রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মূসক পরামর্শক (VAT Consultant Exam ) পরীক্ষায় আবেদনকারীদের জন্য

 

১. প্রথমে যেকোন ব্যাংক থেকে ৫০০০ টাকার bank draft/pay order তৈরী করে নিবেন।
২. vat.gov.bd তে গিয়ে login করবেন।
৩. এরপর email এ পাওয়া username/password দিয়ে vat.gov.bd তে প্রবেশ করবেন।
৪. এরপর মূসক পরামর্শক লাইসেন্স আবেদনপত্র ১৮.১ পূরণ করবেন। এজন্য প্রথমেই মাধ্যমিক পরীক্ষার সনদ, স্নাতক পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ড্রাফট ইত্যাদির ছবি তুলবেন। তারপর এই ছবিগুলো সংযুক্ত করে যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদনপত্র জমা দিবেন। ব্যাংক ড্রাফট এর তথ্যগুলো নির্ভুলভাবে যথাস্থানে লিখে দিবেন।
৫. ১৮.১ আবেদনপত্র online এ জমা দেয়ার পরে পাওয়া email টি ছাপাবেন।
৬. হাতে পূরণ করা ১৮.১ আবেদনপত্র, online এ জমা দেয়ার পর পাওয়া email এর ছাপানো অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ও সকল সনদের সত্যায়িত অনুলিপি, ৩টি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও ব্যাংক ড্রাফট/পে-অর্ডার একটি খামে করে মহাপরিচালক, কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমী, চট্টগ্রাম বরাবর ডাকযোগে প্রেরণ করবেন।
৭. সর্বশেষ ৩০শে ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার তৈরী করতে পারবেন, ৩১শে ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকে কোন লেনদেন হবেনা।
৮. ৩১শে ডিসেম্বর, ২০২২ তারিখের পরের কোন তারিখে (১লা জানুয়ারী, ২০২৩ বা আরো পরে) চিঠি পাঠালে তা প্রত্যাখ্যাত হবে।

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মূসক পরামর্শক (VAT Consultant) পরীক্ষার্থী-২০২৩ আবেদনের নিয়ম:

 

আবেদনের নিয়ম:
১. vat.gov.bd বা Vat online bd এই সাইটে গিয়ে Sign Up/সাইন আপ অপশনে গিয়ে আপনার NID বা জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল ও ইমেইল এর তথ্য দিয়ে সাইন আপ করবেন।
২. সাইন আপ করার পর আপনার মোবাইলে এসএমএস বা ইমেইলে আপনার কাছে User id/ইউজার আইডি ও Password/পাসওয়ার্ড যাবে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে vat.gov.bd বা Vat online bd এই সাইটে গিয়ে log in/ লগ ইন করবেন।
৩. log in/লগ ইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন।
৪. লগ ইন হয়ে যাওয়ার পর Form/ফরম অপশনে যাবেন। সেখানে Add Form/ এড ফরম অপশনে গিয়ে Mushok 18.1/মূসক ১৮.১ Add/এড করে নিবেন।
৫. ব্যবসায়ী শনাক্তকরণ নাম্বার ছাড়া বাকি তথ্য যথাযথভাবে পূরণ করে Attachment অপশনে গিয়ে পে-অর্ডার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ছবি, টিন ( TIN) কপি সংযুক্ত করে নিবেন।
৬. এরপর Save Draft দিয়ে Check অপশনে ক্লিক করে দেখবেন কোন ভূল ভ্রান্তি আছে কি না! যদি ভূল থাকে তাহলে তা সংশোধন করে Submit বাটনে ক্লিক করলে অনলাইন আবেদন হয়ে যাবে
৭. এরপর আপনাকে মূসক ১৮.১ আবেদন পূরণ পূর্বক শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যয়িত, ছবি ৩ কপি সত্যয়িত, জাতীয় পরিচয়পত্রের কপি সত্যয়িত, পে-অর্ডার কপি সংযুক্তকরে রেজিষ্টার ডাকযোগে মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ, ভ্যাট ট্রেইনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রাম বরাবরে আবেদনের কপি ৩১ শে ডিসেম্বর'২০২২ এর পূর্বেই পৌঁছাতে হবে।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Rest and recreation allowance কি কর অব্যহতি প্রাপ্ত আয়?

 Ans: সরকারি মুক্ত।

        বেসরকারি যুক্ত

১৫% হারে বিক্রয় করে থাকি, এক্ষেত্রে যদি কোন মেশিনের অংশবিশেষ ৫% হারে ক্রয় করে থাকি এবং মূসক ৬.৩ পেয়ে থাকি তাহলে কি সেক্ষেত্রে রেয়াত নিতে পারবো?

 

১. মূল্য সংয়োজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৪৬(১)(ঠ) মোতাবেক আপনার উৎপাদ কর ১৫% হলে ধারা-২(১৮ক) এর ক্ষেত্র ব্যতীত সকল উপকরনের উপর পরিশোধিত কর রেয়াত গ্রহন করা যাবে।
২. একই আইনের ধারা-২(১৮ক) মোতাবেক "যন্ত্রপাতি ও যন্ত্রাংশের " উপর ক্রয় চালান মূসক-৬.৩ থাকলে ও ঘোষনা ফরম মূসক-৪.৩ এর কলাম নং-৫ এ উল্লেখ থাকলে রেয়াত গ্রহণে কোন আইনগত বাধা নেই।

মূসক( VAT Consultant Exam)পরামর্শক পরীক্ষার প্রস্তুতি-2022

 

দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে উন্নয়ন সারচার্জ সমূহ:
1. উন্নয়ন সারচার্জ: মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম বা Microchip সম্বলিত কার্ডে মাধ্যমে প্রদত্ত সেবা।
** উন্নয়ন সারচার্জে র হার এক শতাংশ।
2. স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ: আমদানিকৃত বা স্থানীয়ভাবে উৎপাদিত তামাকজাত পণ্যের মূল্য ভিত্তির ওপর প্রদত্ত ।
“তামাকজাত পণ্য” অর্থ তামাক, তামাক পাতা বা উহার নির্যাস হইতে প্রস্তুত যে কোন পণ্য, যাহা চোষণ বা চিবানোর মাধ্যমে গ্রহণ করা যায় বা ধূমপানের মাধ্যমে শ্বাসের সহিত টানিয়া লওয়া যায় । যেমন- বিড়ি, সিগারেট, চুরুট,গুল, জর্দ্দা, খৈনী, সাদাপাতা, সিগার এবং হুক্কা বা পাইপে ব্যবহার্য মিশ্রণ।
** স্বাস্থ্য উন্নয়ন সারচার্জের হার এক শতাংশ।
3. পরিবেশ সুরক্ষা সারচার্জ: নিদিষ্টকৃত প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্যের মূল্য ভিত্তির ওপর পরিবেশ সুরক্ষা সারচার্জ আরোপ হয়। যেসব প্রতিষ্ঠানের উৎপাদন কার্যের ফলে পরিবেশ দূষণ হয়।
**পরিবেশ সুরক্ষা সারচার্জের হার এক শতাংশ।
4. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সারচার্জ: আমদানিকৃত বা স্থানীয়ভাবে উৎপাদিত সেলুলার মোবাইল টেলিফোন সেট এর মূল্য ভিত্তির ওপর।
** তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সারচার্জের হার আমদানিকৃত ক্ষেত্রে দুই শতাংশ এবং স্থানীয় পর্যায় উৎপাদিত 0 শতাংশ।
Reff: SRO-61 Ain/2016/748 Mushak.
SRO-194Ain/2017/18 Mushak.
SRO-195Ain/2017/19 Mushak.
SRO-196Ain/2017/20 Mushak.

বিল অব এন্ট্রিতে ব্যাংক যে পরিমাণ টাকা AIT কেটে নেয়, সেটা রেয়াত নেওয়া যাবে কি না?

 এটা নীট পরিশোধ্য মুসকের সাথে সমন্নয়/রেয়াত নেয়ার সুযোগ নেই। এটি আগাম আয়কর, সংশ্লিষ্ট করদাতার আয়কর ফাইলে নীট পরিশোধ্য আয়কর হতে এই টাকা ঋনাতক সমন্নয় করবেন।

AIT ট্যাক্সের সাথে সম্পৃক্ত ভ্যাটের সাথে নয়। AIT সমন্বয় হবে ট্যাক্স ফাইলে।

কোনো কোমার্শিয়াল ইম্পোটার কোম্পানি পণ্য আমদানী করর উপকর উপাদ সহগ মূল্য ঘোষণা মুসক ৪.৩ যদি ডিভিশন অফিসে জমা না দিয়ে অনলাইনে মুসক ৪.৩ জমা দে। তাহলে কি কোনো সমস্যা হবে?

 

কোন, সমস্যা নেই। তবে মূসক-৪.৩ Approved হতে হবে, অনলাইনে।

সরাসরি জমা দিলে তো আর কিছু লাগেনা। রিসিভ কপি দেয় শুধু।

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...