মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

নমিনি হিসাবে প্রাপ্ত টাকা (সঞ্চয় পত্র থেকে) রিটার্নে কিভাবে দেখাতে হয়? এবং কি কি ডকুমেন্টস লাগে?

 

নমিনি হিসেবে প্রাপ্ত টাকা রিটার্নের পরিসম্পদ ও দায় বিবরণীর হাতে নগদ /ব্যাংকে জমা (যেখানে প্রযোজ্য) দেখাবেন। সমপরিমাণ অর্থ অন্যান্য প্রাপ্তি হিসেবে দেখাতে হবে। সাথে অবশ্যই ব্যাখ্যা দিবেন ও প্রমাণক সংযুক্ত করবেন।

প্রমাণক অনেক কিছুই হতে পারে। যেমন যে ডকুমেন্ট এর ভিত্তিতে ব্যাংক নিশ্চিত হয়েছে আপনি নমিনি তার কপি, ব্যাংক থেকে ইএফটি করা হলে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি কিংবা অন্য কোন ডকুমেন্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

FAQ- e-Return

  FAQ- e-Return ১.  আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব? উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন...