বুধবার, ২৬ জুলাই, ২০২৩

New Income Tax Act 2023 (আয়কর আইন ২০২৩




নতুন আয়কর আইন ২০২৩ ২২শে জুন ২০২৩ থেকে কার্যকর হয়েছে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর পরিবর্তে এখন আয়কর আইন ২০২৩ কার্যকর হবে। ১৮ জুন সংসদে আয়কর বিল ২০২৩ কন্ঠ ভোটে পাস হয়েছিল এবং ২২শে জুন ২০২৩ তারিখে রাস্ট্রপতির সম্মতি লাভ করেছে।

নতুন আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বছরের মাঝামাঝি সময়ে কর আরোপ বা বৃদ্ধি সংক্রান্ত বিধান ব্যতীত আইনের যে কোনও বিধান সংশোধন করতে পারবে।

যেসকল কোম্পানির বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার নিচে তাদের চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী জমা দেওয়ার প্রয়োজন নাই। তবে বার্ষিক টার্নওভার ৩কোটি টাকার উপর হলে অবশ্যই চার্টাড একাউন্ট্যান্ট দ্বারা অডিটেড আর্থিক বিবরণী রিটার্নের সাথে জমা দিতে হবে।

গত বছরের ৩৮টি সেবার সাথে আরও ৫টি নতুন সেবা সংযুক্ত করে এখন ৪৩টি সেবা গ্রহণে আয়কর রিটার্ন জমা প্রত্যয়ন পত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, ১০ লক্ষ টাকার অধিক এফডিআর করতে হলে রিটার্ন জমার প্রমাণ পত্র জমা দিতে হবে। ১০ লক্ষ টাকার উপর ঋণ নিতে হলেও রিটার্ন জমার প্রমাণ পত্র জমা দিতে হবে।


নতুন আয়কর আইন ২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Download 

Sections and Overview of Minimum Tax as per new income Tax act 2023 ন্যূনতম করের জন্য প্রযোজ্য ধারা সমূহ :

 





★ ন্যূনতম কর ( Minimum TAX ): নতুন আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৩ এবং

পূর্বের আয়কর আইনের ধারা ৮২ সি
ধারা ১৬৩ ন্যূনতম কর : এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন করদাতা কর্তৃক এই ধারার বিধানাবলি সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে।
★ ধারা ৮৮ : শ্রমিক অংশগ্রহণ তহবিলে প্রদত্ত অর্থ হইতে কর কর্তন [ কর হার ১০% ]
★ ধারা ৮৯ : ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদি হইতে কর কর্তন।
( ১/ পণ্য সরবরাহ ২/ উৎপাদন- প্রক্রিয়াকরণ বা রূপান্তর ৩/ প্যাকেজিং বা বাধাই )
[ কর হার ১০%]
★ ধারা ৯০ : সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন। [ কর হার ২০%]
★ ধারা ৯১ : স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ হইতে কর্তন [ কর হার ১০% ও ১২% ]
★ ধারা ৯২ : প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হইতে কর কর্তন [ কর হার ৫%]
★ ধারা ৯৪: কমিশন, ডিসকাউন্ট, ফি ইত্যাদি হইতে কর্তন [ কর হার ১০% ও প্রযোজ্য ক্ষেত্রে ১.৫%]
★ ধারা ৯৫: ট্রাভেল এজেন্টের নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ০.৩%]
★ ধারা ১০০: বীমার কমিশন হইতে কর্তন [ কর হার ৫%]
★ ধারা ১০১ সাধারণ বীমা কোম্পানির জরিপকারীদের ফি হইতে কর্তন [ কর হার ১৫%]
★ ধারা ১০২: সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত (ব্যাংক ইন্টারেস্ট) [ কর হার কোম্পানি ২০% ও ব্যক্তি করদাতা ১০% ]
★ ধারা ১০৫: সঞ্চয় পত্রের মুনাফা হইতে কর কর্তন [ কর হার ১০%] (তবে ৫ লক্ষ টাকা পর্যন্ত যাদের সঞ্চয় পত্র তাদের জন্য কোন কর কর্তন করা হবে না।)
★ ধারা ১০৬: সিকিউরিটির সুদ হইতে [ কর হার ৫%]
★ ধারা ১০৮ আন্তর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ হইতে কর কর্তন [ কর হার ১.৫% ও ৭.৫ %]
★ ধারা ১১০: কনভেনশন হল কনফারেন্স সেন্টার, ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য কর কর্তন [ কর হার ৫%]
★ ধারা ১১১: সম্পত্তি অধি গ্রহণের ক্ষতিপূরণ হইতে উৎসে কর কর্তন [ কর হার ৬% ও ৩% ]
★ ধারা ১১২: নগদ রপ্তানি ভর্তুকি বা এক্সপোর্ট ক্যাশ ক্রেডিট হইতে উৎসে কর কর্তন [ কর হার ১০%]
★ ধারা ১১৩ : পরিবহন মাশুল ফরোয়ার্ড এজেন্সি কমিশন হইতে উৎসে কর কর্তন [ কর হার ১৫%]
★ ধারা ১১৪ –বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে কর কর্তন [কর হার-৬%]
★ ধারা ১১৫ : রিয়েল এস্টেট (ডেভেলপার) এর নিকট হইতে কর কর্তন [ কর হার ১৫%]
★ ধারা ১১৬ বিদেশি ক্রেতার এজেন্টকে কমিশন বা পারিশ্রমিক হইতে কর কর্তন [ কর হার ১০%]
★ ধারা ১১৭ লভ্যাংশ হইতে কর কর্তন [ কোম্পানি - প্রযোজ্য হারে। ব্যক্তি কর হার ১০% ও ১৫% টিন না থাকলে ]
★ ধারা ১১৮ : লটারি ইত্যাদি হইতে কর কর্তন [ কর হার ২০%]
★ ধারা ১২০ আমদানি কারকের নিকট হইতে কার সংগ্রহ [ কর হার ২০%]
★ ধারা ১২১: জনশক্তি রপ্তানি হইতে কর সংগ্রহ [ কর হার ১০%]
★ ধারা ১২২ ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট এর নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ১০%]
★ ধারা ১২৩: রপ্তানি আয় হইতে কর সংগ্রহ [ কর হার ১%]
★ ধারা ১২৪ কোন সেবা রেভিনিউ শেয়ারিং বিদেশ হইতে প্রেরিত আয় হইতে কর কর্তন [ কর হার ১০%]
★ ধারা ১২৫ সম্পত্তি হস্থান্তর হইতে কর সংগ্রহ [ প্রযোজ্য হারে ]
★ ধারা ১২৬ রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর হইতে কর সংগ্রহ [ প্রযোজ্য হারে ]
★ ধারা ১২৭ সরকারি স্ট্যাম্প, কোর্ট ফি, কার্টিস পেপার বাবদ পরিশোধিত কমিশন হইতে কর কর্তন [ কর হার ১০%]
★ ধারা ১২৮ সম্পত্তির ইজারা হইতে কর সংগ্রহ [ কর হার ৪%]
★ ধারা ১২৯ সিগারেট উৎপাদনকারীর নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ১০%]
★ ধারা ১৩২ কোন নিবাসীর জাহাজ ব্যবসা হইতে কর সংগ্রহ [ কর হার ৫% / ৩% ]
★ ধারা ১৩৩ প্রকাশ্য নিলামের বিক্রি হইতে কর সংগ্রহ [ কর হার ১০% ও চা বিক্রি ১% ]
★ ধারা ১৩৪ শেয়ার হোল্ডার হইতে কর সংগ্রহ [অভিহিত মূল্য ও ন্যায্য মূল্যের পার্থক্যের উপর ১৫%]
★ ধারা ১৩৫ সিকিউরিটিজ হোল্ডার হইতে কর সংগ্রহ [ কর হার ৫%]
★ ধারা ১৩৬ স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের হইতে কর সংগ্রহ [ কর হার ১৫%]
★ ধারা ১৩৭ স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ০.০৫%]
★ ধারা ১৩৮ বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে কর সংগ্রহ [ কর -প্রযোজ্য হার ]
★ ধারা ১৩৯ নৌযান হইতে কর সংগ্রহ [ কর -প্রযোজ্য হার ]
বিশেষ করণীয় : এক্ষেত্রে ধারা ৭২ এর বিধানাবলী অনুসারে হিসাব বহি সংরক্ষণ করিতে হইবে।
সীমাবদ্ধতা: নিম্নোক্ত ক্ষেত্রে ন্যূনতম করের ধারা প্রযোজ্য হইবে না :
১/ কোন তৈল কোম্পানির ঠিকাদার অথবা তৈল কোম্পানির ঠিকাদারের উপ- ঠিকাদার যেভাবে নির্ধারিত হয়
২/ তৈল বাজারজাতকারী কোম্পানি ও ইহার ডিলার তবে পেট্রোল পাম্প ইহার অন্তর্ভুক্ত হইবে না
৩/ তৈল পরিশোধনের সহিত সম্পৃক্ত কোন কোম্পানি।
৪/ গ্যাস সঞ্চালন বা বিতরণের সহিত সম্পৃক্ত কোন কোম্পানি।
৫/ সিমেন্ট, লৌহ, লৌহ জাত পণ্য, সুগন্ধি, কার্বনেট এর ব্যভারেজ এবং টয়লেট ওয়াটার উৎপাদনে নিয়োাজিত কোন শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোন শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানি কৃত পণ্য হইতে ধারা ১২০ এর অধীন সংগৃহীত কর।
ব্যক্তি,ফার্ম বা কোম্পানির ন্যূনতম কর :
১/ ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৩ কোটি টাকার গ্রস প্রাপ্তি রয়েছে
২/ অনূন্য ৫০ লক্ষ টাকার গ্রস প্রাপ্তি রয়েছে এরূপ কোন ফার্ম।
৩/ কোম্পানি কর হার :
## সিগারেট, বিড়ি, তামাক জাতীয় প্রস্তুত কারক এর ক্ষেত্রে [ কর হার গ্রস প্রাপ্তি র ৩ শতাংশ ]
## সিগারেট, বিড়ি তামাক জাতীয় প্রস্তুত কারক ব্যতীত এর ক্ষেত্রে [ কর হার গ্রস প্রাপ্তি র ০.২৫ শতাংশ ]
## কার্বনেটেড বেভারেজ [ কর হার গ্রস প্রাপ্তির ৫ শতাংশ ]
## মোবাইল ফোন অপারেটর [ কর হার গ্রস প্রাপ্তির ২ শতাংশ ]
## অন্য কোন ক্ষেত্রে [কর হার গ্রস প্রাপ্তির ০.৬ শতাংশ]
## শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ বছরের জন্য [কর হার গ্রস প্রাপ্তি র ০.১ শতাংশ]
## বিশেষ বিবেচনা ও সতর্কতা :
১/ এক্ষেত্রে ন্যূনতম কর ধারা অনুসারে কর্তন ও উপরে হার সমূহ এর কর্তন করে যেটি বেশি হবে তাই ন্যূনতম কর হবে।
২/ এছাড়াও যে ক্ষেত্রে পরিগণনাকৃত কর এই ধারার অধীন কর অপেক্ষা অধিক হয় সেক্ষেত্রে নিয়মিত কর পরিশোধযোগ্য হইবে

What are the required Documents for VAT registration/enlistment as per VAT act 2012 in VAT online service /ভ্যাট নিবন্ধন/তালিকাভুক্তির আবেদনের সাথে অনলাইন সিস্টেমে নিন্ম লিখিত দলিলাদী দাখিল করিতে হইবে:

 

ভ্যাট নিবন্ধন/তালিকাভুক্তির আবেদনের সাথে অনলাইন সিস্টেমে নিন্ম লিখিত দলিলাদী দাখিল করিতে হইবে:
(ক) প্রযোজ্য সকল তথ্য সন্নিবেশিত করে মূল্য সংযোজন কর নিবন্ধনের
আবেদন পত্র
ফরম “মূসক—২.১’;
(খ) ট্রেড লাইসেন্স;
(গ) জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট;
(ঘ) টি,আই,এন সার্টিফিকেট;
(ঙ) আমদানিকারকের ক্ষেত্রে আই,আর,সি;
(চ) রপ্তানীকারকের ক্ষেত্রে ই,আর,সি;
(ছ) পণ্য উৎপাদনকারীর ক্ষেত্রে উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণ স¤পর্কিত ঘোষণা;
(জ) ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য;
(ঝ) লিমিটেড কোম্পানীর জন্য মেমোরান্ডাম অব আর্টিকেলস, এসোসিয়েশন
অব আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকরপোরেশন, পার্টনারশীপ
ব্যবসার ক্ষেত্রে অংশীদারীত্বের চুক্তিপত্র;
(ঞ) মূলধনী যন্ত্রপাতির তালিকা;
(ট) ফ্যাক্টরির লে—আউট প্লান বা ব্লু প্রিন্ট;
(ঠ) পুন:নিবন্ধনের ক্ষেত্রে ১১ ডিজিট বিশিষ্ট নিবন্ধন পত্রের কপি;
(ড) কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল বিক্রয় কেন্দ্রের/শাখার তালিকা।



চাকুরী হতে আয় (Income from Employment) as per new Income Tax act 2023.

 

বর্তমান আইনে চাকুরী হতে আয় বলতে কোন কোন প্রাপ্তিকে বুঝাবে এবং প্রাপ্তির কোন অংশ বেতন আয়ের অন্তর্ভূক্ত তা স্পষ্টভাবে বলা আছে। ধারা-৩২ অনুযায়ী-
সাধারণত যে সকল বেতন ভাতা চাকুরীজিবীগণ পেয়ে থাকেন, যেমন- মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম, অগ্র্রীম বেতন ইত্যদি সমূদয় চাকুরী হইতে হিসাবে পরিগণিত।
এবং ষষ্ঠ তফসিল, অংশ-১ (ধারা-৭৬এর শর্তে) ক্রমিক নং (২৭) অনুযায়ী
“চাকুরী হইতে আয়” হিসাবে পরিগণিত আয়ের এক-তৃতীয়াংশ বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাহা কম তা করমুক্ত হিসাবে মোট করযোগ্য আয় পরিগণনা থেকে বাদ যাবে।
এই আইনে সরকারি ও বেসরকারি চাকুরী থেকে আয় হিসাব করার ক্ষেত্রে কোন প্রার্থক্য করে নাই (আমার পরিলক্ষিত হয় নাই)।
ষষ্ঠ তফসিল, অংশ-১ (ধারা-৭৬এর শর্তে) ক্রমিক নং- 4,5,6,7,8,9 অনুযায়ী চাকুরী থেকে আয় হিসাবে বিবেচিত সুবিধার মধ্যে সরকারি পেনশন তহবিল হতে গৃহীত বকেয়া, আনুতোষিক 2 কোটি 50 লক্ষ পর্যন্ত, ভবিষ্যত তহবিল আইন-1925 অনুযায়ী আয় ইত্যাদি করমুক্ত থাকবে।


নতুন আয়কর আইন ২০২৩ এর আয়কর রিটার্নে ভুল হলে সংশোধিত রিটার্ন কি জমা দেওয়া যাবে?

 

ধারা ১৮০ -স্বনির্ধারণী উপধারা ২ এ সংশোধনী রিটার্ন এর ব্যাপারে বলা হয়েছে / উপধারা ( ১) এর অধীনে রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তিৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিল কৃত রিটার্ন এ দফা (ক) প্রদর্শিত আয় ; বা দফা ( খ) দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট; বা দফা (গ) অন্য কোন কারণে, এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অংকে পরিশোধিত হয় নাই তাহা হইলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারন উল্লেখ পূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন।





তবে শর্ত থাকে যে, করদাতাকে উক্তরূপ সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে কর এবং অন্যান্য অংক পরী গণনা করা হয়েছিল বা যাহা কম পরি গণনা করা হয়েছিল বা কম পরিশোধ করা হয়েছিল উহা এবং এইরুপ পরিমাণের উপর মাসিক ৫% সরল সুদ পরিশোধ করিতে হইবে।
তবে সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না।
উপধারা (৩) অনুসারে দফা (ক) উপধারা ( ১) এর অধীনে রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে ১৮০ দিন শেষ হইবার পর।
দফা (খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর। দফা (গ) ধারা ১৮২ এর অধীনে অডিট এর জন্য নির্বাচিত হওয়ার পর।
সংশোধিত রিটার্ন অডিট এর জন্যে নির্বাচিত হবে না! যদি____
১৮২(১৪) ধারা ১৮০ এর দাখিলকৃত কোন রিটার্ন বা সংশোধিত রিটার্ন উপধারা (১) এর অধীনে অডিটের জন্য নির্বাচন করা হবে না। (ক) রিটার্ন বা সংশোধিত রিটার্ন অব্যবহিত পূর্ববর্তী করবর্ষের মোট আয় ১৫% অধিক হয়। (খ) (ক) কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের সমর্থনকারী সাক্ষ্য (আ)দান গ্রহণ ব্যতীত (ই)ধারা ৭৬ কর অব্যহতি আয় প্রদর্শন ব্যতীত (ঈ)প্রত্যর্পণ দাবি ব্যতীত। (গ) ১৭৭ ধারায় এবং অংশ ৭ এর বিধান প্রতিপালন পূর্বক রিটার্ন দাখিল করেন।

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) কি ?ভ্যাট চালানপত্র কত কপি তৈরি করতে হয়? কখন ভ্যাট চালানপত্র ইস্যু করতে হয়?

ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩):
ভ্যাট চালানপত্রের অর্থ হলো ক্রয়ের সপক্ষে রসিদ। ভ্যাটযোগ্য কোনো পণ্য বিক্রি বা সেবা প্রদান করতে হলে প্রতিটি বিক্রির সমর্থনে ভ্যাট চালানপত্র ইস্যু করতে হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৫১ অনুযায়ী মূসক ৬.৩ ফরমে পণ্য/সেবা বিক্রয়ের সমর্থনে পণ্য/সেবার পরিমাণ, মূল্য ও মূসকের পরিমাণ উল্লেখ করে যে রশিদ বা ক্যাশমেমো দেয়, সেটিই হলো ভ্যাট চালানপত্র । মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ চালানপত্রের একটি ফরম্যাট রয়েছে, যাকে মূসক-৬.৩ বলে। প্রতিটি নিবন্ধিত করযোগ্য সরবরাহের উপর ভ্যাট প্রদেয় হওয়ার তারিখে বা তার আগে সরবরাহকারীকে ভ্যাট চালান ইস্যু করতে হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অধীনে নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ভ্যাট চালানপত্র (মূসক-৬.৩) তে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয় ।



ভ্যাট চালানপত্রে যে সাধারণ তথ্যগুলো থাকে:
ভ্যাট চালানপত্রে যে সাধারণ তথ্যগুলো থাকে, তা হলো বিক্রেতার নাম, ভ্যাট নিবন্ধন নম্বর, ঠিকানা, ক্রেতার নাম, ভ্যাট নিবন্ধন নম্বর, পণ্যের গন্তব্যস্থল, চালানপত্র নম্বর, ইস্যুর তারিখ, ইস্যুর সময়, পণ্য বা সেবার ক্রমিক নম্বর, বর্ণনা, সরবরাহের একক, পরিমাণ, একক মূল্য, মোট মূল্য, সম্পূরক শুল্কের হার, সম্পূরক শুল্কের পরিমাণ, ভ্যাটের হার ও পরিমাণ, সুনির্দিষ্ট ভ্যাট এবং সকল প্রকার শুল্ক ও করসহ মূল্য। । ভ্যাট চালানপত্রে ১১টি কলাম রয়েছে।
ভ্যাট চালানপত্র কত কপি তৈরি করতে হয়?
ভ্যাট চালানপত্র ন্যূনতম দুই কপি প্রস্তুত করতে হয়। প্রথম কপি পণ্য বা সেবা ক্রয়কারীকে দিতে হবে এবং দ্বিতীয় কপি পণ্য বা সেবা বিক্রেতা ন্যূনতম পাঁচ বছর সংরক্ষণ করতে হবে।
কখন ভ্যাট চালানপত্র ইস্যু করতে হয়?
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ -এর (ভ্যাট আইন) প্রথম তফসিলে ভ্যাটমুক্ত পণ্য ও সেবার তালিকা রয়েছে। এ তালিকায় বর্ণিত পণ্য বা সেবার ক্ষেত্রে চালান ইস্যু করতে হবে না। এর বাইরের সব পণ্য ও সেবার ক্ষেত্রে বিক্রির সময় ভ্যাট চালান ইস্যু করতে হবে।
এসআরওর মাধ্যমে যেসব পণ্য ও সেবাকে ভ্যাটমুক্ত করা হয়েছে, সেসব পণ্য বা সেবা বিক্রি করতে হলে ভ্যাট চালান ইস্যু করতে হবে না কারণ, এমন পণ্য বা সেবার ক্ষেত্রে ভ্যাট আরোপিত হবে না; তবে হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। এসআরওতে উল্লেখ রয়েছে যে হিসাবপত্র সংরক্ষণ করা না হলে এমন পণ্য বা সেবা ভ্যাটমুক্ত সুবিধা পাওয়া যাবে না।

Online Payment & verification Link. (Tax, VAT, Bond, Income Tax Return, RJSC return, VAT return)

 1.Tax Payment

5.Import/Export License
Online Filling
Income Tax Return
VAT Return
RJSC Return
Withholding Return
Online Verification
Challan
Income Tax Return
eTin Certificate
BIN Certificate
IRC/ERC License
Audit Report

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...