বুধবার, ২ আগস্ট, ২০২৩

রিটার্ন জমার স্লিপ বা প্রমানক (Proof of Submission of Return) ছাড়া যেসব সেবা হতে বঞ্চিত হবেন

 


১ লা জুলাই ২০২৩ থেকে নিচের ৪৪ টি সেবা পাওয়ার জন্য আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বা proof of submission of return ( PSR) এর ফটকপি দিতে হবে :

১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণের আবেদন করতে।
২. কোনো কোম্পানির পরিচালক কিংবা স্পনসর শেয়ারহোল্ডার হতে।
৩. আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদ পেতে।
৪. সিটি করপোরেশন বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে।
৫. সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তি।
৬. বীমা বা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তি বা লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে।
৭. সিটি করপোরেশন, জেলা সদরের পৌর এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি, রেজিস্ট্রেশন, দলিল হস্তান্তর, বায়না বা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে চুক্তিমূল্য ১০ লাখ টাকার বেশি হলে।
৮. ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে হলে।
৯. চিকিৎসক, ডেন্টিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, খরচ ও ব্যবস্থাপনা হিসাবরক্ষক, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা যে কোনো পেশাদার সংগঠনের সদস্যপদ প্রাপ্তি।
১০. মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে বিবাহ নিবন্ধক হিসেবে লাইসেন্স প্রাপ্তি।
১১. কোনো ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ প্রাপ্তি।
১২. ড্রাগ লাইসেন্স, অগ্নিনিরাপত্তা লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে।
১৩. আবাসিক, বাণিজ্যিক ও শিল্পের জন্য গ্যাস সংযোগ প্রাপ্তি।
১৪. ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, মাছ ধরা জলযান, ট্রলার, কার্গো, কোস্টার এবং বার্জের জন্য সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি।
১৫. জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর থেকে ইট তৈরির অনুমতি পেতে।
১৬. সিটি করপোরেশন বা জেলা সদর পৌরসভায় সন্তান বা পোষ্যকে আন্তর্জাতিক পাঠ্যক্রমের ইংরেজি মিডিয়াম স্কুলে বা জাতীয় পাঠ্যক্রমের অধীনে ইংরেজি ভার্সনে ভর্তি করতে।
১৭. সিটি করপোরেশন বা সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে।
১৮. কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ বা এজেন্টশিপ পেতে।
১৯. অস্ত্রের লাইসেন্স পেতে।
২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খুলতে।
২১. ৫ লাখ টাকার বেশি পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে।
২২. ১০ লাখ টাকার বেশি ক্রেডিট ব্যালেন্সসহ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে।
২৩. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে।
২৪. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে।
২৫. মোটরগাড়ি, জমি, বাসস্থান বা যে কোনো স্থাবর সম্পদ সংশ্লিষ্ট অংশিদারত্ব ব্যবসা করতে।
২৬. কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সময়।
২৭. সরকার বা সরকারি কোনো সংস্থা, করপোরেশন থেকে 'বেতন' শিরোনামে মূল বেতন হিসেবে ১৬ হাজার বা তার বেশি টাকা পাওয়ার সময়।
২৮. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা অন্যান্য ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরে কোনো কমিশন, ফি জাতীয় অর্থ পেতে।
২৯. পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে।
৩০. সরকারের কাছ থেকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) হিসেবে প্রতি মাসে ১৬ হাজার বা তার বেশি টাকা পেতে।
৩১. বীমা কোম্পানির এজেন্সি হিসেবে নিবন্ধন বা পুনর্নিবন্ধন করতে।
৩২. দুই বা তিন চাকা ছাড়া যে কোনো ধরনের মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে।
৩৩. কোনো এনজিওকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে কোনো মাইক্রো ক্রেডিট সংস্থার কাছে বিদেশি অনুদান ছাড় দেওয়ার ক্ষেত্রে।
৩৪. ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে।
৩৫. কোনো ক্লাবের সদস্যপদ পেতে চাইলে।
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য টেন্ডারের কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৭. আমদানি বা রপ্তানির জন্য বাংলাদেশ থেকে বিল অফ এন্ট্রি জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৮. ভবন নির্মাণের জন্য রাজউকসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৯. স্ট্যাম্প এবং কোর্ট ফি'র ভেন্ডর হিসেবে নিবন্ধনে
৪০. পৌরসভায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয় এবং লিজ রেজিস্ট্রেশনের সময়।
৪১. ভূমি ও ভবন লিজ রেজিস্ট্রেশনের সময়
৪২. যেকোনও ধরনের সোসাইটি, সমবায়, ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে
৪৩. মাইক্রোক্রেডিট অর্গানাইজেশনের ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে
৪৪. নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণের সময় বাড়ির মালিকের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যক্তি শ্রেণীর কর দাতার ২০২৩-২০২৪ করবর্ষের করহার ( Tax rate of individual Assessee as per income Tax act 2023 and Finance act 2023)

 



প্রথম ৩,৫ ০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ২০%
অবশিষ্ট আয়ের উপর ২৫%
তবে শর্ত থাকে যে,
১. মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা
২. তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০/- টাকা
৩. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০/- টাকা
৪. কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোন একজন এ সুবিধা পাবেন।

Questions and answer Session of Trade license (ট্রেড লাইসেন্স সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব)

 





জরিমানা এড়াতে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে আপনার প্রতিষ্ঠানের নিম্নোক্ত ট্রেড লাইসেন্স নবায়ন করুন। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না করার জন্য ট্রেড লাইসেন্স অথরিটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি প্রদান করে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে

প্রশ্ন: ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করলে কি হবে?

আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ পরবর্তীতে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে, বছরে ১২০% জরিমানা দিতে হবে

প্রশ্ন : নবায়ন ফি কত হতে পারে কত দিন লাগে?

লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্স ফির সমান এবং তার সাথে যুক্ত হয় ,০০০|= টাকা যা উৎসকর হিসেবে দিতে হয় আর এটি থেকে কার্যদিবসের মধ্যেই হয়ে যায়।

প্রশ্ন : ট্রেড লাইসেন্স নবায়ন সময়সীমা?

আপনার লাইসেন্সটি জুনের ৩০ তারিখেই মেয়াদ উত্তীর্ন হয়ে গিয়েছে।

সাধারনত ১লা জুলাই থেকে ৩০সেপ্টেম্বরের ২০২৩পর্যন্ত পেনাল্টি ছাড়াই লাইসেন্স নবায়নের সুযোগ থাকে। এর মধ্যে লাইসেন্স নবায়ন না করলে এর সঙ্গে যুক্ত হবে ৩০ শতাংশ সারচার্জ (জরিমানা) এবং এর পরে প্রতি মাসে ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে।


প্রশ্ন: ট্রেড লাইসেন্স বন্ধ করতে হলে কি করতে হবে?

কেউ ব্যবসা বন্ধ করে ট্রেড লাইসেন্স সারেন্ডার করতে চাইলে তার সে সুযোগ আছে। তবে যে বছর নবায়ন সম্পন্ন রয়েছে, বছরে জুনের মধ্যে করলে কোন খরচ নেই। তবে জুনের পরে করলে অবশ্যই নবায়ন করে (পেনাল্টি থাকলে পরিশোধ করে) ব্যবসার ইতি টানতে হবে। অন্যথায় কর্পোরেশন তার বিরুদ্ধে মামলা করার এখতিয়ার রাখে।

ট্রেড লাইসেন্স নবায়ন করতে আবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের ট্রেড লাইসেন্স কপি এবং জমা প্রদানের রশিদ বই এর ফটোকপি প্রদান করতে হবে।


রবিবার, ৩০ জুলাই, ২০২৩

আয়কর রিটার্ন দাখিলের ব্যর্থতার জরিমানা আয়কর আইন 2023 অনুযায়ী

 





 যেই ক্ষেত্রে কোন ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩ বা ২১২ এর অধীনে কোন ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে উপকর কমিশনার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ১০% হারে জরিমানা আরো করতে পারিবেন,যাহা  ন্যূনতম এক হাজার টাকা হইবে এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরো করিতে পারিবেন,

 তবে শর্ত থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্ন বর্ণিত অংক অতিক্রম করবে না যথা

(ক ) কোন ব্যাক্তি করদাতা যাহার ইতোপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই তাহার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা

 (খ )কোন ব্যক্তি করদাতা যাহার ইতোপূর্বে কর নির্ধারণ হইয়াছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের  ৫০ শতাংশ বা ১০০০ টাকা দুটির মধ্যে যাহা অধিক

Download the video

শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

(How to calculate Income Tax of Govt Staff as per Income Tax act 2023/সরকারি কর্মচারীদের আয়কর নির্ণয় কিভাবে করবেন

 




সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতনের করযোগ্য আয় নির্ণয়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এস আর জারি করেন। এস.আর. নং ২২৫-আইন/আয়কর-/২০২৩ এর মাধ্যমে সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতনের কোন কোন খাত করযোগ্য আয় হিসাবে গণ্য হবে এবং কারা সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারী হিসাবে বিবেচিত হবে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারী বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতনের করযোগ্য আয়

সরকারি কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত সকল ভাতায় করমুক্ত। শুধুমাত্র বেতনের নিম্নোক্ত ৩টি খাত করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে:

. মূল বেতন
. উৎসব ভাতা
. বোনাস (যে নামেই অভিহিত হোক না কেন)

অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্রান্টসহ সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা সুবিধাদি যেমন, বাড়ীভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি করমুক্ত থাকবে।

এস.আর. নং ২২৫-আইন/আয়কর-/২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

ডাউনলোড

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...