শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

কি কি কারণে/ভুলে উপ-কর কমিশনার কর্তৃক অডিটের জন্য সুপারিশ প্রেরণ বা পুনঃজমা বা সংশোধন বা জরিমানা করতে পারে ?

 

বর্ণিত কারণগুলো যথাযথভাবে রিটার্নে না আসলে উপ-কর

 কমিশনার কর্তৃক অডিটের জন্য সুপারিশ প্রেরণ বা পুনঃজমা

 বা সংশোধন বা জরিমানার আওতায় আসতে পারে–

1. নির্ধারিত সময়ের জন্য আয়কর গণনায় ভুল হলে

2. আয়করের খাত যথাযথভাবে নির্ধারণ করা না হলে

3. বিনিয়োগের রেয়াত গণনায় ভুল হলে বা যত টাকা রেয়াত পাওয়ার

 কথা তার চেয়ে কম বা বেশি রেয়াত দেখালে

4. আগের বছরের তুলনায় আয় কম দেখালে বা বাদ পড়া আয় এ

 বছর হিসাবে দেখানো হয়েছে কিন্তু যথাযথভাবে ব্যাখ্যা না দিলে

5. করদাতা যদি বাড়ি বা স্থাপনা ভাড়া খাতে আয় থাকে এবং মাসিক

 ভাড়া ২৫ হাজার টাকা বেশি হয়, তাহলে ব্যাংক চ্যানেল ব্যবহার না

 করে নগদে ভাড়া আদায় দেখালে

6. বিনিয়োগের পরিমাণে যথাযথ দলিলপত্রাদি না দেখালে

7. কৃষি জমি দেখানো হয়েছে, কিন্তু কৃষি খাতে আয় দেখানো না

 হলে

8. সঞ্চয়পত্রে বিনিয়োগ দেখানো হয়েছে, কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা

 রিটার্নে না দেখালে

9. সংযুক্তিসমূহ, যেমন- সম্পত্তি ক্রয়/বিক্রয় হলে দলিলের

 ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি ডকুমেন্ট সংযুক্ত না করলে

10. দেশি বা বিদেশি আত্মীয় থেকে উপহার গ্রহণ করলে এবং তা

 আয়কর বিবরণীতে না দেখালে

11. গাড়ি দেখানো আছে, কিন্তু গাড়ি মেরামত, রক্ষণাবেক্ষণ ও

 গাড়িচালকের ব্যয় না দেখালে

12.খাতভিত্তিক পারিবারিক খরচ দেখানো না হলে

13. পুরুষ করদাতার বয়স ৬৫ বছর বা তার ঊর্ধ্বে নয়, কিন্তু

 করমুক্তসীমা হিসাব করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা

14. এফডিআর দেখানো হয়েছে, কিন্তু এফডিআর থেকে প্রাপ্ত

 মুনাফা/সুদ দেখানো না হলে

15. আয়ের ক্ষেত্রে বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হলে

16. পারিবারিক খরচ আবাসিক অবস্থানের তুলনায় কম বা বেশি

 দেখানো হলে

17. ব্যাংকের চ্যানেল ব্যতীত ব্যক্তিগত লোন আদান-প্রদান করা হলে

18. ফ্ল্যাট ক্রয় সংশ্লিষ্ট এলাকার মৌজা রেটের কম দেখালে বা

 অধিক মূল্যে ক্রয় করে কর ফাঁকি দেওয়ার জন্য কমমূল্য দেখিয়ে

 রেজিস্ট্রি করা হলে

19. দোকান বা মার্কেট আছে ভাড়া বা ব্যবসা খাতে আয় দেখানো না

 হলে

20. একাধিক গাড়ি থাকলে সারচার্জ না দিলে

21. স্ত্রী বা স্বামীর বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের নামে থাকা সম্পত্তির

 হিসাব না দিলে

22. একই বিষয়ে বা কোনও স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বহু বছর ধরে

 অগ্রিম দেখানো

23. রিটার্ন গরমিল থাকলে বা না মিললে বা পজিটিভ বা নেগেটিভ

 অঙ্ক পরিলক্ষিত হলে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...