রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ব্যবসায়ী স্তরের ভ্যাট নিয়ে কিছু কথা (Trade VAT)

 ব্যবসায়ী স্তরে রেয়াত নিলে ভ্যাটের ভার কম হয়। কিন্তু বাস্তবে অল্প কিছু ব্যবসায়ী রেয়াত নেয়। বেশিরভাগ ব্যবসায়ী রেয়াত নেয় না। এখন রেয়াত আলোচনা করি। রেয়াত হলো, আপনি পণ্যটা কেনার সময় যে ভ্যাট পরিশোধ করেছেন, সেই ভ্যাট ফেরৎ নিয়ে নেয়া। আপনি যদি পণ্যটা বিক্রি করার সময় ১৫% ভ্যাট পরিশোধ করেন, তাহলে রেয়াত নিতে পারবেন।




ধরুন, একজন ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে ৪০ টাকা দিয়ে একটা সাবান কেনেন। ৪০ টাকার উপর ৬ টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছে। ব্যবসায়ী তাঁর দাখিলপত্রের মাধ্যমে ৬ টাকা নিয়ে নেবেন। ধরুন, তিনি সাবানটি ৫৫ টাকায় বিক্রি করবেন। ৫৫ টাকার ওপর ১৫% হারে ৮.২৫ টাকা ভ্যাট তিনি ক্রেতার কাছ থেকে নিয়ে সরকারকে পরিশোধ করবেন। আগের ভ্যাট ৬ টাকা তিনি রেয়াত নিয়েছেন। তাহলে এক্ষেত্রে ভ্যাট দেয়া হলো ২.২৫ টাকা। রেয়াত না নিয়ে ৫% ট্রেড ভ্যাট পরিশোধ করলে ৫৫ টাকার ওপর ভ্যাট হতো ২.৭৫ টাকা এবং পূর্বের ৬ টাকা রেয়াত পাওয়া যেতো না। অর্থাৎ ৬+২.৭৫=৮.৭৫ টাকা ভ্যাট পরিশোধ করতে হতো। তাই, বড় এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য রেয়াত নিয়ে ১৫% ভ্যাট পরিশোধ করা উত্তম। 

FAQ- e-Return

  FAQ- e-Return ১.  আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব? উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন...