বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

How to face Banking Job Interview ( Episod-10)

 

141. F.A.S কি?

Ans: F.A.S(Free Alongside Ship) একটি বিক্রয় চুক্তির শর্ত, যা চুক্তিতে লেখা থাকলে জাহাজের জেটিতে বা ডকের নির্দিষ্ট স্থানে পণ্য পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যয়ভার ও ক্ষতি বিক্রেতা বহন করতে হয়।

142. F.O.B কি?

Ans: F.O.B(Free on Board) একটি বিক্রয় চুক্তির শর্ত, যা চুক্তিতে লেখা থাকলে পণ্যের মূল্যসহ বিক্রেতার দেশের নির্দিষ্ট বন্দরে পণ্য সামগ্রী জাহাজে তুলে দেয়া পর্যন্ত যাবতীয় খরচ ও এর দায়দায়িত্ব বিক্রেতাকে বহন করতে হয়।

143. Garnishi Order কি?

Ans: Garnishi Order আদালতের এক প্রকার আদেশ যার মাধ্যমে বিচারে প্রমাণিত পাওনাদার কোন তৃতীয় পক্ষের হাতে ন্যস্ত দেনাদারের টাকা বা তহবিল ক্রোক করতে পারে।

144. G.S.P কি?

Ans: যে কোন উন্নত দেশ উন্নয়নকামী দেশসমূহকে নির্দিষ্ট কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে যে বিশেষ শুল্ক রেয়াতের সুবিধা দেয় তাকে G.S.P(Generalised System of Preference)বলে।

145. Holder In Due Course কি?

Ans: যে ব্যক্তি সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে চেকের অধিকার লাভ করেছে তা Holder In Due Course বলা হয়।

146. Holding Company কি?

Ans: কোন একটি কোম্পানি যদি অপর এক বা একাধিক কোম্পানির মোট সাধারণ শেয়ারের নূন্যতম ৫১ শতাংশ ক্রয় করে নেয় তবে ঐ ধরনের কোম্পানিকে Holding Company বলে।




147. In Co-term কি?

Ans: পণ্য দ্রব্যাদি কীভাবে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে প্রেরণ করা হবে তা পরিষ্কারভাবে নির্দিষ্ট কিছু শব্দাবলীর মাধ্যমে প্রত্যয়পত্রে উল্লেখ করতে হয়, এই সকল শব্দকে In Co-term বলে।

148. Large Loan কি?

Ans: য‌দি কোন ব্যাংক তার Total Capital এর ১০% কোন একটা পা‌র্টি‌কে Loan দেয় ত‌বে তাকে Large Loan বলা হয়৷

149. একজন গ্রাহক‌কে ব্যাংক তার Total Capital এর স‌র্বোচ্চ কি প‌রিমান Loan দি‌তে পার‌বে?

Ans: ব্যাং‌কের Total Capital এর Funded এবং None Funded মি‌লে স‌র্বোচ্চ ৩৫% ‌বি‌নি‌য়োগ করা যা‌বে৷

150. ICRR কি?

Ans: ICRR হ‌লো: Internal Credit Risk Rating


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

FAQ- e-Return

  FAQ- e-Return ১.  আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব? উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন...