1. ট্যাক্স এজেন্ট কি?
ট্যাক্স এজেন্ট হবে এনবিআর এর পক্ষে দেশব্যাপী করদাতা সনাক্ত, কর আদায় এবং রিটার্ন দাখিলে সহয়তাকারি কোন প্রতিষ্ঠান।
2. ট্যাক্স এজেন্ট কেন নিয়োগ দেয়া হবে?
ট্যাক্স প্রদানে
সামর্থ্যবান ব্যক্তিদের করজালের আওতায় আনতে এবং মানুষকে কর প্রদানে উৎসাহিত
করতে ট্যাক্স এজেন্ট নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
3. ট্যাক্স এজেন্টের কাজ কি হবে?
ট্যাক্স এজেন্টরা সংশ্লিষ্ট কর অঞ্চলের তথ্য নিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রথমে নতুন করদাতা খুঁজে বের করবে। এরপর তাদের রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করবে, প্রয়োজনে রিটার্ন পূরণ করে দেবে। তাঁরা রিটার্নগুলো অনলাইনে জমা দিবেন। এছাড়াও ই-টিআইএন থাকা সত্ত্বেও যারা এখনও কর রিটার্ন জমা দেননি, তাদের রিটার্ন প্রস্তুত করতেও সাহায্য করবে।গ্রামাঞ্চলকে করজালের আওতায় আনতে এবং কর দেওয়ার যোগ্য মানুষকে কর প্রদানে উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর এজেন্ট নিয়োগের প্রস্তাব করেছে। একই সঙ্গে কর এজেন্টরা নতুন করদাতাদেরও সাহায্য করবে। অথবা ই-টিআইএন থাকা সত্ত্বেও যারা এখনও কর রিটার্ন জমা দেননি, তাদের রিটার্ন প্রস্তুত করতেও সাহায্য করবে।
4. ট্যাক্স এজেন্ট কারা হতে পারবে?
বাংলাদেশে ট্যাক্স এজেন্ট কাদেরকে দেয়া হবে সেটা এখনো পরিষ্কার নয়। তবে বলা হচ্ছে ট্যাক্স এজেন্ট হবে এমন একটি প্রতিষ্ঠান যারা এনবিআর থেকে নিবন্ধন পাবে এবং তাঁরা ইনকাম ট্যাক্স প্রিপেয়ারার নিয়োগ করবে। এই এজেন্টরা প্রশিক্ষণ পাবেন এবং NBR এর পর্যবেক্ষণের আওতায় থাকবে।
5. ট্যাক্স এজেন্টগণ কি সুবিধা পাবে?
ট্যাক্স এজেন্টকে উৎসে কর ব্যতীত আদায়কৃত করের ১০ শতাংশ কমিশন দেওয়া হবে। এ কমিশনের হার নির্ধারণ করবে এনবিআরের নিয়োগকৃত এজেন্টরা। নতুন করদাতা খোঁজার বিনিময়ে আগামী ৫ বছর এজেন্টদের কমিশন দেওয়ার পরিকল্পনাও রয়েছ।
6. ট্যাক্স এজেন্টেদের ক্ষমতা কি হবে?
ট্যাক্স এজেন্টদের কতটা ক্ষমতা দেওয়া হবে এবং তাদের দ্বারা ক্ষমতার অপব্যবহার রোধে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে, তা এখনও পুরোপুরি জানা যায়নি।
7. ট্যাক্স এজেন্ট কবে চালু হবে?
আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে কর সংগ্রহ করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বেসরকারি কর সংগ্রহ এজেন্ট নিয়োগ করার কথা ভাবছে সরকার। এই প্রস্তাবটি আগামী ১৪ মে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আসন্ন বাজেটের অর্থ বিলে 'ইনকাম ট্যাক্স প্রিপেয়ারার'' নামে একটি নিয়ম অন্তর্ভুক্ত করা হবে জানা গেছে। এখানে উল্লেখ্য ইতিমধ্যে নাকি এটার খসড়া প্রস্তুত করা হয়েছে!
8. ট্যাক্স এজেন্ট চালুর প্রয়োজনীয়ত কি?
এনবিআর বলছে দেশে ৮৮ লাখের বেশি টিআইএনধারী থাকলেও চলতি করবর্ষে রিটার্ন জমা দিয়েছেন মাত্র ২৯ লাখ করদাতা। অর্থাৎ রিটার্ন দাখিলকারীর সংখ্যা খুবই কম! তাছাড়া দেশের অনাচে কানাচে বহু কর দেবার সামর্থ্যব্যান ব্যক্তি রয়েছেন যারা এখনও করের আওতায় আসেনি। মূলত তাদের খুজে বের করতে সরকারের এই প্রাইভেট ট্যাক্স এজেন্ট নিয়গের প্লান। এনবিআর এর জনবল কম থাকায় এই বিষয়গুলো সঠিকভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না বিধায় বিকল্প পথ খুঁজছে। যদিও ওয়ার্ল্ড এর বিভিন্ন দেশে কর এজেন্ট নিয়োগের সিস্টেম বহু আগে থেকেই চালু রয়েছে।
• 9. কর সংগ্রহের জন্য কোন কোন দেশে বেসরকারি এজেন্ট আছে?
অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস (এটিও) নির্দিষ্ট পরিমাণ কর আদায়ে সহায়তা করার জন্য বেসরকারি কর সংগ্রহ সংস্থা নিযুক্ত করেছে। এই সংস্থাগুলো বকেয়া কর আদায়ের জন্য এটিওর হয়ে কাজ করে।
যুক্তরাজ্যে সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে কিছু কর আদায় করেছে। এই কোম্পানিগুলো আয়কর ও জাতীয় বিমা অবদানের মতো বকেয়া কর আদায়ের দায়িত্ব পালন করে।
দেশে বর্তমানে কয়েক হাজার এনবিআর এর সৃষ্ট নিবন্ধত আইটিপি রয়েছে। তাদের পাশ কাটিয়ে পৃথকভাবে ট্যাক্স এজেন্ট নিয়োগ করা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আইটিপি পেশা আয়কর আইন দ্বারা সৃষ্ট বহু পুরাতন একটি পেশা। আইটিপিগণ নিয়মিত ট্যাক্স প্র্যাকটিস করেন এবং সরকারের রাজস্ব আদায়ে সহযোগী হিসাবে কাজ করে আসছে। সুতরাং এই আইটিপিদের বিশেষ সুবিধা, প্রশিক্ষণ এবং কিছু ক্ষমতা দিয়ে এই কাজে নিয়োগ দেয়া যায়। ট্যাক্স এজেন্টের নামে অপেশাদার ব্যক্তিদের এই কাজে নিয়োগ দিলে আইন বহির্ভূত কাজ, দুর্নীতি, হয়রানি ব্যাপক বেড়ে যাবে। সুতরাং সকল আইটিপিগণকে এই বিষয়ে সোচ্চার হবার প্রয়োজন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন