জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে।
১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ।
২. কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হতে।
৩. আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ/নবায়ন।
৪. ট্রেড লাইসেন্স নবায়ন।
৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন।
৬. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর।
৭. বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন।
৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ/নবায়ন।
৯. ট্রেড বডি বা ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ।
১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স নবায়ন।
১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই ইত্যাদি লাইসেন্স।
১২. গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ।
১৩. আবাসিক গ্যাস সংযোগ।
১৪. বিদ্যুৎ সংযোগ।
১৫. ভাড়ায়চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট।
১৬. ইটভাটার লাইসেন্স।
১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি।
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ।
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স।
২০. আমদানির জন্য ঋণপত্র খোলা।
২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত।
২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র।
২৩. নির্বাচন অংশগ্রহণ।
২৪. প্রশাসনিক বা ব্যবস্থাপনা পদে বেতন।
২৫. দশম গ্রেড বা তার উপরের সরকারি চাকরি।
২৬. মোবাইল ব্যাংকিং কমিশন ইত্যাদি গ্রহণ।
২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস বাবদ অর্থ গ্রহণ।
২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট।
২৯. বড় মোটরযানের নিবন্ধন বা মালিকানা পরিবর্তন।
৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়।
৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন।
৩২. ক্লাবের সদস্যপদ গ্রহণ/নবায়ন।
৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ।
৩৪. পণ্য আমদানি বা রপ্তানি।
৩৫. রাজউক বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন।
৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান।
৩৭. নির্দিষ্ট ব্যক্তির কাছে পণ্য বা সেবা সরবরাহ।
৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স।
৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, করদাতার সংখ্যা বাড়াতে এবং করজ্ঞান তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব নাগরিক রিটার্ন জমা দেওয়ার উপযোগী, তাদের জন্য এটি বাধ্যতামূলক।