TAX লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
TAX লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

নতুন আয়কর আইন 2023 অনুযায়ী যারা TIN সার্টিফিকেট বাতিল করতে চান তা হলে নিয়মগুলো যেনে নিন।

 

টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্ত গুলো নিম্নরূপ:

১। কোনো করদাতা মারা গেলে।

২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।

৩। বিশেষ কোনো কারণে TIN গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে।

৪। নন-রেসিডেন্ট বিদেশী নাগরিক, যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।

৫। ৬৫ বছরের উর্ধ্বে মহিলা পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা TIN বাতিল করতে পারবেন।





TIN বাতিলের জন্য এপ্লিকেশন নমুনাঃ

বরাবর,

উপ কর কমিশনার/কমিশনার

সার্কেল-০০, কর অঞ্চল-০০

জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিষয়: TIN বাতিল করার জন্য আবেদন।

মহোদয়,

যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ব্যবসায়ীক প্রয়োজনে বিগত বছর তিনেক আগে টিন সার্টিফিকেট করেছিলাম। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন খুলেছিলাম। কিন্তু ব্যবসাতে আর্থিক ভাবে ক্ষতি হওয়ায় আমার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে শূন্য রিটার্ণ দাখিল করে আসছি যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি আমার TIN, যাহার নাম্বার ............ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি:

১। বিগত তিন বছরের বা পূর্ববর্তী রিটার্নের কপি।

২। TIN সার্টিফিকেট এর কপি।

. পূর্ববর্তী আয়কর রিটার্ণের প্রাপ্তিস্বীকারপত্র বা প্রত্যয়ণপত্র।

৪। জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,

মো:............

ঠিকানা:..........

TIN নম্বর:.............

মোবাইল নম্বর:...........

বিঃদ্রঃ- TIN বাতিল না করে যদি রাখা যায় তবে ভালো। কারণ যেকোনো প্রয়োজনে আপনার TIN নাম্বার প্রয়োজন হতে পারে।


বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

এনবিআর "ট্যাক্স এজেন্ট' নিয়োগ দিতে যাচ্ছে (NBR is going to appointment Tax Agent)

 

1. ট্যাক্স এজেন্ট কি?

 ট্যাক্স এজেন্ট হবে এনবিআর এর পক্ষে দেশব্যাপী করদাতা সনাক্ত, কর আদায় এবং রিটার্ন দাখিলে সহয়তাকারি কোন প্রতিষ্ঠান।




2. ট্যাক্স এজেন্ট কেন নিয়োগ দেয়া হবে?

 ট্যাক্স প্রদানে সামর্থ্যবান ব্যক্তিদের করজালের আওতায় আনতে এবং মানুষকে কর প্রদানে উৎসাহিত করতে ট্যাক্স এজেন্ট নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

3. ট্যাক্স এজেন্টের কাজ কি হবে?

 ট্যাক্স এজেন্টরা সংশ্লিষ্ট কর অঞ্চলের তথ্য নিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রথমে নতুন করদাতা খুঁজে বের করবে। এরপর তাদের রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করবে, প্রয়োজনে রিটার্ন পূরণ করে দেবে। তাঁরা রিটার্নগুলো অনলাইনে জমা দিবেন। এছাড়াও -টিআইএন থাকা সত্ত্বেও যারা এখনও কর রিটার্ন জমা দেননি, তাদের রিটার্ন প্রস্তুত করতেও সাহায্য করবে।গ্রামাঞ্চলকে করজালের আওতায় আনতে এবং কর দেওয়ার যোগ্য মানুষকে কর প্রদানে উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর এজেন্ট নিয়োগের প্রস্তাব করেছে। একই সঙ্গে কর এজেন্টরা নতুন করদাতাদেরও সাহায্য করবে। অথবা -টিআইএন থাকা সত্ত্বেও যারা এখনও কর রিটার্ন জমা দেননি, তাদের রিটার্ন প্রস্তুত করতেও সাহায্য করবে।

4. ট্যাক্স এজেন্ট কারা হতে পারবে?

বাংলাদেশে ট্যাক্স এজেন্ট কাদেরকে দেয়া হবে সেটা এখনো পরিষ্কার নয়। তবে বলা হচ্ছে ট্যাক্স এজেন্ট হবে এমন একটি প্রতিষ্ঠান যারা এনবিআর থেকে নিবন্ধন পাবে এবং তাঁরা ইনকাম ট্যাক্স প্রিপেয়ারার নিয়োগ করবে। এই এজেন্টরা প্রশিক্ষণ পাবেন এবং NBR এর পর্যবেক্ষণের আওতায় থাকবে।

5. ট্যাক্স এজেন্টগণ কি সুবিধা পাবে?

ট্যাক্স এজেন্টকে উৎসে কর ব্যতীত আদায়কৃত করের ১০ শতাংশ কমিশন দেওয়া হবে। কমিশনের হার নির্ধারণ করবে এনবিআরের নিয়োগকৃত এজেন্টরা। নতুন করদাতা খোঁজার বিনিময়ে আগামী বছর এজেন্টদের কমিশন দেওয়ার পরিকল্পনাও রয়েছ।

6. ট্যাক্স এজেন্টেদের ক্ষমতা কি হবে?

 ট্যাক্স এজেন্টদের কতটা ক্ষমতা দেওয়া হবে এবং তাদের দ্বারা ক্ষমতার অপব্যবহার রোধে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে, তা এখনও পুরোপুরি জানা যায়নি।

7. ট্যাক্স এজেন্ট কবে চালু হবে?

আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে কর সংগ্রহ করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বেসরকারি কর সংগ্রহ এজেন্ট নিয়োগ করার কথা ভাবছে সরকার। এই প্রস্তাবটি আগামী ১৪ মে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আসন্ন বাজেটের অর্থ বিলে 'ইনকাম ট্যাক্স প্রিপেয়ারার'' নামে একটি নিয়ম অন্তর্ভুক্ত করা হবে জানা গেছে। এখানে উল্লেখ্য ইতিমধ্যে নাকি এটার খসড়া প্রস্তুত করা হয়েছে!

8. ট্যাক্স এজেন্ট চালুর প্রয়োজনীয়ত কি?

এনবিআর বলছে দেশে ৮৮ লাখের বেশি টিআইএনধারী থাকলেও চলতি করবর্ষে রিটার্ন জমা দিয়েছেন মাত্র ২৯ লাখ করদাতা। অর্থাৎ রিটার্ন দাখিলকারীর সংখ্যা খুবই কম! তাছাড়া দেশের অনাচে কানাচে বহু কর দেবার সামর্থ্যব্যান ব্যক্তি রয়েছেন যারা এখনও করের আওতায় আসেনি। মূলত তাদের খুজে বের করতে সরকারের এই প্রাইভেট ট্যাক্স এজেন্ট নিয়গের প্লান। এনবিআর এর জনবল কম থাকায় এই বিষয়গুলো সঠিকভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না বিধায় বিকল্প পথ খুঁজছে। যদিও ওয়ার্ল্ড এর বিভিন্ন দেশে কর এজেন্ট নিয়োগের সিস্টেম বহু আগে থেকেই চালু রয়েছে।

       9. কর সংগ্রহের জন্য কোন কোন দেশে বেসরকারি এজেন্ট আছে?

অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস (এটিও) নির্দিষ্ট পরিমাণ কর আদায়ে সহায়তা করার জন্য বেসরকারি কর সংগ্রহ সংস্থা নিযুক্ত করেছে। এই সংস্থাগুলো বকেয়া কর আদায়ের জন্য এটিওর হয়ে কাজ করে।

যুক্তরাজ্যে সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে কিছু কর আদায় করেছে। এই কোম্পানিগুলো আয়কর জাতীয় বিমা অবদানের মতো বকেয়া কর আদায়ের দায়িত্ব পালন করে।

দেশে বর্তমানে কয়েক হাজার এনবিআর এর সৃষ্ট নিবন্ধত আইটিপি রয়েছে। তাদের পাশ কাটিয়ে পৃথকভাবে ট্যাক্স এজেন্ট নিয়োগ করা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আইটিপি পেশা আয়কর আইন দ্বারা সৃষ্ট বহু পুরাতন একটি পেশা। আইটিপিগণ নিয়মিত ট্যাক্স প্র্যাকটিস করেন এবং সরকারের রাজস্ব আদায়ে সহযোগী হিসাবে কাজ করে আসছে। সুতরাং এই আইটিপিদের বিশেষ সুবিধা, প্রশিক্ষণ এবং কিছু ক্ষমতা দিয়ে এই কাজে নিয়োগ দেয়া যায়। ট্যাক্স এজেন্টের নামে অপেশাদার ব্যক্তিদের এই কাজে নিয়োগ দিলে আইন বহির্ভূত কাজ, দুর্নীতি, হয়রানি ব্যাপক বেড়ে যাবে। সুতরাং সকল আইটিপিগণকে এই বিষয়ে সোচ্চার হবার প্রয়োজন।




চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...