সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ইউটিউব এবং ফেইসবুক থেকে আয় করলে করমুক্ত আয় হবে কি?

 


বর্তমানে বাংলাদেশে ফেসবুক ইউটিউব কনটেন্ট ক্রিয়েট একটি পেশা। অনেকেই ফেসবুক, ইউটিউব, বা এই ধরনের সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে অল্প সময়ে জনপ্রিয়তা এবং অর্থ দুইটায় অর্জন করতে সক্ষম হচ্ছে। ফেসবুক, ইউটিউব এর কনটেন্ট ক্রিয়েটরগণ তাদের পেজ অথবা চ্যানেলে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনদাতার অনুমতি প্রদান করে থাকে এবং বিনিময়ে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনের আয়ের একটা অংশ কনটেন্টে ক্রিয়েটরগণের সাথে শেয়ার করেন। অর্থ্যাৎ ফেসবুক, ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটরেরা মূলত বিজ্ঞাপন থেকেই আয় করে থাকেন

 

আয়কর আইনের ধারা ১২৪ অনুযায়ী

বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদানের জন্য ফি. সেবা চার্জ বা পারিশ্রমিক, তাহা যে নামেই অভিহিত হউক না কেন. বা যেকোনো নামে বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে বিদেশ হইতে প্রেরিত অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর ১০% (দশ শতাংশ) হারে উৎকে কর কর্তন করিবেন।

এই ধারাতে সুষ্পষ্ট হয় যে, কনটেন্ট ক্রিয়েটরেরা ফেসবুক, ইউটিউবে বা তাদের নিজস্ব ওয়েবসাইটে ফেসবুক এডস, গুগল এডসেন্স বা অন্য কোন এড নেটওয়ার্কের মাধ্যমে যে আয় করেন, সেই আয়ের অর্থ বিদেশ থেকে আসলেও তা করমুক্ত আয় নয়।

আয়কর আইনের ধারা ১৬৩()() যে কর কর্তন বা সংগ্রহকৃত কর হিসাবে গণ্য হবে তার ভিতর ধারা ১২৪ অন্তর্ভুক্ত।

আবার ষষ্ঠ তফসিলের অংশ এর দফা ১৭ এর বিধান অনুযায়ী কনটেন্ট ক্রিয়েটরেরা নিবাসী করদাতা হিসাবে বাংলাদেশে অবস্থান করায় বিদেশে উপার্জিত আয় হিসাবে গণ্য হবে না এবং তিনি বৈদেশিক রেমিটেন্সে যে কর অব্যাহতি দেওয়া হয়েছে সেই সুবিধাও নিতে পারবেন না।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ষষ্ঠ তফসিলের অংশ এর ৩৩ এর iv ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট হতে আয়কে কর অব্যাহতি দেওয়া হয়েছিলো কিন্তু আয়কর আইন ২০২৩ এর ষষ্ঠ তফসিলের অংশ এর দফা ২১ তথ্য প্রযুক্তি খান সংশ্লিষ্ট যেসকল আয়কে কর অব্যাহতি দেওয়া হয়েছে সেখানে ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট কে অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশের বাহিরে অর্জিত আয়ের জন্য দ্বৈত কর নীতি অনুসরণ করিয়া কর অব্যাহতি পাওয়া যায়, তবে সেক্ষেত্রে দ্বৈত করের বিষয়ে যথাযথ প্রমাণাদি এবং সংশ্লিষ্ট দেশের সাথে বাংলাদেশের চুক্তি থাকা আবশ্যক।

পরিশেষে নতুন আয়কর আইন পর্যালোচনা করে বলা যায় যে, কনটেন্ট ক্রিয়েটরেরা ফেসবুক, ইউটিউবে বা তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশ থেকে যে আয় করেন তার জন্য কোন কর অব্যাহতির সুবিধা প্রাপ্ত হবেন না। করযুক্ত আয়ের সাথে কনটেন্ট ক্রিয়েটরেরা ফেসবুক, ইউটিউবে বা তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে বৈদেশিক আয়ও সংযুক্ত হবে এবং ধারা ১২৪ অনুযায়ী ব্যাংক উক্ত অর্থ প্রাপকের একাউন্টে জমা করার সময় ১০% হারে উৎসে কর কর্তন করবেন। এছাড়া আয়কর আইনের ধারা ১৬৩ অনুযায়ী উৎসে কর্তনকৃত কর নূন্যতম কর হিসাবে গণ্য হবে অর্থ্যাৎ পরিশোধকৃত নূন্যতম কর ফেরতযোগ্য হবে না অথবা পূববর্তী এক বা একাধিক বর্ষে ফেরতযোগ্য বকেয়া বা কোন উৎস হতে কোন করবর্ষের ফেরতযোগ্য বকেয়ার বিপরীতে সমন্বয়যোগ্য হবে না।

 


বুধবার, ২ আগস্ট, ২০২৩

রিটার্ন জমার স্লিপ বা প্রমানক (Proof of Submission of Return) ছাড়া যেসব সেবা হতে বঞ্চিত হবেন

 


১ লা জুলাই ২০২৩ থেকে নিচের ৪৪ টি সেবা পাওয়ার জন্য আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বা proof of submission of return ( PSR) এর ফটকপি দিতে হবে :

১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণের আবেদন করতে।
২. কোনো কোম্পানির পরিচালক কিংবা স্পনসর শেয়ারহোল্ডার হতে।
৩. আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদ পেতে।
৪. সিটি করপোরেশন বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে।
৫. সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তি।
৬. বীমা বা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তি বা লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে।
৭. সিটি করপোরেশন, জেলা সদরের পৌর এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি, রেজিস্ট্রেশন, দলিল হস্তান্তর, বায়না বা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে চুক্তিমূল্য ১০ লাখ টাকার বেশি হলে।
৮. ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে হলে।
৯. চিকিৎসক, ডেন্টিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, খরচ ও ব্যবস্থাপনা হিসাবরক্ষক, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা যে কোনো পেশাদার সংগঠনের সদস্যপদ প্রাপ্তি।
১০. মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে বিবাহ নিবন্ধক হিসেবে লাইসেন্স প্রাপ্তি।
১১. কোনো ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ প্রাপ্তি।
১২. ড্রাগ লাইসেন্স, অগ্নিনিরাপত্তা লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে।
১৩. আবাসিক, বাণিজ্যিক ও শিল্পের জন্য গ্যাস সংযোগ প্রাপ্তি।
১৪. ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, মাছ ধরা জলযান, ট্রলার, কার্গো, কোস্টার এবং বার্জের জন্য সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি।
১৫. জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর থেকে ইট তৈরির অনুমতি পেতে।
১৬. সিটি করপোরেশন বা জেলা সদর পৌরসভায় সন্তান বা পোষ্যকে আন্তর্জাতিক পাঠ্যক্রমের ইংরেজি মিডিয়াম স্কুলে বা জাতীয় পাঠ্যক্রমের অধীনে ইংরেজি ভার্সনে ভর্তি করতে।
১৭. সিটি করপোরেশন বা সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে।
১৮. কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ বা এজেন্টশিপ পেতে।
১৯. অস্ত্রের লাইসেন্স পেতে।
২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খুলতে।
২১. ৫ লাখ টাকার বেশি পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে।
২২. ১০ লাখ টাকার বেশি ক্রেডিট ব্যালেন্সসহ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে।
২৩. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে।
২৪. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে।
২৫. মোটরগাড়ি, জমি, বাসস্থান বা যে কোনো স্থাবর সম্পদ সংশ্লিষ্ট অংশিদারত্ব ব্যবসা করতে।
২৬. কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সময়।
২৭. সরকার বা সরকারি কোনো সংস্থা, করপোরেশন থেকে 'বেতন' শিরোনামে মূল বেতন হিসেবে ১৬ হাজার বা তার বেশি টাকা পাওয়ার সময়।
২৮. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা অন্যান্য ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরে কোনো কমিশন, ফি জাতীয় অর্থ পেতে।
২৯. পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে।
৩০. সরকারের কাছ থেকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) হিসেবে প্রতি মাসে ১৬ হাজার বা তার বেশি টাকা পেতে।
৩১. বীমা কোম্পানির এজেন্সি হিসেবে নিবন্ধন বা পুনর্নিবন্ধন করতে।
৩২. দুই বা তিন চাকা ছাড়া যে কোনো ধরনের মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে।
৩৩. কোনো এনজিওকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে কোনো মাইক্রো ক্রেডিট সংস্থার কাছে বিদেশি অনুদান ছাড় দেওয়ার ক্ষেত্রে।
৩৪. ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে।
৩৫. কোনো ক্লাবের সদস্যপদ পেতে চাইলে।
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য টেন্ডারের কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৭. আমদানি বা রপ্তানির জন্য বাংলাদেশ থেকে বিল অফ এন্ট্রি জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৮. ভবন নির্মাণের জন্য রাজউকসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে।
৩৯. স্ট্যাম্প এবং কোর্ট ফি'র ভেন্ডর হিসেবে নিবন্ধনে
৪০. পৌরসভায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয় এবং লিজ রেজিস্ট্রেশনের সময়।
৪১. ভূমি ও ভবন লিজ রেজিস্ট্রেশনের সময়
৪২. যেকোনও ধরনের সোসাইটি, সমবায়, ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে
৪৩. মাইক্রোক্রেডিট অর্গানাইজেশনের ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে
৪৪. নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণের সময় বাড়ির মালিকের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যক্তি শ্রেণীর কর দাতার ২০২৩-২০২৪ করবর্ষের করহার ( Tax rate of individual Assessee as per income Tax act 2023 and Finance act 2023)

 



প্রথম ৩,৫ ০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর ২০%
অবশিষ্ট আয়ের উপর ২৫%
তবে শর্ত থাকে যে,
১. মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা
২. তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০/- টাকা
৩. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০/- টাকা
৪. কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোন একজন এ সুবিধা পাবেন।

FAQ- e-Return

  FAQ- e-Return ১.  আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব? উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন...