জরিমানা এড়াতে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে আপনার প্রতিষ্ঠানের নিম্নোক্ত ট্রেড লাইসেন্স নবায়ন করুন। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না করার জন্য ট্রেড লাইসেন্স অথরিটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে । সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি প্রদান করে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে ।
প্রশ্ন:
ট্রেড লাইসেন্স নবায়ন
(Renew) না করলে
কি হবে?
আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ পরবর্তীতে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে, বছরে ১২০% জরিমানা দিতে হবে ।
প্রশ্ন : নবায়ন ফি কত হতে পারে ও কত দিন লাগে?
লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্স ফির সমান এবং তার সাথে যুক্ত হয় ৩,০০০|= টাকা যা উৎসকর হিসেবে দিতে হয় । আর এটি ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যেই হয়ে যায়।
প্রশ্ন
: ট্রেড লাইসেন্স
নবায়ন সময়সীমা?
আপনার লাইসেন্সটি জুনের ৩০ তারিখেই মেয়াদ উত্তীর্ন হয়ে গিয়েছে।
সাধারনত ১লা জুলাই থেকে ৩০সেপ্টেম্বরের ২০২৩পর্যন্ত পেনাল্টি ছাড়াই লাইসেন্স নবায়নের সুযোগ থাকে। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এর সঙ্গে যুক্ত হবে ৩০ শতাংশ সারচার্জ (জরিমানা) এবং এর পরে প্রতি মাসে ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে।
কেউ ব্যবসা বন্ধ করে ট্রেড লাইসেন্স সারেন্ডার করতে চাইলে তার সে সুযোগ আছে। তবে যে বছর নবায়ন সম্পন্ন রয়েছে, ঐ বছরে জুনের মধ্যে করলে কোন খরচ নেই। তবে জুনের পরে করলে অবশ্যই নবায়ন করে (পেনাল্টি থাকলে পরিশোধ করে) ব্যবসার ইতি টানতে হবে। অন্যথায় কর্পোরেশন তার বিরুদ্ধে মামলা করার এখতিয়ার রাখে।
ট্রেড লাইসেন্স নবায়ন করতে আবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের ট্রেড লাইসেন্স কপি এবং জমা প্রদানের রশিদ বই এর ফটোকপি প্রদান করতে হবে।
