শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

ব্যাংকে চাকরির জন্য যেসব বিষয় জানা দরকার (Banking Viva Session-02)

 

1. ব্যাংক:

 যেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থ জমা নেয়, ঋণদান করে , সঞ্চয় সৃষ্টিতে সহায়তা করে নগদ অর্থের আদান প্রদান করে , নোট প্রচলন করে তাদেরকে ব্যাংক বলা হয়

2. ব্যাংক ব্যবসা  হলো কর্জ প্রদান বা বিনিয়োগের উদ্দেশে জনসাধারণের নিকট হতে টাকার এরূপ আমানত গ্রহণ করা যাহা চাহিবা মাত্র বা কোনোভাবে পরিশোধ এবং চেক, ড্রাফট, আদেশ বা অন্য কোনো পদ্ধতিতে প্রত্তাহারযোগ্য

3. ব্যাংকে কি কি ধরণের কাযক্রম হয়?

1.সাধারণ ব্যাংকিং (General Banking),

2. ঋণ এবং অগ্রিম (Loan and Advance),

3. বৈদেশিক বাণিজ্য (Foreign Exchange)

 

4. সাধারণ ব্যাংকিং (General Banking), 

1. Cash Receipt from Client/Cash Deposit by client.

2. Cash payment to Customer/Withdrawal by customer.

3. issue new cheque book to client.

4. Account Opening.

5. ঋণ এবং অগ্রিম (Loan and Advance),

v Continuous Loan:

v Term Loan:

v Other Loan

Credit facilities may be broadly classified into two groups on the basis of funding-

1.    Non-Funded Credit

2.    Funded Credit

 

6. বৈদেশিক বাণিজ্য (Foreign Exchange)

a)Import

v Opening of letter of credit (L/C).

v Advance bills.

v Bills for collection.

v Import loan and guarantees.

b)Export

v  Pre-shipment advances.

v  Purchase of foreign bills.

v  Negotiating of foreign bills.

v  Export guarantees.

v  Advising/ confirming letters-letter of credit.

v  Advance for deferred payments exports.

v  Advance against bills for collection.

c) ForeignRemittances

v    Issue of DD, MT, TT etc.

v   Payment of DD, MT, TT etc.

v    Issues and enhancement of traveler’scheque.

v    Sale and enhancement of foreign currency notes.

v    Non-resident accounts.

7 BACH কি?  BACH এর কয়টি অংশ?  সে গুলি কি কি?

Ans: Bangladesh Automated Clearing House. BACH এর দুটি অংশ. BACPS এবং BEFTN.

8. BACPS দ্বারা কি বুঝাই?  BACPS আসলে কিভাবে হয়?

Ans: Bangladesh Automated Cheque Processing System. Cheque স্কান করে শুধু image টা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়. এটাতে দুটি অংশ থাকে, একটি হলো High Value এবং অন্যটি হলো Regular Value.

9. High Value আবার কি?

Ans: High Value তে সর্বনিম্ন ৫০০,০০০ টাকার চেকগুলি ধরানো যায়, value স্বাধারনত: 2:30 এর আগে settlement হয়ে যায় তাই লেন দেন শেষ হওয়ার আগেই গ্রাহকের Account credit করা হয়, গ্রাহক ইচ্ছা করলে লেনদেন সময় শেষ হওয়ার আগেই account থেকে তুলতে পারে.

10. BACH এর মাধ্যমে Money Laundering er কোন সুযোগ আছে না কি?

Ans: BACH এর মাধ্যমে Layering করে Money laundering হতে পারে.

11. মানি লন্ডারিং(Money laundering) কি?

Ans: মানি লন্ডারিং(Money laundering)  হল একটি অবৈধ অর্থনৈতিক কার্যক্রম। যে প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদের উৎস গোপন করার উদ্দেশ্যে সেই সম্পদের আংশিক বা পূর্ণ অংশ রুপান্তর বা এমন কোন বৈধ জায়গায় বিনিয়োগ করা হয় যাতে করে সেই বিনিয়োগকৃত সম্পদ থেকে অর্জিত আয় বৈধ বলে মনে হয়, তাকে আর্থোশোধন বা মানি লন্ডারিং বলা হয়।

12 Money laundering er স্তরকয়টি? স্তরগুলি কি কি?

তিনটি. 1: Placement 2: Layering 3: Integration

13. (Placement) সংযোজন বা প্লেসমেন্ট কি?

Ans: যখন কোন অপরাধমূলক কর্মকান্ড হতে উপার্জিত অর্থ প্রথমবারের মত অর্থ ব্যাবস্থায় প্রবেশ করানো হয় তাকে সংযোজন বা প্লেসমেন্ট বলে। যেমন চুরি, ডাকাতি, চোরাচালান বা ঘুষের অর্থ যখন একটি ব্যাংক হিসাবে জমা করা হয় তখন তাকে সংযোজন বা প্লেসমেন্ট বলে। অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে জমি ক্রয়, বাড়ি বা গাড়ি ক্রয়, শেয়ার ক্রয় ইত্যাদির মাধ্যমেও প্রথমবারের মত অবৈধ অর্থ, অর্থ ব্যাবস্থায় প্রবেশ করানোর প্রক্রিয়াকে প্লেসমেন্ট বলে।

14. স্তরিকরন বা লেয়ারিং(Layering )আবার কি?

Ans: Layering হলো Money Laundering এর একটি স্তর যার মাধ্যমে অবৈধ অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে জমা করা হয়, পর্যায়ক্রমে জঠিল লেনদেন এর মাধ্যমে অর্থের মু্ল উৎস গোপন করা হয়. যেমন একটি ব্যাংক হিসাব থেকে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর, বিদেশে অর্থ প্রেরণ, ট্রাভেলার্স চেকে রুপান্তর, একটি ব্যাংক হিসাব থেকে অন্যান্ন শাখায় বিভিন্ন নামে অর্থের স্থানান্তর বা জমা দেওয়া।

15. (Integration) পূনর্বহাল বা ইন্টিগ্রেশন

Ans: স্তরিকরন সফল হলে পরবর্তীতে অবৈধ অর্থ এমনভাবে ব্যবহৃত হয় যাতে করে মনে হয় এটি বৈধ পন্থায় উপার্জিত। এভাবেই লন্ডারিংকৃত অর্থ অর্থনীতিতে পূনর্বহাল হয়। যেমন অবৈধ অর্থ দিয়ে ক্রয়কৃত জমি বিক্রয় করে পুনরায় সেই অর্থ দিয়ে জমি কেনা বা বাড়ি, গাড়ি, বীমা পলিসি ঘন ঘন বাতিল এবং পূনর্বহাল করা ইত্যাদি।

16. endorsement কি?

যদি হস্তান্তরের উদ্দেশ্য কোন হস্তান্তরযোগ্য দলিলের পিছনে ইহার ধারক অথবা প্রতিনিধি কত্তৃক স্বাক্ষর করা হয় তবে তাকে endorsement বলে.

17. Cheque processing এর ক্ষেত্রে কি সিল মেরে endorsement করা হয়

1. payees a/c credited

2. Received payment & payees a/c credited ,

3. Received Payment

4. our branch endorsement confirmed.

18. Received Payment সিল কখন দেওয়া হয় ?

যখন চেক এর Face তে শুধুমাত্র ব্যাংকের নাম থাকে, যেমন: pay to ABL ,Local Office.

19. Egmont Group কি? এটির নাম Egmont কেন? Egmont Group এর সদস্য সংখ্যা কত? কবে থেকে Bangladesh group এর সদস্য?    বিভিন্ন দেশের Financial Intelligent Unit নিয়ে ১৯৯৫ গঠিত একটি সংস্হা যার কাজ হলো money laundering এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ. সংস্হাটি বেলজিয়ামের Egmont Arnsberg নামক স্থান থেকে মিটিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে তাই এর নাম Egmont Group রাখা হয়েছে. Egmont Group এর সদস্য 151 . Egmont Group  ২০১৩ সাল থেকে Group এর সদস্য.

#Bank #Banking_viva_preparation #Banking_interview #Bankingquestions #Banking_tips #Banking_Interview_questions_answer #Banking_viva_tips

বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

Banker's Promotion Viva (1ম পর্ব)-Investment

 

1. প্রশ্ন : Documents কত প্রকার ?
উত্তর: Documents দুই প্রকার।
2. প্রশ্ন : সেগুলো কী কী?
উত্তর : ১। Charge Documents, ২। Mortgage Documents।
3. প্রশ্ন : Balance Confirmation বলতে কি বুঝায়?
উত্তর : গ্রাহকের Investment Account এ কোন Balance নেই।
4. প্রশ্ন : Letters of Disclaimer কী? এটা কখন নিতে হয়?
উত্তর : যখন মালামাল পার্টির গোডাউনে রাখা হয় তখন গ্রাহক ঘোষণা দেয় যে, ব্যাংক ইচ্ছে করলে মাল নিয়ে নিতে পারবে তাতে গ্রাহক আপত্তি বা বাধা দিবে না।
5. প্রশ্ন : Trust Receipt কী?
উত্তর : ইহা একটা Charge Documents যার উপর বিশ্বাস রেখে মালের মূল্য গ্রহণ না করে মাল গ্রাহককে Delivery দেওয়া হয়।
6. প্রশ্ন : Mortgage কত প্রকার?
উত্তর : Mortgage দুই প্রকার । যেমনঃ ১। Equitable Mortgage, ২। Registered Mortgag।
7. প্রশ্ন : Equitable Mortgage কী?
উত্তর : Equitable Mortgage দ্বারা সম্পত্তির দলিল আটক রাখা হয় মাত্র।
8. প্রশ্ন : কী দলিল আটক রাখা হয় ?
উত্তর : Original Deed, Bia Deed, Personal Guarantee, Mutation, Lawyer Opinion, Rent Receipt, NEC, CS, SA, RS, Khatian।
9. প্রশ্ন : Registered Mortgage কী?
উত্তর : Registered Mortgage এর মাধ্যমে সম্পদের উপর এমন অধিকার প্রতিষ্ঠিত হয় যে ব্যাংক কোর্টের অনুমতি ছাড়াই সম্পদ বিক্রি করে দিতে পারে।
10. প্রশ্ন : যদি Power of Attorney না দেয় তাহলে?
উত্তর : Power of Attorney না দিলে কোর্টের অনুমতি লাগবে।
11. প্রশ্ন : Guarantee কী?
উত্তর : তৃতীয় কোন ব্যক্তি দেনাদারের পক্ষে দেনা পরিশোধের নিশ্চয়তা দেওয়া হলো Guarantee ।
12. প্রশ্ন : Indemnity কী?
উত্তর : , Indemnity হলো এক পক্ষ অন্য পক্ষকে দায় থেকে মুক্তি দেওয়া, ব্যাংক বিভিন্ন ধরনের দায় থেকে মুক্তি পেতে গ্রাহকের নিকট থেকে নিয়ে থাকে।
13. প্রশ্ন : Redemption কী ?
উত্তর : পরিশোধের পর গ্রাহকের Charge গুলোকে মুক্ত করে দেওয়া।

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মূসক পরামর্শক (VAT Consultant Exam) পরীক্ষার প্রস্তুতি-2023 (১ম পর্ব মোট ১০ টি প্রশ্ন ও উত্তর )

 

(১) মূসক ও সঃশুঃ আইন ২০১২ তে কয়টি অধ্যায় ও ধারা আছে?
উত্তরঃ ১৮টি অধ্যায় ও ১৩৯ টি ধারা আছে।
(২) মূসক ও সঃশুঃ বিধিমালা ২০১৬ তে কয়টি অধ্যায় ও বিধি আছে?
উত্তরঃ ১৮টি অধ্যায় ও ১১৯ টি বিধি আছে।
(৩) মূসক ও সঃশুঃ আইন ২০১২ তে কয়টি তফসিল আছে? কোন তফসিলে কি আছে?
উত্তরঃ ৩ টি তফসিল আছে।
প্রথম তফসিলে মূসক হতে অব্যহতি প্রাপ্ত পন্য ও সেবা সমূহ বর্নিত আছে।
দ্বিতীয় তফসিলে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পন্য ও সেবা সমূহ বর্নিত আছে।
তৃতীয় তফসিলে মূসক আরোপযোগ্য পন্য ও সেবা সমূহ বর্নিত আছে।
(৪) মূসক ও সঃশুঃ আইন ২০১২ অনুযায়ী উপকরণ কর কি?
উত্তরঃ মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত বা অন্য কোন নিবন্ধিত প্রতিষ্ঠান হতে ক্রয়কৃত উপকরণ এর উপর পরিশোধিত মূসক (আগামকর ব্যাতিত) ই হলো উপকরণ কর ।
(৫) কোন কোন পন্য ও সেবাকে উপকরণ কর হিসেবে বিবেচনা করা যাবে না?
উত্তরঃ সাধারণ আদেশ ২৩/মূসক /২০১৯ তাং ২৬/১০/১৯ বর্নিত
(ক) ভূমি, ইমারত,যন্ত্রপাতি, অফিস ইকুইপমেন্ট ও ফিক্সার,দালানকোঠা, অবকাঠামো ও স্থাপনা নির্মাণ, সুষমীকরন,আধুনিকীকরন, প্রতিস্থাপন, সম্প্রসারণ, পুনঃ সংস্করণ ও মেরামতকরন;
(খ) সকল আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারি, রেফ্রিজারেটর, ফ্রিজ,এসি,ফ্যান, লাইট,জেনারেটর ক্রয় মেরামতকরন;
(গ) ইন্টেরিয়র ডিজাইন, স্থাপত্য পরিকল্পনা, নকশা ;
(ঘ) যানবাহন ভাড়া ও লিজ গ্রহণ ;
(ঙ) ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারী কল্যাণ, উন্নয়ন মূলক কাজ ও এর সাথে সংশ্লিষ্ট পন্য ও সেবা;
(চ) ব্যবসা প্রতিষ্ঠানের প্রাংগন, অফিস, শোরুম ইত্যাদি ভাড়া গ্রহণ ;
(৬) প্রশ্নঃ রেয়াত গ্রহণের জন্য প্রয়োজনীয় দলিলাদি কি কি ?
উত্তরঃ
(ক) আমদানির ক্ষেত্রে বিল অব এন্ট্রি ;
(খ) সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক প্রদত্ত ৬.৩ চালান;
(গ) উৎসকর্তনকারীর ক্ষেত্রে সরবরাহকারী হতে ইসুকৃত সমন্বিত কর চালান ও উৎস কর(৬.৬) সনদপত্র ;
(৭) মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে প্রধান আবশ্যিক কি কি দলিলাদি/খাতাপত্র/ চালানপত্র সংরক্ষণ করবেন?
উত্তরঃ
(ক) মূসক ২.৩ মূসক নিবন্ধন সনদপত্র ;
(খ) মূসক ৪.৩ উপকরণ উৎপাদ সহগ;
(গ) মূসক ৬.১ ক্রয় হিসাব পুস্তক ;
(ঘ) মূসক ৬.২ বিক্রয় হিসাব পুস্তক ;
(ঙ) মূসক ৬.৩ কর চালান পত্র;
(চ) মূসক ৬.৪ চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
(ছ) মূসক ৬.৫ কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পন্য স্থানান্তর চালানপত্র প্রযোজ্য ক্ষেত্রে ;
(জ) মূসক ৬.৭ ক্রেডিট নোট;
(ঝ) মূসক ৬.৮ ডেভিড নোট;
(ঞ) মূসক ৯.১ মূসক দাখিলপত্র;
(ট) অন্যান্য বানিজ্যিক দলিলাদি ;
(৮) মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে রেকর্ড পত্র এবং হিসাবপত্র কত বৎসর সংরক্ষণ করবেন?
উত্তরঃ ধারা ১০৭ অনুযায়ী ৫ (পাচ) বৎসর, তবে অনিস্পন্ন কোন বিষয় হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষণ করবেন।
(৯) মূসক ও সঃশুঃ আইন ২০১২ তে সম্পূরক শুল্ক স্তর কয়টি ও কি কি ?
উত্তরঃ ২০টি, যথাঃ ০%, ৫%,১০%,১৫%,২০%,২৫%,৩০%,৩৫%,৪০%,৪৫%,৫৫%,৬০%,৬৫%,১০০%,১৫০%,২০০%,২৫০%,৩০০%,৩৫০%,৫০০%।
(১০) মূসক স্তর কয়টি ?
উত্তরঃ ৭টি, ১৫%,১০,৭.৫%,৪.৫%,২.৪%,২% ০%(রপ্তানিতে)

মূসক পরামর্শক (VAT Consultant Exam) পরীক্ষার প্রস্তুতি-2023

 

লাবনী স্টীল লিমিটেড ( এম এস প্রোডাস্টস উৎপাদনকারী) নভেম্বর/22 স্থানীয়ভাবে যোগানদারের মাধ্যমে 4,00,00,000/- টাকার স্ক্র্যাপ এবং একজন ব্যবসায়ীর নিকট থেকে কোটেশনের মাধ্যমে 4,00,000/- টাকার (মূসকসহ) কোয়ার্টজ এবং 7,00,000/- টাকার ( মূসকসহ) ফেরো অ্যালয় ক্রয় করেন।
** প্রশ্ন: লাবনী স্টীল লিমিটেডের নভেম্বর/22 উৎসে মূসকের পরিমাণ কত?
** উত্তর: 1. যোগানদারের মাধ্যমে 4,00,00,000/- টাকার স্ক্র্যাপ ক্রয়ে উৎসে মূসক কর্তন করতে হবে না। এস আর ও 163 আইন/2022/176 মূসক ,মাধ্যমে এম. এস. প্রোডাক্টস উৎপাদনকারী প্রতিষ্ঠানের যোগানদান সেবার আওতায় স্ক্র্যাপ ক্রয়কে মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে।
2. কোয়ার্টজ এবং ফেরো অ্যালয় উপর উৎসে মূসক কর্তন করতে হবে।
[ কারণ উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, 2021 অনুযায়ী উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত অন্য সকল ব্যক্তি (ব্যবসায়ী) যারা উৎসে কর্তনকারী সত্বার নিকট কোটেশনের মাধ্যমে পণ্য বা সেবা সরবরাহ করেন তারা যোগানদান হিসেবে বিবেচিত হবে।
উৎসে মূসকের পরিমাণ:
4,00,000*7.5/107.5=27,906.97 টাকা
7,00,000*7.5/107.5=48,837.20 টাকা

যেসব সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (Proof of Submission of Return) দেওয়া বাধ্যতামূলক সেগুলো হলো

 

১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণের আবেদন করতে
২. কোনো কোম্পানির পরিচালক কিংবা স্পনসর শেয়ারহোল্ডার হতে
৩. আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদ পেতে
৪. সিটি করপোরেশন বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে
৫. সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তি
৬. বীমা বা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তি বা লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে
৭. সিটি করপোরেশন, জেলা সদরের পৌর এলাকা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি, রেজিস্ট্রেশন, দলিল হস্তান্তর, বায়না বা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে চুক্তিমূল্য ১০ লাখ টাকার বেশি হলে
৮. ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে হলে
৯. চিকিৎসক, ডেন্টিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, খরচ ও ব্যবস্থাপনা হিসাবরক্ষক, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা যে কোনো পেশাদার সংগঠনের সদস্যপদ প্রাপ্তি
১০. মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে বিবাহ নিবন্ধক হিসেবে লাইসেন্স প্রাপ্তি
১১. কোনো ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ প্রাপ্তি
১২. ড্রাগ লাইসেন্স, অগ্নিনিরাপত্তা লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে
১৩. আবাসিক, বাণিজ্যিক ও শিল্পের জন্য গ্যাস সংযোগ প্রাপ্তি
১৪. ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, মাছ ধরা জলযান, ট্রলার, কার্গো, কোস্টার এবং বার্জের জন্য সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি
১৫. জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর থেকে ইট তৈরির অনুমতি পেতে
১৬. সিটি করপোরেশন বা জেলা সদর পৌরসভায় সন্তান বা পোষ্যকে আন্তর্জাতিক পাঠ্যক্রমের ইংরেজি মিডিয়াম স্কুলে বা জাতীয় পাঠ্যক্রমের অধীনে ইংরেজি ভার্সনে ভর্তি করতে
১৭. সিটি করপোরেশন বা সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে
১৮. কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ বা এজেন্টশিপ পেতে
১৯. অস্ত্রের লাইসেন্স পেতে
২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খুলতে
২১. ৫ লাখ টাকার বেশি পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে
২২. ১০ লাখ টাকার বেশি ক্রেডিট ব্যালেন্সসহ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে
২৩. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে
২৪. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে
২৫. মোটরগাড়ি, জমি, বাসস্থান বা যে কোনো স্থাবর সম্পদ সংশ্লিষ্ট অংশিদারত্ব ব্যবসা করতে
২৬. কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সময়
২৭. সরকার বা সরকারি কোনো সংস্থা, করপোরেশন থেকে 'বেতন' শিরোনামে মূল বেতন হিসেবে ১৬ হাজার বা তার বেশি টাকা পাওয়ার সময়
২৮. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা অন্যান্য ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তরে কোনো কমিশন, ফি জাতীয় অর্থ পেতে
২৯. পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে
৩০. সরকারের কাছ থেকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) হিসেবে প্রতি মাসে ১৬ হাজার বা তার বেশি টাকা পেতে
৩১. বীমা কোম্পানির এজেন্সি হিসেব নিবন্ধন বা পুনর্নবীকরণ করতে
৩২. দুই বা তিন চাকা ছাড়া যে কোনো ধরনের মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে
৩৩. কোনো এনজিওকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে কোনো মাইক্রো ক্রেডিট সংস্থার কাছে বিদেশি অনুদান ছাড় দেওয়ার ক্ষেত্রে
৩৪. ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে
৩৫. কোনো ক্লাবের সদস্যপদ পেতে চাইলে
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য টেন্ডারের কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে
৩৭. আমদানি বা রপ্তানির জন্য বাংলাদেশ থেকে বিল অফ এন্ট্রি জমা দেওয়ার ক্ষেত্রে
৩৮. ভবন নির্মাণের জন্য রাজউকসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে
যে দপ্তর বা প্রতিষ্ঠান থেকে এসব সেবা নেয়া হবে, সেসব প্রতিষ্ঠান যদি সেবাগ্রহীতার কাছ থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র না দেখে সেবা দেয়, তাহলে ওই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

মূসক পরামর্শক (VAT Consultant License Exam) লাইসেন্স 2023 -Customs Duty, Regulatory Duty, Supplementary Duty, VAT, Advance Tax, AIT

 

একজন আমদানীকারকে সাধারনত ০৬ (ছয়) ধরনের শুল্ক পরিশোধ করে পণ্য আমদানী করতে হয় । এর মধ্যে ০৩ ধরনের শুল্ক সমন্বয়/রেয়াত নেয়া য়ায।
1. Customs Duty (CD)----------সমন্বয়/ রেয়াতযোগ্য নয়
2. Regulatory Duty (RD)--------সমন্বয়/ রেয়াতযোগ্য নয়
3. Supplementary Duty (SD)---সমন্বয়/ রেয়াতযোগ্য নয়
4. Value Added Tax (VAT)------------- রেয়াতযোগ্য (যদি বিক্রয়ে 15% Practice করেন )
5. Advance Tax (AT)------------------- সমন্বয়যোগ্য ( 4 (চার) করমেয়াদ পর্যন্ত )
6. Advance Income Tax (AIT)----------রেয়াতযোগ্য ( ট্যাক্স রির্টান এর সাথে)

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মূসক পরামর্শক (VAT Consultant Exam ) পরীক্ষায় আবেদনকারীদের জন্য

 

১. প্রথমে যেকোন ব্যাংক থেকে ৫০০০ টাকার bank draft/pay order তৈরী করে নিবেন।
২. vat.gov.bd তে গিয়ে login করবেন।
৩. এরপর email এ পাওয়া username/password দিয়ে vat.gov.bd তে প্রবেশ করবেন।
৪. এরপর মূসক পরামর্শক লাইসেন্স আবেদনপত্র ১৮.১ পূরণ করবেন। এজন্য প্রথমেই মাধ্যমিক পরীক্ষার সনদ, স্নাতক পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ড্রাফট ইত্যাদির ছবি তুলবেন। তারপর এই ছবিগুলো সংযুক্ত করে যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদনপত্র জমা দিবেন। ব্যাংক ড্রাফট এর তথ্যগুলো নির্ভুলভাবে যথাস্থানে লিখে দিবেন।
৫. ১৮.১ আবেদনপত্র online এ জমা দেয়ার পরে পাওয়া email টি ছাপাবেন।
৬. হাতে পূরণ করা ১৮.১ আবেদনপত্র, online এ জমা দেয়ার পর পাওয়া email এর ছাপানো অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ও সকল সনদের সত্যায়িত অনুলিপি, ৩টি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও ব্যাংক ড্রাফট/পে-অর্ডার একটি খামে করে মহাপরিচালক, কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমী, চট্টগ্রাম বরাবর ডাকযোগে প্রেরণ করবেন।
৭. সর্বশেষ ৩০শে ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার তৈরী করতে পারবেন, ৩১শে ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকে কোন লেনদেন হবেনা।
৮. ৩১শে ডিসেম্বর, ২০২২ তারিখের পরের কোন তারিখে (১লা জানুয়ারী, ২০২৩ বা আরো পরে) চিঠি পাঠালে তা প্রত্যাখ্যাত হবে।

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...