we are the best legal or consultancy service provider in Bangladesh. we focus on better customer satisfaction by providing VAT TAX and Accounting related services to clients.
সোমবার, ৩১ জুলাই, ২০২৩
আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যক্তি শ্রেণীর কর দাতার ২০২৩-২০২৪ করবর্ষের করহার ( Tax rate of individual Assessee as per income Tax act 2023 and Finance act 2023)
Questions and answer Session of Trade license (ট্রেড লাইসেন্স সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব)
জরিমানা এড়াতে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে আপনার প্রতিষ্ঠানের নিম্নোক্ত ট্রেড লাইসেন্স নবায়ন করুন। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না করার জন্য ট্রেড লাইসেন্স অথরিটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে । সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি প্রদান করে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে ।
প্রশ্ন:
ট্রেড লাইসেন্স নবায়ন
(Renew) না করলে
কি হবে?
আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ পরবর্তীতে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে, বছরে ১২০% জরিমানা দিতে হবে ।
প্রশ্ন : নবায়ন ফি কত হতে পারে ও কত দিন লাগে?
লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্স ফির সমান এবং তার সাথে যুক্ত হয় ৩,০০০|= টাকা যা উৎসকর হিসেবে দিতে হয় । আর এটি ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যেই হয়ে যায়।
প্রশ্ন
: ট্রেড লাইসেন্স
নবায়ন সময়সীমা?
আপনার লাইসেন্সটি জুনের ৩০ তারিখেই মেয়াদ উত্তীর্ন হয়ে গিয়েছে।
সাধারনত ১লা জুলাই থেকে ৩০সেপ্টেম্বরের ২০২৩পর্যন্ত পেনাল্টি ছাড়াই লাইসেন্স নবায়নের সুযোগ থাকে। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এর সঙ্গে যুক্ত হবে ৩০ শতাংশ সারচার্জ (জরিমানা) এবং এর পরে প্রতি মাসে ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে।
কেউ ব্যবসা বন্ধ করে ট্রেড লাইসেন্স সারেন্ডার করতে চাইলে তার সে সুযোগ আছে। তবে যে বছর নবায়ন সম্পন্ন রয়েছে, ঐ বছরে জুনের মধ্যে করলে কোন খরচ নেই। তবে জুনের পরে করলে অবশ্যই নবায়ন করে (পেনাল্টি থাকলে পরিশোধ করে) ব্যবসার ইতি টানতে হবে। অন্যথায় কর্পোরেশন তার বিরুদ্ধে মামলা করার এখতিয়ার রাখে।
ট্রেড লাইসেন্স নবায়ন করতে আবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের ট্রেড লাইসেন্স কপি এবং জমা প্রদানের রশিদ বই এর ফটোকপি প্রদান করতে হবে।
রবিবার, ৩০ জুলাই, ২০২৩
আয়কর রিটার্ন দাখিলের ব্যর্থতার জরিমানা আয়কর আইন 2023 অনুযায়ী
যেই ক্ষেত্রে কোন ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩ বা ২১২ এর অধীনে কোন ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে উপকর কমিশনার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ১০% হারে জরিমানা আরো করতে পারিবেন,যাহা ন্যূনতম এক হাজার টাকা হইবে এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরো করিতে পারিবেন,
তবে শর্ত থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্ন বর্ণিত অংক অতিক্রম করবে না যথা
(ক ) কোন ব্যাক্তি করদাতা যাহার ইতোপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই তাহার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা
(খ )কোন ব্যক্তি করদাতা যাহার ইতোপূর্বে কর নির্ধারণ হইয়াছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ বা ১০০০ টাকা দুটির মধ্যে যাহা অধিক
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
(How to calculate Income Tax of Govt Staff as per Income Tax act 2023/সরকারি কর্মচারীদের আয়কর নির্ণয় কিভাবে করবেন
সরকারী বেতন
আদেশভুক্ত কর্মচারীদের
বেতনের করযোগ্য
আয় নির্ণয়ের
জন্য জাতীয়
রাজস্ব বোর্ড
এস আর
ও জারি
করেন। এস.আর.ও নং
২২৫-আইন/আয়কর-৭/২০২৩ এর
মাধ্যমে সরকারী
বেতন আদেশভুক্ত
কর্মচারীদের বেতনের
কোন কোন
খাত করযোগ্য
আয় হিসাবে
গণ্য হবে
এবং কারা
সরকারী বেতন
আদেশভুক্ত কর্মচারী
হিসাবে বিবেচিত
হবে, সেই
বিষয়ে পূর্ণাঙ্গ
নির্দেশনা দেওয়া
হয়েছে।
সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতনের করযোগ্য আয়
সরকারি কর্মচারীদের
সরকার কর্তৃক
প্রদত্ত সকল
ভাতায় করমুক্ত।
শুধুমাত্র বেতনের
নিম্নোক্ত ৩টি
খাত করযোগ্য
আয় হিসেবে
বিবেচিত হবে:
অবসরকালে প্রদত্ত
ল্যাম্প গ্রান্টসহ
সরকারি বেতন
আদেশে উল্লেখিত
অন্যান্য ভাতা
ও সুবিধাদি
যেমন, বাড়ীভাড়া
ভাতা, চিকিৎসা
ভাতা, যাতায়াত
ভাতা, শ্রান্তি
বিনোদন ভাতা,
বাংলা নববর্ষ
ভাতা ইত্যাদি
করমুক্ত থাকবে।
এস.আর.ও নং ২২৫-আইন/আয়কর-৭/২০২৩ ডাউনলোড
করতে নিচের
ডাউনলোড বাটনে
ক্লিক করুন
বুধবার, ২৬ জুলাই, ২০২৩
New Income Tax Act 2023 (আয়কর আইন ২০২৩
নতুন আয়কর আইন ২০২৩ ২২শে জুন ২০২৩ থেকে কার্যকর হয়েছে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর পরিবর্তে এখন আয়কর আইন ২০২৩ কার্যকর হবে। ১৮ জুন সংসদে আয়কর বিল ২০২৩ কন্ঠ ভোটে পাস হয়েছিল এবং ২২শে জুন ২০২৩ তারিখে রাস্ট্রপতির সম্মতি লাভ করেছে।
নতুন আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বছরের মাঝামাঝি সময়ে কর আরোপ বা বৃদ্ধি সংক্রান্ত বিধান ব্যতীত আইনের যে কোনও বিধান সংশোধন করতে পারবে।
যেসকল কোম্পানির বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার নিচে তাদের চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী জমা দেওয়ার প্রয়োজন নাই। তবে বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার উপর হলে অবশ্যই চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী রিটার্নের সাথে জমা দিতে হবে।
গত বছরের ৩৮টি সেবার সাথে আরও ৫টি নতুন সেবা সংযুক্ত করে এখন ৪৩টি সেবা গ্রহণে আয়কর রিটার্ন জমা প্রত্যয়ন পত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, ১০ লক্ষ টাকার অধিক এফডিআর করতে হলে রিটার্ন জমার প্রমাণ পত্র জমা দিতে হবে। ১০ লক্ষ টাকার উপর ঋণ নিতে হলেও রিটার্ন জমার প্রমাণ পত্র জমা দিতে হবে।
নতুন আয়কর আইন ২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
Sections and Overview of Minimum Tax as per new income Tax act 2023 ন্যূনতম করের জন্য প্রযোজ্য ধারা সমূহ :
★ ন্যূনতম কর ( Minimum TAX ): নতুন আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৩ এবং
চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...
-
1. ট্যাক্স এজেন্ট কি ? ট্যাক্স এজেন্ট হবে এনবিআর এর পক্ষে দেশব্যাপী করদাতা সনাক্ত , কর আদায় এবং রিটার্ন দাখিলে সহয়তাকারি ...
-
Perquisite has been defined as follows: Perquisite means - (i) Any payment made to an employee by an employer in the f...
-
VAT FormS Narration VAT-2.1 Registration form for VAT &Turnover Tax VAT-2...





