বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

#Tax questions and answer (13)

 

 

 Q. সঞ্চয় পএের উৎসকর ১০% কর্তন করার পর মুনাফা দেয়া হয়। উক্ত মুনাফা রিটার্নের ২য় পৃষ্ঠায় করমুক্ত আয় হিসেবে দেখানো যাবে নাকি উপরে করযোগ্য আয় হিসেবে দেখাতে হবে। সেক্ষেত্রে মুনাফার উপর করস্লেভে ২য় বার কর দিতে হবে।

Ans: ৮২ সি ইনকাম এটি। বাট ইনকামের সাথে অবশ্যই এড করতে হবে। টোটাল ট্যাক্সবল ইনকাম থেকে গ্রস মুনাফা বাদ দিয়ে স্ল্যাব অনুযায়ী কর বের করতে হবে, এর সাথে শেষে মুনাফার উপর কেটে রাখা ট্যাক্স যোগ কর মোট প্রদেয় কর বের করতে হবে। সর্বশেষ মুনাফার উপর কেটে রাখা ট্যাক্স বাদ দিয়ে নীট প্রদেয় কর বের করতে হবে।.

#Tax Question and Answer (13).

 

Q. শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনলে আয়কর রেয়াত আছে। সেক্ষেত্রে আমাকে কি ৩০/জুন তারিখে উক্ত শেয়ার ধারন করতে হবে, নাকি আয়বর্ষের যে কোন সময় শেয়ার কিনে ঐ একই বছরে যে কোন সময় বিক্রি করে ৩০/জুন তারিখে শেয়ারের বিও একাউন্টে নগদ হিসেবে রাখলেই যথেষ্ট?

Ans: ৩০ জুন তারিখে অবশ্যই ধারন করতে হবে। ৩০ জুন তারিখের পরে বিক্রি করলে সমস্যা নাই। 

#Tax Question and Answer (12).

 

Q. ট্রেড লাইসেন্সের যে 3000 টাকা ৫২ ক ধারায় যে কর কাটা হয় , সেই 3000 টাকা কি আমি ট্যাক্স রিটার্নে যে ট্যাক্স আসবে তা থেকে কর্তন করতে পারব কিনা? প্রমান সহ জানালে উপকৃত হব।

Ans: জি যাবে, ট্রেড লাইসেন্স এর টাকা ৫২কে ধারায় উৎসে কর কর্তন করা হয় তাই এই টাকা আপনি সংশ্লিষ্ট করবর্ষে আপনার মোট প্রদেয় আয়কর থেকে বাদ দিতে পারবেন। 

#Tax Questions and answer (11)

 

Q. (Zero ) জিরো ট্যাক্স রিটার্ন ("শূন্য রিটার্ন")কি?

"শূন্য রিটার্ন" মানেই রিটার্ন ফর্মে সবকিছু শূন্য দিতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়!
করদাতার করযোগ্য আয় না থাকলে প্রদেয় কর শূন্য হলেও তার করমুক্ত আয় এবং সম্পদ/দায় যতটুকু আছে সবই রিটার্নে প্রদর্শন করতে হবে।

#Tax Question and ans.

 

Q. 10. আমি আজকেই ই টিন করেছি। দেখলাম ইটিন থাকলে নাকি ৩০ সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন দাখিল করতে হয়। আমি যেহেতু ফ্রীল্যান্সার সেহেতু আমার ইঙ্কাম যতদুর জানতে পেরেছি নন ট্যাক্স পেয়েবল ইঙ্কাম। আমি সিউর না। আমাকে কি এখনি রিটার্ন দাখিল করতে হবে? যদি নন ট্যাক্স পেয়েবল হয়ে থাকে তাহলে কীভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবো। etaxnbr এ রেজিস্ট্রেশন করতে পারছি না। আমি আসলে কিছুই জানি না। এক উকিল এর সাথে কথা বললাম, মনে হলো সে কাজের চেয়ে কথায় বিশ্বাসী। অভিজ্ঞ কেউ সঠিক পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো।

Ans: আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা দেশে নিয়ে আসলে এবং আয়কর আইনের বিধানসমূহ মেনে চললে কর অব্যাহতি সুবিধা পেতে পারেন। অন্যথায় অব্যাহতির সুবিধা পাবেন না। আপনার উচিত হবে রিটার্ন দাখিল করা। 

#Tax Questions and ans.

 

Q. 9. করদাতার বেতন খাতে আয় আছে, কৃষি জমি আছে ৫.৫০ শতক। উক্ত, জমিতে কোন চাষাবাদ হয়না, বিধায় জমি হতে কোন আয় নেই।
"আয়, পরিসম্পদ ও দায় বিবরণী"- তে উক্ত কৃষি জমি দেখানো হলে, কিন্তু জমি হতে কোন আয় দেখানো না হলে কোন প্রব্লেম হবে কি'না??
কৃষি জমি থাকলে, কৃষি খাতে আয় দেখানো আবশ্যিক কি'না জানতে চাই (যদিও জমির পরিমাণ অল্প)।
  
Ans: আপনাকে আয়কর রিটার্নে কৃষি জমি দেখাতে হবে অন্যথায় আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন। আয়কর রিটার্নে কৃষি জমি দেখানোর পরে, আপনাকে সেই জমি থেকে আয় দেখাতে হবে।

 


#Tax question and ans.

 

Q. 8. আমার বাবা মারা যাওয়ার পর আমাদের পড়াশুনা খরচ এবং সংসারের খরচ চালানোর জন্যে হিমশিম খাওয়া অবস্থা হয়। তখন বাবার রেখে যাওয়া কিছু টাকা এবং মামা-চাচাদের সাহায্য দিয়ে ৫ বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্র কেনা হয় আম্মার নামে। এটা দিয়েই আমাদের খরচগুলা চলে। আম্মার পেশা গৃহিনী। যখন কিনা হয় তখন আম্মার কোনো TIN খোলা হয় নাই। পারিবারিক সঞ্চয়পত্রের মেয়াদ এখনও শেষ হয় নাই। এরই মাঝে মার্চ ২০২১ সালে আমি আম্মার নামে TIN Certificate খুলেছি নতুন সঞ্চয়পত্র কিনার জন্যে। এখন আমার কথা হল আম্মার কি Tax Return দিতে হবে?
নতুন টিন দিয়ে এখনও কোনো সঞ্চয়পত্র কিনা হয় নাই। যদিও আম্মার আগে থেকে ইনভেস্ট আছে এই সেক্টরে৷

Ans: আপনাকে এই বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে।



চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...