বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

#Tax Questions and ans.

 

7. Q. এই বছরের জুনে ১৩ তারিখে dps অপেন করলে সেটা কি গত অর্থবছরের জন্য দেখানো যাবে নাকি সামনের অর্থবছরে দেখাতে হবে? ব্যাংক স্টেটমেন্ট কি ব্যাংক থেকেই সিল মেরে নিতে হবে নাকি ই স্টেটমেন্ট প্রিন্ট করে জমা দিলেও হবে ট্যাক্স রিটার্ন এ?

Ans: ৩০ই জুনের আগে করলে গত অর্থবছরেই পড়বে। আর ই-স্টেটমেন্ট দেয়া যাবে। 

#VAT Questions and ans.

 

6. আমি প্রোডাক্ট বানানোর জন্য Raw materials import করছি কিন্তু এখন উৎপাদনে যাব না।বিক্রি করব।ভ্যাট কিভাবে দিব।

Ans: আমদানিকৃত কাঁচামাল যেহেতু পণ্য তৈরিতে এখন আর ব্যবহার করবেন না, তাই বিক্রি করে দিতে চাইছেন। তাহলে এখন এটা বিধি ২৪ক অনুযায়ী 'উৎপাদনে ব্যবহারের অনুপযোগি কাঁচামাল' হিসেবে নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে মূসক ৪.৪ এর মাধ্যমে বিভাগীয় কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। তিনি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক ওই কাঁচামাল সরবরাহের অনুমতি দিবেন। তখন মূসক ৪.৩ তে ঘোষণা দিয়ে মূসক ৬.৩ দ্বারা বিক্রয় করা যাবে। এতে প্রদেয় ভ্যাট পরিশোধ ও পূর্বের গৃহীত রেয়াত মূসক ৯.১ এ বৃদ্ধিকারী সমন্বয় দেখাতে হবে।

  

 

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

#Turnover tax( Vat)

 

 

5. আমি উৎসে কর কর্তনকারী সত্ত্বা এবং টার্নওভার কর নিবন্ধিত ব্যক্তির থেকে ৪% হারে ফরম ৬.৯ (টার্নওভার কর চালানপত্র) এর মাধ্যমে পন্য ক্রয় করেছি।
১. আমি কি উৎসে কর কর্তন করতে পারব?
২. ১ নাম্বার যদি হ্যাঁ হয়, তাহলে কোন রেটে কাটব এবং কোন কোডে (টার্নওভার/ ভ্যাট) জমা দিব?
৩. টার্নওভার কর নিবন্ধিত ব্যক্তি যদি আইনের সব নিয়মকানুন মেনে চলেন এবং উৎসে কর কর্তনকারী সত্ত্বা যদি টার্নওভার কর কেটে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেন তাহলে টার্নওভার কর নিবন্ধিত ব্যক্তি তার আউটপুট কর (সেলস কর) ফরম ৯.২ (টার্নওভার কর দাখিলপত্রে) কিভাবে সমন্বয় করবে? যদি সমন্বয় করা যায় তাহলে কি টার্নওভার কর নিবন্ধিত ব্যক্তি আউটপুটে দুইবার কর দিবে?
 
Ans: র্টানওভার এর ক্ষেত্রে ভ্যাট সহ পেমেন্ট এর বিধান আছে সুতরাং আপনি তার কাছ থেকে উৎসে কর্তন করতে পারবেন না।

 

Vat Questions and Answer.

3.  ট্যারিফ ভ্যালুতে পণ্য ক্রয় করে ১৫% দিয়ে বিক্রয় করলে কি রেয়াত নেয়া যাবে?

Ans: 15% এ sale করলে আর ধারা-৪৬ মেনে রেয়াত নেওয়া যাবে।আদর্শ হারে অর্থাৎ ১৫% হারে পণ্য বিক্রয় করলে অনিবন্ধিত প্রতিষ্ঠান এবং টার্ণওভার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় ব্যতীত অন্য সব ক্ষেত্রে রেয়াত নেয়া যাবে।

#Vat Questions and answer.

 

4. একটি প্রতিষ্ঠান ফিক্সড এসেট হিসেবে প্লান্ট এন্ড মেসিন আমদানি করে।এইচ এস কোড ২২০ এ। আমদানি পর্যায়ে মূসক ০। এ ক্ষেত্রে সি এ রিপোর্ট অনুযায়ী বিডিএস কাটার বিধান কি?

Ans: এই ক্ষেত্রে CA report অনুযায়ী VDS কাটার কিছুই নাই.যেহেতু বিল অফ এন্ট্রি আছে সেহেতু তো বিডিএস কাটাতে হবেনা।

#Vat Questions and answer.

 

Local L/C এর মাধòমে যদি আমারা কোন প্রকার সেবা বা পনò বিক্রয় করে থাকি তাহলে কি VAT এর হার কি হবে. এবং আইন এর ধারা কত।

Ans: বিনিময় মুল্য বৈদেশিক মুদ্রায় হয় তাহলে এটা অন্যান্য বিধানবলী পালন সাপেক্ষে প্রছন্ন রপ্তানি হিসাবে বিবেচনা করা যাবে এবং আপনার প্রযোজ্য মুসক হার হবে, শুন্য হার। 

#Vat Question

 

1. দেশীয়ভাবে তৈরীকৃত সফটওয়্যারের ক্রয়মূল্যের উপর ভ্যাট কত শতাংশ?

Ans. উৎপাদন পর্যায়ে সফটওয়্যার অব্যাহতি  (এস আর ও-১৪১/২০২১ টেবিল-৩ (এইচ এস কোড-৮৫২৩.০০.০০)

 

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে কিছু সরকারি ও বেসরকারি সেবাগ্রহণে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩৯টি সেবার জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে, যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে নির্দিষ্ট কিছু সেবা পেতে আগে আয়কর...