শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

VAT rebate related questions and answer.

 

মূসক ৬.৩ তে সর্বমোট মূল্য ১লক্ষ ১৫ হাজার টাকা পর্যন্ত নগদে পরিশোধ করে রেয়াত নেয়া যাবে?
ধারা ৪৬ এর উপধারা ১(ক) - যদি করযোগ্য সরবরাহের মূল্য ১০০০০০ (এক লক্ষ) টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের সমুদয় পণ ব্যাংকিং মাধ্যম ব্যতিরেকে পরিশোধ করা হয়, তাহলে রেয়াত নেয়া যাবে না।
বিধি- ২৯ অনুযায়ী ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করা হলে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে।
তাহলে সরবরাহ মূল্য ১ লক্ষ টাকা ও ভ্যাটসহ মূল্য ১ লক্ষ ১৫ হাজার অর্থ্যাৎ চালানে ভ্যাটসহ মূল্য উল্লেখিত টাকার বেশি হলেই রেয়াত নিতে চাইলে চেকে পরিশোধ করতে হবে, আর টাকার পরিমাণ কম হলে নগদেই পরিশোধ করা যাবে।
ধারা ৩২ (১) অনুযায়ী সরবরাহের পণ হইতে কর-ভগ্নাংশ বিয়োগ করে যা পাওয়া যাবে তাই সরবরাহ মূল্য। তাই মূল্য বলতে ভ্যাটছাড়া মূল্য।
ব্যাংকিং চ্যানেলে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে সরবরাহের মূল্যের নয় পণের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

FAQ- e-Return

  FAQ- e-Return ১.  আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব? উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন...