Q. 10. আমি
আজকেই ই টিন করেছি। দেখলাম ইটিন থাকলে নাকি ৩০ সেপ্টেম্বর এর মধ্যে
রিটার্ন দাখিল করতে হয়। আমি যেহেতু ফ্রীল্যান্সার সেহেতু আমার ইঙ্কাম যতদুর
জানতে পেরেছি নন ট্যাক্স পেয়েবল ইঙ্কাম। আমি সিউর না। আমাকে কি এখনি
রিটার্ন দাখিল করতে হবে? যদি নন ট্যাক্স পেয়েবল হয়ে থাকে তাহলে কীভাবে
অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবো। etaxnbr এ রেজিস্ট্রেশন করতে পারছি না।
আমি আসলে কিছুই জানি না। এক উকিল এর সাথে কথা বললাম, মনে হলো সে কাজের চেয়ে
কথায় বিশ্বাসী। অভিজ্ঞ কেউ সঠিক পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো।
Ans: আপনি
ব্যাংকিং চ্যানেলে টাকা দেশে নিয়ে আসলে এবং আয়কর আইনের বিধানসমূহ মেনে
চললে কর অব্যাহতি সুবিধা পেতে পারেন। অন্যথায় অব্যাহতির সুবিধা পাবেন না।
আপনার উচিত হবে রিটার্ন দাখিল করা।