মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

কিভাবে অনলাইনে খুব সহজে ই-রিটার্ন জমা দেবেন?

 

যা যা লাগবেঃ
১) ১২ ডিজিটের ই-টিন নাম্বার
২) আয়কর দাতার নামে নিবন্ধিত মোবাইল নাম্বার
৩) পূর্বে আয়কর দিয়ে থাকলে তার একটি নমুনা
৪) ব্যাংক স্টেটমেন্ট
৫) সর্বশেষ বছরের বেতন বিলের পুরনাঙ্গ বিবরণী
৬) ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্রের বিবরণী( যদি থাকে)
৭) অন্যান্য বিবরণী( যদি থাকে)
ধাপ-১ঃ https://etaxnbr.gov.bd/#/auth/sign-in এই সাইটে প্রবেশ করুন
ধাপ- ২ঃ eReturn এ ক্লিক করুন
পরবর্তী ধাপগুলোর জন্য ছবির ক্যাপশনগুলো দেখুন
মনে রাখবেন, প্রতিটি ধাপ শেষে Save & Continue দিবেন। তাহলে কোন তথ্য হারাবে না। আপনি চাইলে সর্বশেষ Submit করার আগে যতবার খুশি পরিবর্তন করতে পারবেন।
আপনি আয়কর বিকাশ/নগদ/ রকেট/ কার্ড/ নেক্সাস-পে তে দিতে পারবেন। মাঝে মাঝে সার্ভার ব্যস্ত থাকলে কিছু সময়পর আবার চেষ্টা করুন। আয়কর রিটার্ন পে করার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস আসবে।
আসুন সরকারের ডিজিটালইজেশনের সুবিধা নেয়, হয়রানিমুক্ত, দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

FAQ- e-Return

  FAQ- e-Return ১.  আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব? উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন...