়?
কখনও কখনও কিছু ভাল গ্রাহক পরিস্থিতির কারনে এবং ব্যবসা মন্দা হওয়ার দরুন, অনিচ্ছা সত্বেও overdue হয়ে যায় এধননের গ্রাহককে ব্যবসা চালিয়ে নিতে অতিরিক্ত জামানত নিয়ে পুনরায় বিনিয়োগ দেওয়াকে Rescheduled বলে.
72 সর্বোচ্ছ কতবার Reschedule করা যাবে? তিন বার.
73 Term Investment এর ক্ষেত্রে গ্রাহকের নিকট থেকে ১ম বার কি পরিমান Dwon payment নিতে হবে?
Overdue installment এর 15% অথবা বকেয়ার 10% এদের মধ্যে যেটা সর্বনিম্ন তা Down Payment নিতে হবে.
74 Investment বিপরীতে যে Charge নেওয়া হয় তার নাম কি? যেমন: Fixed charge, Floating Charge, Pari passu Charge, First/2nd charge.
75 2nd Charge কি?
যখন একই security কে mortgage রেখে দুটি ব্যাংক বিনিয়োগ দেয় তখন 2nd Bsnk এর charge কে বলে 2nd Charge.
76 pari passu এবং 2nd charge পার্থক্য কি?
দুই অবস্থায় একই Security কে mortgage রাখলেও pari passu তে দুই ব্যাংকের সমান অধিকার বা equity অনুযায়ী থাকে কিন্তু 2nd charge এর বেলায় তা নয় বরং 1st charge ওয়ালা আগে নিজের পাওনা পাবে তার পর যতটুকু থাকে তা 2nd charge ওয়ালা পাবে.
77 Mortgage আবার কি?
ইহা charge সৃষ্টির একটা পদ্বতি যার মাধ্যমে কোন স্থাবর সম্পদ বিনিয়োগের জামানত হিসাবে রাখা হয় এ ক্ষেত্রে সম্পদের দখল মালিকের নিকট থাকে.
78 তাহলে Charge সৃষ্টির পদ্ধতিগুলি কি কি?
Charge সৃষ্টির পদ্ধতিগুলি হলো:
1: Lien
2: Assignment
3: Set Off
4: pledge
5: Hypothecation
6: Mortgage
79 Pledge কি ধরনের হয়?
উ: বিনিয়োগের বিপরীত জামানত হিসাবে গ্রাহকের অস্থাবর সম্পদ বা মালামাল ব্যাংকের অধিকারে নিয়ে থাকে এ ক্ষেত্রে মালের দখলও ব্যাংকের নিয়ন্ত্রনে থাকে.
80 Classification of investment কি?
Overdue Investment কে সময় অনুযায়ী বিভিন্ন শ্রেনীতে ভাগ করাকে Classification Investment বলে.
81 Overdue Investment আবার কি? Investment পরিশোধের জন্য নির্ধারিত তারিখ যখন অতিক্রম করে তখন তাকে overdue Investment বলে.
82 Investment কত প্রকার?
BRPD Circular অনুযায়ী Investment ৪ প্রকার.
1: Continuous
2: Demand
3: Fixed Term
4: Short Term Investment.
83 Continuous Investment কি? যে Investment এর পরিমান ও সময় নির্দিষ্ট থাকে এবং সম্পুর্ণ পরিশোধের জন্য Expire date থাকে.যেমন: CC, OD,MPI, MIB, Murabaha, Muazzal ইত্যাদি.
84 Demand Investment কি? উ: যে Investment ব্যাংক কর্তৃক চাওয়ার পর পরিশোধযোগ্য বলে বিবেচিত হয়.যেমন: FBP,IBP, LIM, PAD ইত্যাদি.
85 Fixed TermInvestment কি?
যে Investment মেয়াদ ১বৎসরের বেশী এবং Instalment ভিত্তিতে পরিশোধ করা হয় তাকে Fixed Term Investment বলে. HPSM
86 Short Term Investment কি? Agriculture Sector এর Investment যা ১বৎসরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে Short Term Investment বলে.
87 Classified Investment গুলি কি কি? SMA, Sub Standard, Doubtful, এবং Bad/ Loss.
88 SMA কখন হয়? Continuous , Demand Investment এর ক্ষেত্রে ২মাস থেকে ৩মাস Over Due হলে এবং Fixed Term Investment এর ক্ষেত্রে ১০ লক্ষ টাকার বেশী Investment হলে Monthly Instalment ২ থেকে ৩টি over Due হলে SMA বলে গন্য করা হবে.
89 Fixed Term Investment এর ক্ষেত্রে ১০ লাখের কম Investment এর ক্ষেত্রে SMA কখন হবে?
এ ক্ষেত্রে ২থেকে ৬মাস Instalment, over due থাকলে SMA বলে গন্য হবে.
90 Short Term Agricultural Investment SMA কখন হবে?
এ ক্ষেত্রে SMA প্রযোজ্য নয়.
91 Substandard, Doubtful, Bad/Loss কখন হয়? Continuous, Demand & Fixed Term Investment এর ক্ষেত্রে SMA হওয়ার পর ৩মাস পর পর পর্যায়ক্রমে Sub Standard, Doubtful এবং Bad/Loss হিসাবে গন্য হবে. তবে Agricultural Investment এর ক্ষেত্রে ১২ মাস পর থেকে ৩৬ মাস পর্যন্ত Sub Standard হবে এবং পরবর্তী ২৪ মাস পরপর পর্যায়ক্রমে Doubtful এবং Bad/ loss হিসাবে গন্য হবে.
92 Substandard , Doubtful এবং Bad/ Loss এর বিপরিতে কি পরিমান provision রাখতে হবে?
substandard =20%,
Doubtful=50%
& Bad/Loss= 100% provision রাখতে হবে.
Agricultural Investment এর সকল ক্ষেত্রে 5% এবং Bad/ Loss এর ক্ষেত্রে 100% provision রাখতে হবে.
93 Unclassified Investment এর ক্ষেত্রে কি কোন provision রাখতে হবে?
রাখতে হবে, যেমন:
SME Finance = 0.25% , তবে
House Finance, Loans for professional এবং Loan for Brokerage House = 2%
94 Off Balance sheet exposer এর ক্ষেত্রে provision কত ?
এ ক্ষেত্রে 1% provision রাখতে হবে.
95 Consumer Loan এর ক্ষেত্রে House Finance না হলে unclassified এর বিপরীতে কত provision রাখতে হবে? এ ক্ষেত্রে 5% provision রাখতে হবে.
96 তবে SMA হলে কি পরিমান provision রাখতে হবে?
Unclassified এবং SMA এর Provision হার একই রকম হবে.
97 Provision কোন circular বলে রাখা হয়?
BRPD Circular No-5 Dated 29 May,2013 এর বলে রাখা হয়.
98 BRPD Circular কে জারি করে?
Bangladesh Bank এর Banking Regulatory & Policy Department এটা জারি করে.
99 AD কি বলতে পারেন? Authorized Dealer.
100 AD কি কি কাজ করে? 1.Exchange of Foreign Currencies.
2. Buying & Selling Foreign Currencies.
3. Opening LC & Settlement of payment.
4. Opening FC Account
5. Handling Export Document.

 

রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

আপনার আয়কর রিটার্ন সম্পর্কে প্রয়োজনীয় তথ্যঃ

 (ক) আয়কর রিটার্নঃ

আয়কর কর্তৃপক্ষের নিকট আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্হাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফরম এর কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

খ) আয়কর রিটার্ন দাখিল করা কাদের জন্য বাধ্যতামূলকঃ
কারা আয়কর রিটার্ন দাখিল করবেন তা দুই ভাবে চিহ্নিত করা যায়, যথাঃ-
(i) যাদের করযোগ্য আয় রয়েছে; এবং
(ii) যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে।
(i) করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে-
১. কোন ব্যক্তি করদাতার (Individual) আয় যদি বছরে ৩,০০,০০০/- টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে।
২. তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০/- টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে।
৩. প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৪,৫০,০০০/- টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে।
৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০/- টাকার বেশী হয় তাহলে তাঁকে রিটার্ন দাখিল করতে হবে।
(ii) যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে-
১. যিনি ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন;
২. করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;
৩. আয় বছরের পূর্ববর্তী ৩ বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে;
৪. করদাতা যদি কোন কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার employee হন;
৫. করদাতার যদি কোন ফার্মের অংশীদার হন;
৬. করদাতা যদি সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী (employee) হয়ে আয় বছরের যে কোন পরিমাণ ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন;
৭. করদাতা যদি কোন ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্হাপনা পদে (যে নামেই অভিহিত হোক না হোক) বেতনভোগী কর্মী (employee) হন;
৮. করদাতার আয় কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে;
৯. করদাতা যদি মোটর গাড়ীর মালিক হন (মোটর গাড়ী বলতে জীপ বা মাইক্রোবাসকেও বুঝাবে);
১০. করদাতা যদি কোন সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা;
১১. করদাতার যদি মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকে;
১২. করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্হপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্হার নিবন্ধিত হন;
১৩. করদাতা যদি আয়কর পেশাজীবী (Income Tax Practitioner) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত হন;
১৪. করদাতা যদি কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্হার সদস্য হন;
১৫. করদাতা যদি কোন পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হন;
১৬. করদাতা যদি কোন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্হা বা কোন স্হানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করেন;
১৭. করদাতা যদি কোন কোম্পানীর বা কোন গ্রুপ অব কোম্পানীজের পরিচালনা পর্ষদে থাকেন;
১৮. করদাতা যদি মটরযান, স্পেস/স্হান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করেন;
১৯. করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন;
২০. সঞ্চয়পত্র ক্রয়ে মোট বিনিয়োগ দুই লক্ষ টাকা অতিক্রম করলে;
২১. দুই লক্ষ টাকার অধিক পোস্টাল সঞ্চয় হিসাব খুলতে; এবং
২২. সমবায় সমিতির রেজিষ্ট্রেশনে।
রিটার্ন দাখিল করার ধারাঃ
আয়কর অধ্যাদেশে ১৯৮৪ এর ধারা ৭৫ রিটার্ন দাখিল সম্পর্কিত বিধান বর্ণিত রয়েছে।
(গ) যাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়ঃ
নিম্নোক্ত Person এর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক (Mandatory) হবে না-
১. সরকারের Monthly Payment Order (MPO) এর অধীনে সুবিধা প্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান;
২. কোন পাবলিক বিশ্ববিদ্যালয়;
৩. কোন ফান্ড;
৪. কোন Class of Persons যাদেরকে অফিসিয়াল গেজেটে আদেশ জারীর মাধ্যমে রিটার্ন দাখিল থেকে বোর্ড অব্যাহতি প্রদান করেছে।
৫. বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে;
৬. জমি বিক্রয়ের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই;
৭. ক্রেডিট কার্ড গ্রহণের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই।
ঘ) রিটার্ন দাখিলের পদ্ধতি কয়টি ও কি কিঃ
বর্তমানে রিটার্ন দাখিলের জন্য ২টি পদ্ধতি প্রচলিত আছে।
যথাঃ
(১) সাধারণ পদ্ধতি; ও
(২) সর্বজনীন পদ্ধতি
(ঙ) আয়কর রিটার্নের সাথে কি কি বিবরণী ও তথ্য উপস্হাপন করতে হয়ঃ
আয়কর অধ্যাদেশের ৭৫ ধারার উপধারা (3) এর ক্লজ (a) তে বিধান করা হয়েছে যে আয়ের রিটার্নটি বিধি দ্বারা নির্ধারিত ফরমে প্রযোজ্য সকল বিবরণ ও তথ্য সন্নিবেশ করে দাখিল করতে হবে। রিটার্নের সাথে প্রযোজ্য সকল তফসিল, বিবরণী, হিসাব, সংযোজনী ও দলিলাদিও দাখিল করতে হবে।
(চ) আয়কর রিটার্ন কি স্বাক্ষরযুক্ত হতে হয় এবং আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারেনঃ
আয়কর অধ্যাদেশের ধারা ৭৫ এর উপধারা (৩) (খ) অনুযায়ী-
(খ) প্রতিপাদিত এবং স্বাক্ষরযুক্ত হবে-
(i) ব্যক্তি বিশেষের ক্ষেত্রে স্বয়ং ঐ ব্যক্তি কর্তৃক যেক্ষেত্রে ব্যক্তি বাংলাদেশে অনুপস্হিত সেক্ষেত্রে ঐ ব্যক্তির পক্ষে নিয়োজিত ও কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক এবং যেক্ষেত্রে এরুপ ব্যক্তি মানসিকভাবে তার স্বাভাবিক কাজ চালাতে অক্ষম সেক্ষেত্রে তার অভিভাবক কর্তৃক অথবা তার পক্ষে আইনতঃ কার্যক্ষম যে কোন ব্যক্তি কর্তৃক;
(ii) হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে কর্তা কর্তৃক এবং যেক্ষেত্রে কর্তা বাংলাদেশে অনুপস্হিত অথবা মানসিকভাবে তার স্বাভাবিক কাজ চালাতে অক্ষম সেক্ষেত্রে ঐ পরিবারের অন্য কোন প্রাপ্ত বয়স্ক সদস্য কর্তৃক;
(iii) কোম্পানী অথবা স্হানীয় কর্তৃপক্ষের ক্ষেত্রে মূখ্য কর্মকর্তা কর্তৃক;
(iv) ফার্মের ক্ষেত্রে নাবালক ব্যতীত যে কোন অংশীদার কর্তৃক;
(v) কোন এসোসিয়েশনের ক্ষেত্রে, এসোসিয়েশনের যে কোন সদস্য অথবা মূখ্য কর্মকর্তা কর্তৃক; এবং
(iv) অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে ঐ ব্যক্তি কর্তৃক অথবা তার পক্ষে আইনত কাজ করতে সক্ষম ব্যক্তি কর্তৃক।
(ছ) করদাতার রিটার্ন দাখিলের সময়সীমা কিঃ
কোম্পানীর ক্ষেত্রেঃ
পরবর্তী আয় বৎসরের ১৫ই জানুয়ারী তারিখের মধ্যে অথবা যেক্ষেত্রে আয় বৎসর শেষ হওয়ার ছয় মাসের পূর্বেই ১৫ই জুলাই আসে সেক্ষেত্রে ছয় মাস উত্তীর্ণ হওয়ার পূর্বেই রিটার্ন দাখিল করতে হবে।
অন্যান্য করদাতার ক্ষেত্রেঃ
অন্য সকল ক্ষেত্রে পরবর্তী আয় বৎসরের নভেম্বর ৩০তম দিনে রিটার্ন দাখিল করতে হবে।
তবে শর্ত থাকে যে, একজন সরকারী কর্মকর্তা বিদেশে উচ্চ শিক্ষারত আছেন অথবা প্রত্যাবর্তনের অধিকারে বাংলাদেশের বাইরে কর্মরত আছেন, তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনের তারিখ থেকে তিন মাসের মধ্যে ঐরুপ বিদেশে বা প্রত্যাবর্তনের অধিকার চর্চার মেয়াদ এর দলিল দাখিল করবেন।
(জ) নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে জরিমানার পরিমাণ কতঃ
কোন করদাতা আয়কর অধ্যাদেশের ৭৫ ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের ১২৪ ধারা অনুযায়ী জরিমানা-
করদাতা যদি ধারা-৭৫, ৭৭ ও ৮৯ (২), ৯১ (৩) বা ৯৩ (১) অনুযায়ী এবং অথবা ৭৫এ ধারার অধীনে উৎসে কর কর্তন বা সংগ্রহের জন্য যথাসময়ে আয়কর রিটার্ন দাখিল না করেন তাহা হইলে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা ১,০০০/- টাকা ও পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০/- টাকা, এ দুটির মধ্যে যেটি বেশী, উপ-কর কমিশনার কর্তৃক তাহা জরিমানা আরোপ করিতে পারেন।
৭৩ ধারা অনুযায়ী ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ এবং ৭৩এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ (delay interest) আরোপযোগ্য হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপ কর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, সে ক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে।

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

সমস্যা- আয়কর রিটার্নের হিসাব না মিললে কি হয়? অর্থাৎ পুরাতন ফরমে আইটি১০বি ক্রমিক-১৮ এবং নতুন ফরমে আইটি ১০বি ২১৬ ক্রমিক -২২ শূন্য না হলে কি হয়? আয়কর হিসাব কিভাবে মিলাব?

প্রথমেই একটা উদাহরন দিয়ে শুরু করি, মনে করেন আপনি কোন দিন ১২০ টাকা আয় করলেন, দিন শেষে খরচ করলেন ৮০ টাকা, আপনার হাতে কত থাকবে?? আপনি যদি বলেন হাতে ৬০ টাকা রয়েছে। তাহলে কি ঠিক হলো?? অর্থাৎ আপনার আয় হিসাব করতে আপনি ভুল করেছেন। অন্য কোথাও থেকে আপনি ২০ টাকা আয় করেছেন। যা আপনার হিসাবে আনেন নাই। অর্থাৎ আপনার আয় ছিল ১৪০ টাকা আর খরচ ছিল ৮০ টাকা এবং হাতে ছিল ৬০ টাকা।

এক্ষেত্রে, আয়কর অফিস আপত্তি দিবে, আপনার মোট আয় ১৪০ টাকা ছিল। আপনি ১২০ টাকার উপর কর দিয়েছেন, অতিরিক্ত ২০ টাকা আয়ের উপর কোন কর দেন নি। আয়কর অফিস আপনার ২০টাকা উপর অপরিশোধিত কর আরোপ করে নোটিশ জারী করবে।
আবার একই ভাবে মনে করেন আপনি কোন দিন ১২০ টাকা আয় করলেন, দিন শেষে খরচ করলেন ৮০ টাকা, আপনার হাতে কত থাকবে?? আপনি যদি বলেন হাতে ৩০ টাকা রয়েছে। তাহলে কি ঠিক হলো?? অর্থাৎ আপনার ব্যয় হিসাব করতে আপনি ভুল করেছেন। অর্থাৎ আপনি আরও ১০ টাকা কোথাও খরচ করেছেন যা আপনার ব্যয়ে আনেননি। অর্থাৎ আপনার আয় ছিল ১২০ টাকা আর খরচ ছিল ৯০ টাকা এবং হাতে ছিল ৩০ টাকা।
এক্ষেত্রে, আয়কর অফিস কোন আপত্তি দিবে না, কারণ আপনি অতিরিক্ত আয় করেন নাই। আপনার আয় ১২০ টাকা ছিল। পুরো টাকারই কর পরিশোধ করেছেন। শুধু খরচ কম দেখিয়েছেন। যে ১০ টাকা ঘাটতি ছিল তা আপনার খরচ হিসাবে বিবেচিত। এক্ষেত্রে আয়কর অফিস আপনাকে কোন নোটিশ জারী করবে না বা আপত্তি দিবে না।
হিসাব যাহাই হোক পুরাতন ফরমে-১৮ এবং নতুন ফরমে-২২ এর মান অবশ্যই শূন্য হতে হবে। নচেৎ আপনার হিসাব ভুল বলে বিবেচিত হবে।
#Tax_zero

যারা প্রথমবার অনলাইন আয়কর রিটার্ন জমা দিবেন,

প্রথম আয়কর রিটার্নে কি কি দেখাতে হবে? অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, সম্পদ কম দেখাতে হবে, অথবা আগের সঞ্চয়পত্র দেখালে আয়কর বেশি দিতে হবে ইত্যাদি। অনেকেই আমাদের কাছে বলেন যে ভুল করে প্রথম রিটার্নে জমি দেখান নি, বিভিন্ন অতীত বিনিয়োগ দেখান নি এখন কি করবেন?

এসব সমস্যা থেকে মুক্তি পাবার জন্য, প্রথমবার যারা অনলাইন আয়কর রিটার্ন দিবেন তারা অবশ্যই তাদের অতীত সম্পদ এবং সঞ্চয় দেখিয়ে দিবেন। কিছু কম দেখালেও আপনি সমস্যায় পড়বেন আবার কিছু বেশি দেখাতে গেলেও আপনার বিপদ হতে পারে। তাই, আপনার যা আছে আপনি তাই দেখাবেন।
প্রথমবার অনলাইন আয়কর রিটার্নে অবশ্যই নিচের কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন।
১। রেজিস্ট্রেশনের জন্য আপনার নিজের মোবাইল নাম্বার ব্যবহার করবেন অবশ্যই বায়োমেট্রিক করা থাকতে হবে।
২। লেপটপ বা ডেক্সটপ পিসি ব্যবহার করবেন।
৩। আগে থেকে ড্রাফট রিটার্ন করে থাকলে খুব ভাল হয়।
৪। প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিয়ে কাজ করবেন। (যদিও এখন ডকুমেন্ট সংযুক্ত করা লাগে না)
৫। আপনার আয়সমূহ সঠিক ভাবে ইনপুট দিবেন।
৬। আপনার হাতে অর্থাৎ বাসায় যত টাকাই নগদ থাকুক না কেন, সেটা দেখিয়ে দিবেন।
৭। আপনার অতীতে কোন বিনিয়োগ যেমন- সঞ্চয়পত্র, ডিপিএস বা স্থায়ী আমানত থাকলে সেটা দেখিয়ে দিবেন।
৮। আপনার নামে যেকোনো জমি বা ফ্লাট (পৈতৃক সম্পত্তি বা নিজের কেনা) থাকলে সেটি দেখিয়ে দিবেন।
৯। আপনার নামে কোন গাড়ি, মোটর বাইক বা যেকোনো সম্পদ থাকলে সেটি দেখিয়ে দিবেন ।
১০। আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ রয়েছে, সেটি দেখিয়ে দিবেন।
উপরে উল্লিখিত যেকোনো সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে সেটি দেখাবার পাশাপাশি অবশ্যই তার আয়ের উৎস ব্যখ্যা করে দিবেন এবং তার স্বপক্ষে যথার্থ প্রমাণ সংযুক্ত করে দিবেন। সবকিছু ঠিকঠাক মত হলে রিটার্ন সাবমিট করুন। রিটার্ন সাবমিটের সাথে সাথে সার্টিফিকেট পেয়ে যাবেন।
 #tax #etax#etaxreturn#etaxnbr

#incometax#taxdoc#আয়কর রিটার্ন দেবার জন্য যে সব কাগজ প্রয়োজন তা হলো :

১) আয়কর রিটার্ন ফরম পূরণ

২) ১ কপি ছবি (৪ বছর পর প্রতি ৫ তম বছরে)
৩) চাকুরিজীবী হলে বেতন বিবরনী।
৪) ডিপিএস, সঞ্চয়পত্র, বীমা, শেয়ার/ ডিভেঞ্চার এবংঅন্য কোথাও অর্থ গচ্ছিত থাকলে (সরকার অনুমোদিত) তার ডকুমেন্ট। গত অর্থ বছরে মোট বিনিয়োগ।
৪) ব্যাংক বিবরনী।
৫) জমি জমা থাকলে তার বিবরনী।
৬) মোটর সাইকেল ব্যতিত অন্য কোনো ভারী যান থাকলে ডকুমেন্ট। (এই ক্ষেত্রে জীপ ও মাইক্রবাস)
৭) অগ্রিম কর বা উতসে কর কাটলে তার ডকুমেন্ট যেমনঃ সঞ্চয় পত্র হতে প্রাপ্ত লাভ এর কর, উহার ডকুমেন্ট।
৮) চালান/ পে অডার/ ব্যাংক ড্রাফট/ ক্রস চেক(আপনার সার্কেল অনুযায়ী)
৯) TIN এর ফটোকপি
১০) NID এর ফটোকপি
১১) ৫ লাখ টাকার উপরে টাকা লেনদেন করলে ব্যাংক চেনেলের মাধ্যমে করতে হবে, তার ডকুমেন্ট
১২) ব্যাংক লোন থাকলে উহার ডকুমেন্ট

#vat#ভ্যাট আইনে "বৃদ্ধিকারী সমন্বয়"

মূলত বৃদ্ধিকারী সমন্বয় হলো কোনো নিবন্ধিত ব্যক্তি তার মূসক দাখিলপত্রে সংশ্লিষ্ট কর মেয়াদে কত ভ্যাট হয়েছে তা হিসেব করবে৷ এরপর প্রযোজ্য ক্ষেত্রে প্রদেয় ভ্যাটের সাথে বৃদ্ধিকারী সমন্বয় বা হ্রাসকারী সমন্বয় করবে। প্রদেয় ভ্যাট এর সাথে যোগ করাকে বৃদ্ধিকারী সমন্বয় এবং প্রদেয় ভ্যাট থেকে বিয়োগ করাকে হ্রাসকারী সমন্বয় বলে।

এই ক্ষেত্রে কি কি বিষয় সমন্বয় হবে তা ধারা -২(৭২) এ উল্লেখ করা হয়েছে।
[ধারা-২(৭২)] অনুযায়ী,
‘বৃদ্ধিকারী সমন্বয়’ অর্থ বা প্রযোজ্য ক্ষেত্র গুলো বর্ণনা করা হলোঃ
১. উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী সমন্বয়
২. বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়
৩. ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে বৃদ্ধিকারী সমন্বয়
৪. ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত (private use) পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়
৫. নিবন্ধিত হওয়ার পর বৃদ্ধিকারী সমন্বয়
৬. নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়
৭. মূসক হার পরিবর্তিত হওয়ার কারণে বৃদ্ধিকারী সমন্বয়
৮. পূর্ববর্তী যে কোন কর মেয়াদে কম পরিশোধিত মূসকের বৃদ্ধিকারী সমন্বয়
৯. সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি, বকেয়া কর ইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়
১০. নির্ধারিত অন্য কোন বৃদ্ধিকারী সমন্বয়।

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

#VAT#বায়িং হাউজ সেবার সরবরাহ "শূন্যহার"

 

রপ্তানির প্রচলিত বিধান (যেমন-বৈদেশিক মুদ্রায় পণ্য/সেবা সরবরাহ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসন ইত্যাদি) পরিপালন করা হলে সেক্ষেত্রে বায়িং হাউজ সেবার সরবরাহ "শূন্যহার" বিশিষ্ট হবে।
সেক্ষেত্রে , পণ্য রপ্তানির উদ্দেশ্য স্থাপিত রপ্তানি এলসির রপ্তানিমূল্যের সাথে বায়িং হাউজ কমিশন আলাদা ও প্রত্যক্ষভাবে উল্লেখ থাকতে হবে।
তবে রপ্তানি এলসিতে উল্লিখিত রপ্তানিমূল্যের সহিত আলাদাভাবে বায়িং হাউজ কমিশন উল্লেখ না থাকলে পরবর্তীতে বাংলাদেশী রপ্তানিকারক বায়িং হাউজকে তা পরিশোধ করলে (রপ্তানি এলসিতে ক্লজ হিসাবে থাকলেও রপ্তানিমূল্যের অতিরিক্ত অর্থ হিসাবে অন্তর্ভুক্ত না থাকলে) তাতে মূসক প্রযোজ্য হবে!

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

#(Land)জমি ক্রয়ের আগে ক্রেতার করণীয়:

 


১। নাবালকের সম্পত্তি কিনা অবশ্যই যাচাই করে নিন। নাবালকের সম্পত্তি মা হলে আদালতের অনুমতি পত্র ছাড়া ক্রয় করলে ভবিষ্যতে নাবালক যদি মামলা করে তাহলে আপনি জমি হারাবেন।

২। সম্পত্তিতে বিক্রেতার দখল আছে কি না নির্ণয় করার জন্য আশেপাশের জমি ওয়ালাদের কাছে খবর নিন যে, এই জমির প্রকৃত দখলদার কে ?

৩। হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কি না ভালো করে দেখে নিন।

৪। হাল রেকর্ড ও সাবেক রেকর্ড এর মধ্যে মিল রয়েছে কি না ভালো করে যাচাই করুন।

৫। হিস্যা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কি না যাচাই করে নিন তা না হলে ভবিষ্যতে মামলা-মোকদ্দমার সম্মুখীন হতে পারেন।

৬। রেন্ট সার্টিফিকেট মামলায় জড়িত সম্পত্তি কি না যাচাই করে নিন।

৭। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না যাচাই করে নিন।

৮। বিক্রেতার নামে নামজারি করা আছে কি না যাচাই করে নিন।

৯। অর্পিত/পরিত্যক্ত/অধিগ্রহণকৃত সম্পত্তি কি না যাচাই করে নিন।

১০। সরকারি কোন প্রতিষ্ঠানের সম্পত্তি কি না যাচাই করে নিন।

১১। নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের “বিক্রয় অনুমতিপত্র” আছে কি না যাচাই করে নিন।

১২। খাস জমি কি না যাচাই করে নিন।

১৩। বিক্রিত জমিতে সরকারি কোন স্বার্থ জড়িত আছে কি না যাচাই করে নিন।

১৪। সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট সম্পত্তি কি না যাচাই করে নিন।

১৫। বিক্রেতার মালিকানা সঠিক আছে কি না
নির্ণয় করতে হবে। দলিল নাম্বার নিয়ে ভূমি অফিস অথবা তহসিল অফিসে খবর নিলে প্রকৃত মালিক জানতে পারবেন। জমির আশেপাশে যাদের জমি আছে তাদেরকে জিজ্ঞাসা করলে জমির মালিকানা বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে।

১৬। নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আইনগত অভিভাবক বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক নির্ধারণ করা আছে কি না যাচাই করে নিন।

১৭। বিক্রেতা সম্পত্তি উত্তরাধিকারসূত্রে প্রাপ্য হইলে নিবন্ধিত বণ্টননামা দলিল আছে কি না যাচাই করে নিন।
 
১৮। হিন্দু কন্যা সন্তান/বিধবা স্ত্রী এর “জীবন স্বত্ব” শর্তে প্রাপ্য সম্পত্তি কি না?

১৯। সম্পত্তি বিক্রয়/হস্তান্তর এর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা আছে কি না?

২০। সমর্পিত বা বিক্রেতার ৬০/১০০ বিঘা সিলিং বহির্ভূত সম্পত্তি কি না?

২১। নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কি না যাচাই করে নিন।

২২। দলিলে বর্ণিত তফসিল অনুযায়ী রেকর্ড সঠিক আছে কি না?

২৩। সম্পত্তি বন্ধক দেয়া আছে কি না?

২৪। বিক্রেতা বায়না বা বিক্রয় চুক্তি সম্পাদন করেছেন কি না? 

২৫। বিক্রেতার প্রদর্শিত খতিয়ান ও দলিল সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত রেকর্ডপত্রের সাথে মিল আছে কি না?
 
২৬। বিক্রেতা তফসিল বর্নিত সম্পত্তি ইতি পূর্বে অন্য কারো নিকট বিক্রয় বা হস্তান্তর করেছে কি না?

২৭। জমির মূল্য বাজার মূল্য থেকে যদি কম হয়ে থাকে  তার কারন নির্ধারণ করে তারপর ক্রয় করুন।

#Vat Questions and answer (2)

 

Q. মহিলা এর ক্ষেত্রে বুটিক হাউস কি ভ্যাট এক্সেম্পটেড. যদি ভ্যাট এক্সেম্পটেড হয় তাহলে  এইচ এস কোড কত.ভ্যাট রেজিস্ট্রেশন কি লাগবে

Ans: জি ভ্যাট এক্সেম্পটেড। তাকে ভ্যাট নিবন্ধন করতে হবে। তার বিক্রির উপর ভ্যাট প্রযোজ্য হবে। বিক্রির সময় ভ্যাট চালান ইসু করতে হবে। প্রতিমাসে রিটার্ন দাখিল করতে হবে ।এবং প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হবে ।শুধুমাত্র ভাড়ার উপরে কোন ভ্যাট প্রযোজ্য হবে না। সেবার কোন এইচএস কোড হয় না। এক্ষেত্রে সার্ভিস কোড ব্যাবহার হয়।


মেসার্স/ট্রেডার্স/ব্রাদার্স/এন্টারপ্রাইজ দিয়ে কী বুঝায়?


মেসার্স বা ট্রেডার্স শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। কোনো দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে মেসার্স, ট্রেডার্স, এন্টারপ্রাইজ শব্দগুলো লেখা থাকে। কিন্তু আমরা প্রায় অনেকেই জানি না যে আসলে এই শব্দগুলো কেন লেখা থাকে। যার কারণে সর্বত্রই দেখা যায় ভুল ব্যবহার। চলুন জেনে নিই মেসার্স, ট্রেডার্স, এন্টারপ্রাইজ শব্দের অর্থ।
মেসার্স:
ফরাসি শব্দ মসিয়ার এর অর্থ হচ্ছে জনাব/মহোদয়। আর মসিয়ার এর বহুবচন মেইসিয়ারস যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মেসার্স(Messrs)। মেসার্স শব্দের অর্থ হচ্ছে সর্বজনাব, ভদ্রমহোদয়গণ। আবার ইংরেজি মিস্টার শব্দের বহুবচন হচ্ছে মেসার্স। তাই কোন প্রতিষ্ঠান যদি একের অধিক ব্যক্তি মালিকাধীন হয় তবে তার পূর্বে মেসার্স লেখা যায়। যেমন মেসার্স রবিন এন্ড কোং।
যেসব প্রতিষ্ঠান একক ব্যক্তির নামে বা মানুষের নামে নয় তাদের নামের পূর্বে মেসার্স লেখা উচিত নয়। যেমন: মেসার্স রানা ট্রেডার্স, মেসার্স ফুলকলি এন্ড কোং। আমাদের দেশে এই ভুলটি সবাই করে থাকে। সবাই মেসার্স লিখে সাইনবোর্ড টানিয়ে দেয়। কিন্তু এটি উচিত নয়।
ট্রেডার্স:
ইংরেজি trade শব্দের অর্থ ব্যবসায়। trader শব্দের অর্থ ব্যবসায়ী। আর trader এর বহুবচন হলো ট্রেডার্স, অর্থাৎ ট্রেডার্স শব্দের অর্থ ব্যবসায়ীগণ।
ট্রেডার্স বলতে একাধিক ব্যক্তির প্রতিষ্ঠান বোঝায় যারা নিজেরা ওই প্রতিষ্ঠানের পক্ষে থেকে অন্য প্রতিষ্ঠানের পণ্য কিনে এবং বিক্রি করে। কিন্তু তারা যদি নিজেরা পণ্য উৎপাদন করে বিক্রি করে তাহলে তা কিন্তু ট্রেডার্স এর আওতাভুক্ত নয়। যেমন: মেসার্স কাজল এন্ড করিম ট্রেডার্স।
এন্টারপ্রাইজ:
ইংরেজি এন্টারপ্রাইজ শব্দের অর্থ উদ্যোগ। কোন ব্যবসায় সংগঠন চালানো এবং ঝুঁকি নেওয়াকে এন্টারপ্রাইজ বলে। প্রকৃতপক্ষে এন্টারপ্রাইজ এক ধরনের উচ্চাভিলাষী ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেমন: হানিফ এন্টারপ্রাইজ।
ব্রাদার্স:
ব্রাদার্স বলতে পেশা বা সমিতিভুক্ত ব্যক্তিবর্গকে বুঝায়। এটি আমাদের দেশে ঠিকভাবেই ব্যবহৃত হয়। যেমন: মেসার্স কাজল এন্ড ব্রাদার্স।
শেষ কথা,
একা কোনো উদ্যোগ নিলে এন্টারপ্রাইজ নাম দিতে পারেন। একাধিক ব্যক্তি হলে মেসার্স নাম দিবেন। আবার কোনো সমিতি গঠন করলে ব্রাদার্স নাম দিবেন। আর যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষে কেনা বেচা করেন তাহলে ট্রেডার্স নাম দিবেন।
আশা করি, আমার আলোচনা থেকে টেড্রার্স, এন্টারপ্রাইজ, ব্রাদার্স, মেসার্স শব্দের অর্থ কী বুঝায় এবং কোথায় ব্যবহার করা যায় তা বুঝতে পেরেছেন। আর প্রোপাইটার মানে তো জানেন, একমালিকানা ব্যবসায় একক মালিককেই প্রোপাইটার বলে।

#Tax Question and Answer (14)


 #tax#FDR, এফডিআর, স্থায়ী আমানত > Income Tax Return Form অদ্যোপান্ত :-

১] FDR ক্রয় = সম্পদ, Assets (Investment Tax Rebate বা বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা নাই)।
Note:-
কর রেয়াতের জন্য প্রকৃত বিনিয়োগ নহে তাই, প্রকৃত বিনিয়োগ এর খাতসমূহের সাথে যোগ হবে না।
৩০ জুন তারিখের FDR Statement এর Balanceকে সম্পদ বিবরনীর ঘরে দেখাতে হবে।
এক বছরের FDR Statement ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে।
২] FDR Gross Profit (নীট সুদ+উতসে কর কর্তন) = অন্যান্য উতস হতে আয়, Income from Other Source
Note :-
উতসে কর কর্তনের টাকা TDS, উতস হতে কর্তিত কর ঘরে Tax Deducted with Return দেখাতে হবে।
FDR নীট সুদ ৮২সি ধারার আয় নহে তাই রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক Eligible amount এর করযোগ্য মোট আয়ের বিনিয়োগ সীমা (যাহা রাজস্ববোর্ড প্রতি বছরই বিনিয়োগ সীমা % নির্ধারন করে দেয়) নিরুপনে FDR Interest Income অন্তর্ভুক্ত থাকবে, সুতরাং অনুমোনযোগ্য অংক বিবেচনায় FDR Interestকে করযোগ্য মোট আয় হতে বিয়োগ করার দরকার নেই।
৩০ জুন তারিখের FDR Statement এর মধ্যে নীট সুদ, উতসে কর কর্তনের TDS টাকার পরিমান দেয়া থাকে।
এক বছরের FDR Statement ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে।
* মেয়াদি FDR এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্নের পরে ব্যাংক হতে 'ইনক্যাশমেন্ট সার্টিফিকেট' সংগ্রহ করতে হবে।

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...