মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

চাকরিজীবীর করের হিসাব–নিকাশ

 Link-shorturl.at/opxDE

 

এ দেশে শিক্ষিত তরুণেরা বড় বড় বেসরকারি কোম্পানিতে মোটা বেতনে চাকরি করেন। সচ্ছল জীবন যাপন করেন তাঁরা। দামি ফ্ল্যাটে থাকেন। অনেকেই অফিসের গাড়ি ব্যবহার করেন। বছর শেষে তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে হয়। শুধু চাকরির আয়ের ওপর নির্ভরশীল এই চাকুরেদের সব আয়ের ওপর কর দিতে হবে, তা নয়। বাড়িভাড়া, চিকিৎসা, বড় ধরনের সার্জারি ও যাতায়াত ভাতায় বেশ ছাড় আছে।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বার্ষিক রিটার্ন দেওয়া যাবে। চাইলে চাকরিজীবীরা এখনই রিটার্ন দিতে পারবেন। তাই হিসাব-নিকাশে বসে যান। বেসরকারি খাতের নির্বাহী পর্যায়ের সবার রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তা না হলে যে প্রতিষ্ঠান আপনাকে বেতন দেয়, তা তারা খরচ হিসেবে দেখাতে পারবে না।

 

এবার দেখা যাক, কোথায় কত কর ছাড় আছে। আপনার ১২ মাসের মূল বেতন হলো মূল আয়। পুরোটাই করযোগ্য। এ ছাড়া বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ বা মাসে ২৫ হাজার টাকার মধ্যে যেটি কম হবে, তা করমুক্ত থাকবে। আর চিকিৎসা ভাতায় মূল বেতনের ১০ শতাংশ বা বছরে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে যেটি কম হবে, তা করমুক্ত। হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যানসারের মতো বড় ধরনের অপারেশনের খরচ পুরোটাই করমুক্ত। আর বছরে যাতায়াত ভাতা হিসেবে অফিস থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেলে তা করমুক্ত থাকবে। এর বেশি যাতায়াত ভাতা পেলে তার ওপর কর বসবে। আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে ব্যবহারের জন্য গাড়ি দেয়, তাহলে গাড়ির খরচ বাবদ মূল বেতনের ৫ শতাংশ বা বার্ষিক ৬০ হাজার টাকার মধ্যে যেটি বেশি হবে, তা সরাসরি নিট করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে।

 

একটি উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করেন কামরুন নাহার। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিনি প্রতি মাসে মূল বেতন বাবদ পেয়েছেন ৫০ হাজার টাকা। এর মানে বছরে ছয় লাখ টাকা মূল বেতন। বছরে ২টি উৎসব ভাতা পেয়েছেন ৫০ হাজার টাকা করে আরও ১ লাখ টাকা। এ ছাড়া বাড়িভাড়া হিসেবে মাসে ২০ হাজার টাকা পেয়েছেন, তাতে বছরে মোট বাড়িভাড়া হলো ২ লাখ ৪০ হাজার টাকা। যাতায়াত সুবিধার জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে বছরে ৬০ হাজার টাকা পেয়েছেন। আর চিকিৎসা ভাতা হিসেবে প্রতি মাসে ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা পেয়েছেন। এর বাইরে কামরুন নাহারের আর কোনো আয় নেই। সংসার খরচ চালিয়ে সঞ্চয়পত্র বা অন্য কোথাও বিনিয়োগও করতে পারেননি।

 

কামরুন নাহারের সারা বছরের মূল বেতন, উৎসব ভাতাসহ সাত লাখ টাকার পুরোটাই করযোগ্য। যেহেতু মূল বেতনের অর্ধেকও বাড়িভাড়া পাননি, তাই বাড়িভাড়ার ২ লাখ ৪০ হাজার টাকা করমুক্ত। যাতায়াতে বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত, কিন্তু কামরুন নাহার ৬০ হাজার পেয়েছেন। তাই তাঁর যাতায়াতের ৩০ হাজার টাকা করযোগ্য। নিয়ম অনুযায়ী, চিকিৎসা ভাতার টাকাও করমুক্ত থাকবে। আর যেহেতু ওই করবর্ষে বড় ধরনের কোনো অপারেশন করতে হয়নি, তাই খরচও হয়নি।

সব মিলিয়ে কামরুন নাহারের বার্ষিক আয় ১০ লাখ ২৪ হাজার টাকা হলেও মূলত কর বসবে ৭ লাখ ৩০ হাজার টাকার ওপর। এর মধ্যে প্রথম সাড়ে তিন লাখ টাকার ওপর কর নেই। পরের ৩ লাখ ৮০ হাজার টাকার বিভিন্ন হারে কর বসবে। যেমন প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে ৫ হাজার টাকা এবং বাকি ২ লাখ ৮০ হাজার টাকার ১০ শতাংশ হারে ২৮ হাজার টাকা কর বসবে। সব মিলিয়ে কামরুন নাহারের মোট করের পরিমাণ হবে ৩৩ হাজার টাকা।

 

Deductions not admissible in certain circumstances (Section 30)- As per ITO 1984.

 

 

Certain payments are not allowable for tax purposes as detailed below:

(i)           Payment of salaries if tax is not deducted;

(ii)          Salary payment made to any employee who does not have TIN number (if it is required by law);

(iii)        Salary payment after Tax Day to an employee if the employee is required to file the return of income but fails to file the same on or before the Tax Day or the approved extended date;

(iv)        Salary payment to an employee for whom the statement under section 108A was not provided;

(v)          Head office expenses or intra-group expense debited in excess of the 10% of net profit disclosed in the statement of accounts;

(vi)        Payments of royalty, technical know-how fee and technical assistance fee in excess of 10% for first three years and 8% for subsequent years of net profit from business or profession, excluding any profit or income of subsidiary or associate or joint venture disclosed in the statement of accounts;

(vii)       Any payment by way of salary or remuneration made otherwise than by crossed cheque or bank transfer by a person to an employee having monthly gross salary of Tk. 15,000 or more;

(i)           Any expenditure by way of incentive bonus exceeding 10% in aggregate of the net profit disclosed in the statement of accounts;

(ii)          Any expenditure by way of overseas travelling exceeding 0.50% of the disclosed turnover;

(iii)        Provisions for deduction not admissible in certain circumstances have been introduced as follows:

 

(a)     any payment by way of commission paid or discount made to its shareholder director by a company.

(b)     any payment by way of any rent of any property, whether used for commercial or residential purposes, otherwise than by a crossed cheque or bank transfer.

(c)     any payment by a person exceeding Tk. 50,000 or more, otherwise than by a cheque or bank transfer excluding:

 

-       payment for the purchase of raw materials;

-       salary or remuneration made to any employee, without prejudice to an obligation referred to in clause (i); and

-       any payment for government obligation i.e. municipal tax, payment for electricity, WASA and gas.

 

(iv)         Any expenditure by way of promotional expenses exceeding 0.50% of the disclosed turnover. Promotional expense is defined as “any expenditure incurred for giving any benefits to any person both in cash and non-cash for the purpose of business promotion”.

 

Provisions of section 30 shall apply for insurance business as well in allowing management expenses or any other expenses under Fourth Schedule of tax ordinance.

 

 

Allowable perquisites as per ITO 1984.

 

Perquisite has been defined as follows:

Perquisite means -

(i)         Any payment made to an employee by an employer in the form of cash or in any other form excluding basic salary, festival bonus, incentive bonus, arrear salary, advance salary, leave encashment and overtime, and

 

(ii)       Any benefit, called by whatever name, provided to an employee by an employer, whether convertible into money or not; other than contribution to a recognised provident fund, approved pension fund, approved gratuity fund and approved superannuation fund.

 

Provided that the provision of this clause shall not be applicable to an employer where perquisites were paid to an employee in pursuance of any Government decision published in the official Gazette to implement the recommendation of a Wage Board Constituted by the Government.

 

Limit of allowable perquisites has been fixed at Tk. 550,000 per employee. The value of perquisites paid/provided to an employee in excess of Tk. 550,000 in an assessment year shall be disallowed in company's assessment.

 

Deemed income- U/S-19 of ITO 1984.

 

Items of deemed incomes are contained in section 19 of the Income Tax Ordinance 1984. Major instances of deemed income are discussed below:

 

§   House rent

If rent free accommodation is provided to the employee, the rental value or 25% of the basic salary, whichever is less, is included in income. If accommodation is provided at a concessional rate, the actual payment by employee is excluded from the above. Tax exempted house rent receivable in cash is Tk. 25,000 per month or 50% of basic salary, whichever is lower.

§   Conveyance allowance

Tax exempt conveyance allowance receivable in cash is a maximum of Tk. 30,000 per annum. If the employer provides conveyance for personal or private use, an amount equal to 5% of the employee’s basic salary or Tk. 60,000, whichever is higher, is added with total income.

§   Loan

Any amount of loan or gift exceeding Tk. 500,000 received other than through bank transfer by an assessee, being an individual, shall be treated as income under the head ‘Income from Other Sources’ in the year it was received.

 

When abovementioned loan or gift shown as income is subsequently repaid or settled, such repaid or settled amount will be deducted from the total income of that income year.

 

Bank transfer refers to transfer from the account of the giver to the account of the receiver and such accounts are maintained in a bank or a financial institution legally authorised to operate accounts.

§   Medical expenses:

Where any amount is received or receivable by the employee by way of hospitalisation, medical expenses or medical allowance, the amount so receivable or received exceeds 10% of basic salary or Tk. 120,000 annually, whichever is less, shall be included in his income.

In case of an employee being a person with disability, the medical expense exceeding Tk. 1,000,000 shall be include in his total income.

 

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...