রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

জিরো রিটার্ণ (Zero tax return)

 

একজন ব্যাংক থেকে ফোন করে উনার ক্লাইন্ট এর জন্য একটা জিরো রিটার্ণ করে দিতে বলেন ।
আমি জানতে চাইলাম রিটার্ণ কি পারপাসে দরকার ?
বেশ কিছু কথা ঘুরিয়ে জানাল হোম লোনের জন্য দরকার । আরো বিস্তারিত আলোচনায় জানা গেল উনার ঢাকাতে একটা ৬ তলা বাড়ী আছে নতুন আরেকটা বাড়ির কাজ চলছে তার জন্য লোন নিবেন ।
এক ভদ্রলোক অনেক বছর বিদেশে ছিলেন । ব্যাংকে ৩ কোটির মত এফ ডি আর আছে , সঞ্চয় পত্র আছে ৪৫ লাখ, দুইটা ফ্ল্যাট আছে প্রথমবার রিটার্ণ দিবেন । সরকার যেহেতু সাধারন ক্ষমা করেছেন কোন সমস্যাতো আর নেই । উনি জিরো রিটার্ণ দিতে চান । একজন ১০ হাজার টাকায় উনাকে জিরো রিটার্ণ করে দিবেন বলেছেন । আমি এর চেয়ে কম টাকায় করতে পারব কিনা ।
তেজগাঁও রেজিস্ট্রি অফিসের বাইরের ফটোকপি কম্পোজের দোকান। দেখা করে একটা রেগুলার সার্ভিস নিতে চায় । জিরো রিটার্ণ করে দিতে হবে একজন ৫০০ করে দুই ঘণ্টায় করে দেয় । প্রতিদিন ৮/১০ টা রিটার্ণ করতে হবে আমি পারব কিনা ?
এক ভাই গ্রুপে পোস্ট দিয়েছেন জমি জমা পারপাস, ব্যাংকিং পারপাস রিটার্ণ স্লিপ লাগলে নক করতে । আমি নক করলাম কত লাগবে । জানাল ৫০০/-
আমি বল্লাম ডকুমেন্টস কি লাগবে ।
শুধু টি আই এন । \
আর কোন ডকুমেন্টস এসেট ডিটেলস ?
না কিচ্ছু লাগবে না ।
যারা এই কাজগুলো করছেন এবং যারা এই কাজগুলো করাচ্ছেন দয়া করে সাবধান হোন ।
করদাতার সাথে সরাসরি কথা না বলে বিস্তারিত না জেনে তার অনুমতি স্বাক্ষর ছাড়া রিটার্ণ প্রস্তুত করা এবং জমা করা বেআইনী।
যারা মিনিমাম কাজ শিখেছেন তারা কক্ষনো করদাতর সম্পদ, সম্পদের উৎসের ব্যাখ্যা এবং আয়ের বিস্তারিত না জেনে কাজ করেন না ।



আপনার আজকের জিরো রিটার্ণ আগামীকালের বিপদ হতে পারে ।
সবার সচেতনতা কামনা করি।
আপনার ৫০০/- টাকার জন্য একজন করদাতার লক্ষ কোটি টাকার ক্ষতি সাধিত হতে পারে ।

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...