শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

How to Calculate the Investment tax rebate as per income tax act 2023 (কিভাবে আয়কর রেয়াত নির্ণয় করতে হয়?)

 



৭৮। এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিল এর অংশ ৩ এ নির্ধারিত সীমা, শর্তাবলি এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে, কোনো করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিতভাবে কর রেয়াত প্রাপ্য হইবেন-

(ক) ০.০৩ × ‘ক’; বা

(খ) ০.১৫ × ‘খ’; বা

(গ) ১০ (দশ) লক্ষ টাকা,

এই তিনটির মধ্যে যাহা কম,

এইক্ষেত্রে-

‘ক’ = কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত করহার প্রযোজ্য এইরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয়, এবং

‘খ’ = কোনো আয়বর্ষে ষষ্ঠ তফসিল এর অংশ ৩ অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ।

আয়কর রেয়াত (Income Tax Rebate) এর পরিমাণ নির্ধারনের সূত্র

করদাতার সাধারণ কর রেয়াত নির্ণয় করতে হলে করদাতার মোট আয়, বিনিয়োগের পরিমাণ ও ১০ লক্ষ টাকা; এই তিনটি বিষয় বিবেচনা করতে হবে। কোন করদাতা কর রেয়াত প্রাপ্য হবে যদি-

মোট আয়ের ৩%

ষষ্ঠ তফসিলের অংশ ৩ অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও অনুদানের ১৫%

১০ লক্ষ টাকা

উপরের তিনটির ভিতর যাহা কম হবে।

তবে এখানে শর্ত থাকে যে,

মোট আয় বলতে, কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত করহার প্রযোজ্য এইরুপ আয় এবং নূন্যতম কর প্রযোজ্য এইরুপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়।

উদাহরণস্বরুপ, একজন করদাতার মোট আয় ৬ লক্ষ টাকা, বিনিয়োগের পরিমাণ ১৫ লক্ষ টাকা। তাহলে কর রেয়াতের পরিমাণ কত?

মোট আয়ের ৩%; ১৫,০০,০০০ x ৩% = ৪৫,০০০
বিনিয়োগের ১৫%; ১০,০০,০০০ x ১৫% = ১,৫০,০০০
এইখানে, মোট আয়, বিনিয়োগ, ১০ লক্ষ টাকার ভিতর মোট আয়ের ৩% কম থাকায় ৪৫,০০০ টাকা কর রেয়াত প্রাপ্য হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...