"সরকারি চাকরি হতে অবসরগ্রহণের পরবর্তী দিন হতে চাকরিজনিত যেসব সুবিধা/আর্থিক ভাতা ও অন্যান্য যাহা পাবেন তাহা সম্পূর্ণ করমুক্ত" কারণ- অবসরের পর বেতন পাওয়ার সুযোগ নাই, প্রতি মাসে মাসে যা পাওয়া যায় তা হলো মাসিক পেনশন বা মাসিক অবসরভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব/নববর্ষ ভাতা। এগুলো সবই করমুক্ত। অনেকে প্রতি মাসে মাসে উত্তোলিত মাসিক পেনশন/অবসরভাতাকে বেতন মনে করে করযুক্ত মনে করে, যাহা সঠিক নহে।
সরকারি চাকরি হতে অবসরে গেলেও আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কারণ পেনশন আয় ছাড়াও অধিকাংশ পেনশনভোগীর অন্যান্য আয় যেমন- এফডিআর, সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র , পারিবারিক বা ব্যাবসার আয় যাহা করযুক্ত হওয়ায় অবশ্যই আয়কর রিটার্ন দিতে হবে। তবে উল্লেখিত আয়সমূহ না থাকলে বা সরকারি পেনশন ছাড়া অন্য কোন আয় না থাকলে পরপর ০৩ বছর শূন্য রিটার্ন দাখিল করে উপ-কর কমিশনার বরাবর আয়কর নথি বন্ধের আবেদন করতে পারেন। উপ-কর কমিশনার নথি বন্ধের নির্দেশনা দিলে আয়কর রিটার্ন দাখিল হতে অব্যাহতি পাবেন। অন্যথায় আয়কর রিটার্ন দাখিল চালিয়ে যেতে হবে। তাছাড়াও পরবর্তীতে যে কোন সময় আবার করযুক্ত আয় হলে আয়কর রিটার্ন আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন